কাল থেকে মসজিদে নামাজ ও তারাবী পড়া মুসল্লির জন্য উন্মুক্ত

শেয়ার করুন...

আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবিতে অংশ নিতে পারবেন সব মুসল্লি। বুধবার র্ম মন্ত্রণালয়ের উপ-সচিব সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়েছে। নামাজে অংশগ্রহণের জন্য স্বাস্থ্যবিধিসহ কয়েকটি নির্দেশাবলি বাধ্যতামূলক করা হয়েছে।।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের শীর্ষ স্থানীয় আলেম ওলেমারা পবিত্র রোজার মাসের গুরুত্ব বিবেচনা করে মসজিদে নামাজ আদায়ের শর্ত শিথিল করতে প্রধানমন্ত্রী কাছে দাবি জানান। সম্প্রতি সরকার সার্বিক বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করেছে। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে বৃহস্পতিবার জোহর থেকে সুস্থ মুসল্লিদের মসজিদে জামায়াতে নামাজ পড়ার নির্দেশনা দেয়া হয়।

মসজিদে যাওয়ার শর্তসমূহ:

মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিস্কার করতে হবে, মুসল্লিরা সকলেই নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন। মসজিদে প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার অথবা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান পানি রাখতে হবে এবং আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

প্রত্যেকে নিজ নিজ বাসা থেকে ওজু করে, সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব অর্থাৎ তিন ফুট পর পর দাঁড়াতে হবে। এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে। শিশু বয়স্ক, বয়বৃদ্ধ যে কোন অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশ নিতে পারবেন না। সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদের ওজুখানায় সাবান/ হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত করে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না। উল্লেখিত শর্ত পালন সাপেক্ষে প্রত্যেক মসজিদে সর্বোচ্চ পাঁচজন নিরাপদ দুরত্ব বজায় রেখে ইতেকাফের জন্য অবস্থান করতে পারবেন। খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবে।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কাল থেকে মসজিদে নামাজ ও তারাবী পড়া মুসল্লির জন্য উন্মুক্ত

শেয়ার করুন...

আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবিতে অংশ নিতে পারবেন সব মুসল্লি। বুধবার র্ম মন্ত্রণালয়ের উপ-সচিব সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়েছে। নামাজে অংশগ্রহণের জন্য স্বাস্থ্যবিধিসহ কয়েকটি নির্দেশাবলি বাধ্যতামূলক করা হয়েছে।।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের শীর্ষ স্থানীয় আলেম ওলেমারা পবিত্র রোজার মাসের গুরুত্ব বিবেচনা করে মসজিদে নামাজ আদায়ের শর্ত শিথিল করতে প্রধানমন্ত্রী কাছে দাবি জানান। সম্প্রতি সরকার সার্বিক বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করেছে। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে বৃহস্পতিবার জোহর থেকে সুস্থ মুসল্লিদের মসজিদে জামায়াতে নামাজ পড়ার নির্দেশনা দেয়া হয়।

মসজিদে যাওয়ার শর্তসমূহ:

মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিস্কার করতে হবে, মুসল্লিরা সকলেই নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন। মসজিদে প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার অথবা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান পানি রাখতে হবে এবং আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

প্রত্যেকে নিজ নিজ বাসা থেকে ওজু করে, সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব অর্থাৎ তিন ফুট পর পর দাঁড়াতে হবে। এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে। শিশু বয়স্ক, বয়বৃদ্ধ যে কোন অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশ নিতে পারবেন না। সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদের ওজুখানায় সাবান/ হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত করে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না। উল্লেখিত শর্ত পালন সাপেক্ষে প্রত্যেক মসজিদে সর্বোচ্চ পাঁচজন নিরাপদ দুরত্ব বজায় রেখে ইতেকাফের জন্য অবস্থান করতে পারবেন। খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD