জাহানারা-খাদিজার বোলিংয়ে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

শেয়ার করুন...

বিশ্বকাপ শুরুর আগে জয় দিয়ে প্রস্তুতি সেরেছে বাংলাদেশের মেয়েরা। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে তারা। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে ১১২ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ। জবাবে ১০৬ রানে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে পেসার জাহানারা আলম ২২ রানে শিকার করেন ৪ উইকেট। এছাড়া খাদিজা তুল কুবরা ৩টি ও সালমা খাতুন ২টি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মাত্র ৭ রানে দুই উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে বাংলাদেশ শিবির। তবে ওপেনার মুর্শিদা খাতুনের ৪৩ রানে ভর করে ৮ উইকেটে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন ফারজানা হক। পাকিস্তানের পক্ষে আইমান আনোয়ার দুটি উইকেট নেন। চ্যালেঞ্জিং টার্গেট দিয়ে পাকিস্তানকে শুরু থেকে চাপে ফেলে বাংলাদেশ। সালমা-জাহানারার বোলিংয়ে ২৩ রান তুলতে ফিরে যান আয়েশা নাসিম, বিসমাহ মারুফ ও উমায়মা সোহেল। দলীয় ৫০ রানে নাদিয়া দারও বিদায় নেয়।

ওপেনার জাভেরিয়া খান একপ্রান্তে লড়াই করেন। ৩৪ বলে ৪১ রানে তাকে ফেরান খাদিজা। এতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় বাংলাদেশ শিবির। আইমান আনোয়ার ও ডায়না বেগকে আউট করে দলের জয় নিশ্চিত করেন পেসার জাহানারা। ৩ ওভার ৪ বলে ২২ রানে ৪ উইকেট তুলে নেন তিনি। আর খাদিজা ৪ ওভারে ১১ রানে শিকার করেন তিন উইকেট। ২৪ ফেব্রুয়ারি পার্থে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সালমা বাহিনী।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

» ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২০ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জাহানারা-খাদিজার বোলিংয়ে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

শেয়ার করুন...

বিশ্বকাপ শুরুর আগে জয় দিয়ে প্রস্তুতি সেরেছে বাংলাদেশের মেয়েরা। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে তারা। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে ১১২ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ। জবাবে ১০৬ রানে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে পেসার জাহানারা আলম ২২ রানে শিকার করেন ৪ উইকেট। এছাড়া খাদিজা তুল কুবরা ৩টি ও সালমা খাতুন ২টি উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মাত্র ৭ রানে দুই উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে বাংলাদেশ শিবির। তবে ওপেনার মুর্শিদা খাতুনের ৪৩ রানে ভর করে ৮ উইকেটে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন ফারজানা হক। পাকিস্তানের পক্ষে আইমান আনোয়ার দুটি উইকেট নেন। চ্যালেঞ্জিং টার্গেট দিয়ে পাকিস্তানকে শুরু থেকে চাপে ফেলে বাংলাদেশ। সালমা-জাহানারার বোলিংয়ে ২৩ রান তুলতে ফিরে যান আয়েশা নাসিম, বিসমাহ মারুফ ও উমায়মা সোহেল। দলীয় ৫০ রানে নাদিয়া দারও বিদায় নেয়।

ওপেনার জাভেরিয়া খান একপ্রান্তে লড়াই করেন। ৩৪ বলে ৪১ রানে তাকে ফেরান খাদিজা। এতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় বাংলাদেশ শিবির। আইমান আনোয়ার ও ডায়না বেগকে আউট করে দলের জয় নিশ্চিত করেন পেসার জাহানারা। ৩ ওভার ৪ বলে ২২ রানে ৪ উইকেট তুলে নেন তিনি। আর খাদিজা ৪ ওভারে ১১ রানে শিকার করেন তিন উইকেট। ২৪ ফেব্রুয়ারি পার্থে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সালমা বাহিনী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD