পাগলায় শ্যামল-অনিক বাহিনী মুখোমুখি’ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা!

শেয়ার করুন...

ফতুল্লার কুতুবপুরের আমতলা এলাকাটি আবারো ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা।আহত সন্ত্রাসী শ্যামল এবং প্রতিপক্ষ সন্ত্রাসী অনিক বাহিনীর সন্ত্রাসীরা অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় মহড়া দিচ্ছে বলে স্থানীয়রা জানায়।
তথ্য মতে উভয় গ্রুপের প্রকাশ্যে সংঘর্ষের পরে শ্যামল আহতের ঘটনার পর এখন নিয়মিত চলছে অস্ত্রের মহড়া। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় গ্রুপই অপর গ্রুপের সদস্যদের শোডাউন করছে এলাকায়। আর এতে করে আতঙ্কিত আতংকিত হয়ে পরেছে স্থানীয়বাসী।

জানা গেছে, কুতুবপুরের শাহীবাজার, আমতলা, বউবাজার অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। আমতলার দুইটি গ্রুপ নিয়ন্ত্রণ করেন যথাক্রমে নাজমুল ইসলাম শ্যামল ও অনিক। উভয় গ্রুপের বিরুদ্ধেই মাদক ব্যবসা, ছিনতাই, ব্ল্যাকমেইলিং, মাদক সেবন, অস্ত্রের মহড়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে। আর এ নিয়ে তাদের মধ্যে বিরোধও দীর্ঘদিনের। তারই ধারাবাহিকতায় বেশ কিছুদিন ধরে দুই গ্রুপে হুমকি-পাল্টা হুমকি চলছিলো। সর্বশেষ সম্প্রতি শ্যামলকে কুপিয়ে আহত করে অনিক বাহিনী।

বিশ্বস্ত সূত্রমতে, হামলায় গুরুতর আহত শ্যমল এখন বাসায় চিকিৎসাধীন। তবে থেমে নেই তার বাহিনীর কার্যকলাপ। অনিক বাহিনীর সদস্যদের খুঁজতে প্রতিনিয়ত শ্যামল বাহিনীর সদস্যেরা অস্ত্রের মহড়া দিচ্ছে। এমনকি শ্যামলের ঘনিষ্ঠ ফয়সাল অস্ত্র হাতে নিয়ে মারমুখী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, এমন একটি ছবিও এসেছে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিকটে। এমন মহড়ায় এলাকাবাসী আতঙ্কে দিনযাপন করছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বসে নেই অনিক বাহিনীও। হত্যার উদ্দেশ্যে শ্যামলের উপর তারা হামলা করলেও পরিকল্পনা সফল করতে নতুন করে হামলার ছক কষছে তারা। একসময় বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন অনিক। যুবদলের বিভিন্ন কর্মসূচীতে তাকে নিয়মিত দেখা যেত সক্রিয়ভাবে। কিন্তু সম্প্রতি কুতুবপুরের কিছু ভূইফোড় তথাকথিত আওয়ামী লীগ নেতার শেল্টারে বেপরোয়া হয়ে উঠেছে অনিক।

স্থানীয়বাসীর মতে,প্রশাসনের পক্ষ থেকে লোন প্রকার ব্যাবস্থা না নিলে যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনা।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাগলায় শ্যামল-অনিক বাহিনী মুখোমুখি’ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা!

শেয়ার করুন...

ফতুল্লার কুতুবপুরের আমতলা এলাকাটি আবারো ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা।আহত সন্ত্রাসী শ্যামল এবং প্রতিপক্ষ সন্ত্রাসী অনিক বাহিনীর সন্ত্রাসীরা অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় মহড়া দিচ্ছে বলে স্থানীয়রা জানায়।
তথ্য মতে উভয় গ্রুপের প্রকাশ্যে সংঘর্ষের পরে শ্যামল আহতের ঘটনার পর এখন নিয়মিত চলছে অস্ত্রের মহড়া। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় গ্রুপই অপর গ্রুপের সদস্যদের শোডাউন করছে এলাকায়। আর এতে করে আতঙ্কিত আতংকিত হয়ে পরেছে স্থানীয়বাসী।

জানা গেছে, কুতুবপুরের শাহীবাজার, আমতলা, বউবাজার অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। আমতলার দুইটি গ্রুপ নিয়ন্ত্রণ করেন যথাক্রমে নাজমুল ইসলাম শ্যামল ও অনিক। উভয় গ্রুপের বিরুদ্ধেই মাদক ব্যবসা, ছিনতাই, ব্ল্যাকমেইলিং, মাদক সেবন, অস্ত্রের মহড়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে। আর এ নিয়ে তাদের মধ্যে বিরোধও দীর্ঘদিনের। তারই ধারাবাহিকতায় বেশ কিছুদিন ধরে দুই গ্রুপে হুমকি-পাল্টা হুমকি চলছিলো। সর্বশেষ সম্প্রতি শ্যামলকে কুপিয়ে আহত করে অনিক বাহিনী।

বিশ্বস্ত সূত্রমতে, হামলায় গুরুতর আহত শ্যমল এখন বাসায় চিকিৎসাধীন। তবে থেমে নেই তার বাহিনীর কার্যকলাপ। অনিক বাহিনীর সদস্যদের খুঁজতে প্রতিনিয়ত শ্যামল বাহিনীর সদস্যেরা অস্ত্রের মহড়া দিচ্ছে। এমনকি শ্যামলের ঘনিষ্ঠ ফয়সাল অস্ত্র হাতে নিয়ে মারমুখী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, এমন একটি ছবিও এসেছে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিকটে। এমন মহড়ায় এলাকাবাসী আতঙ্কে দিনযাপন করছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বসে নেই অনিক বাহিনীও। হত্যার উদ্দেশ্যে শ্যামলের উপর তারা হামলা করলেও পরিকল্পনা সফল করতে নতুন করে হামলার ছক কষছে তারা। একসময় বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন অনিক। যুবদলের বিভিন্ন কর্মসূচীতে তাকে নিয়মিত দেখা যেত সক্রিয়ভাবে। কিন্তু সম্প্রতি কুতুবপুরের কিছু ভূইফোড় তথাকথিত আওয়ামী লীগ নেতার শেল্টারে বেপরোয়া হয়ে উঠেছে অনিক।

স্থানীয়বাসীর মতে,প্রশাসনের পক্ষ থেকে লোন প্রকার ব্যাবস্থা না নিলে যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD