গোলের গুড়ের হাট বসেছে কলাপাড়ায়

শেয়ার করুন...

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। গোলের গুড়ের হাট বসেছে পটুয়াখালীর কলাপাড়ায়। এ গুড়ে কোন ক্ষতি নেই,তাই চাহিদাও রয়েছে অনেক। দেশের বিভিন্ন এলাকার ক্রেতাদের ভিড়ে ব্যাস্ত সময় পার করছেন ব্যবসায়ীসহ গুড় তৈরির কারিগররা। পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় প্রায় শতাধিক চাষিরা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাটে সারিবদ্ধভাবে বসে এ গুড় বিক্রি করছেন। তবে তিন প্রকারের গুড়ের দামও তিন ধরনের। গোল চাষিদের তৈরী করা গুড় বড় কোন প্লাস্টিকের বালতি, সিলভারের পাতিল,কলসে কিংবা মাটির হাড়িতে নিয়ে আসেন এ হাটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গেল গাছের ডগা থেকে বেড়িয়ে আসা সু-স্বাধু রস বছরের অগ্রহায়ণ থেকে চৈত্র মাস পর্যন্ত সংগ্রহ করে কৃষকরা। আর তা দিয়ে তৈরি করা গুড় এ হাটে বিক্রি করেন। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর, চাঁদপাড়া, ইসলামপুর, রজপাড়া, নাওভাঙ্গা ও মিঠাগঞ্জ গ্রামে ব্যাপক গোল গাছ রয়েছে। এ গাছের পরিচর্যা করতে হয়না। তাছাড়া রোগ বালাইও নেই। তাই চাষিদের খরচও কম। বছরের চার মাস গোলের গুড় বিক্রি করে গোল গাছ চাষিরা বাড়তি আয় করে থাকেন। এলাকার সকল গোল গাছের বাগান প্রাকৃতিকভাবে জন্মানো বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় চাষিরা জানান, সাধারণত লোনা পানির খালে কিংবা বিলে এ গাছ ভাল জন্মায়। তিন ধরনের গুড়ের মধ্যে শক্ত গুড়কে রোয়া গুড় বলে। এছাড়া পাতলা ও ঝড়া গুড়। শীত মৌসুমে এ গুড় তৈরি হয় বিধায় এলাকার মানুষ অন্য মৌসুমের জন্য মজুদ করে রাখেন। গোলের গুড়ে কোন ক্ষতি নেই এমন অভিমত স্থানীয় গোল চাষিদের।

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের গোল চাষি শান্তি রঞ্জন সরকার বলেন, প্রতি বছর অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত দিনে দু’বার মাটির হাঁড়ি পেতে রস সংগ্রহ করা হয়। সংগৃহীত রস বাড়ির আঙিনায় অধিক তাপে ফুটিয়ে গুড় তৈরি করা হয়। এর পর মাটির হাঁড়িতেই এসব সংরক্ষণ করে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে। অতি মিষ্টি এ গুঁড়ের পরিচিতি এক সময় এলাকায় থাকলেও বর্তমানে এটি বেশ বাণিজ্যিক প্রসারতা লাভ করেছে। চাহিদার তুলনায় কম হলেও বিভিন্ন হাটে-বাজারে এ গুড় পাওয়া যাচ্ছে।

একই গ্রামে গোলগাছ চাষি নিঠুর হাওলাদার বলেন, এখন বাজারে গিয়ে গুড় বিক্রি করতে হয় না। একশ্রেণির খুচরা বিক্রেতারা বাড়ি এসেই গুড় নিয়ে যায়। প্রতিকেজি গুড় ১০০ ও ১২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। গুড় ক্রেতা মো. শামিম আহম্মেদ বলেন, অন্যান্য গুড়ের চেয়ে আলাদা স্বাদযুক্ত, সাশ্রয়ী হওয়ায় এবং দীর্ঘদিন সংরক্ষিত থাকে বলে গোলের গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে।

বন বিভাগের কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুস ছালাম বলেন,পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি স্থানে গোলগাছের চারা রোপণ করা হয়েছে। এতে ব্যাপক সফলতা পেয়েছি। এ গাছগুলো উপকূলীয় এলাকার প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

» ফতুল্লা প্রেস ক্লাবের পহেলা বৈশাখ উদযাপন

» দেশের সবচেয়ে উঁচুতে বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে বেনাপোল বন্দরে

» ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী!!

» বকশীগঞ্জে মাদক নির্মূলে ‘স্বপ্ন ছোঁয়া’র মানবিক পদযাত্রা

» প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খাল পরিদর্শনে শার্শায় প্রতিমন্ত্রী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলের গুড়ের হাট বসেছে কলাপাড়ায়

শেয়ার করুন...

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। গোলের গুড়ের হাট বসেছে পটুয়াখালীর কলাপাড়ায়। এ গুড়ে কোন ক্ষতি নেই,তাই চাহিদাও রয়েছে অনেক। দেশের বিভিন্ন এলাকার ক্রেতাদের ভিড়ে ব্যাস্ত সময় পার করছেন ব্যবসায়ীসহ গুড় তৈরির কারিগররা। পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় প্রায় শতাধিক চাষিরা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাটে সারিবদ্ধভাবে বসে এ গুড় বিক্রি করছেন। তবে তিন প্রকারের গুড়ের দামও তিন ধরনের। গোল চাষিদের তৈরী করা গুড় বড় কোন প্লাস্টিকের বালতি, সিলভারের পাতিল,কলসে কিংবা মাটির হাড়িতে নিয়ে আসেন এ হাটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গেল গাছের ডগা থেকে বেড়িয়ে আসা সু-স্বাধু রস বছরের অগ্রহায়ণ থেকে চৈত্র মাস পর্যন্ত সংগ্রহ করে কৃষকরা। আর তা দিয়ে তৈরি করা গুড় এ হাটে বিক্রি করেন। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর, চাঁদপাড়া, ইসলামপুর, রজপাড়া, নাওভাঙ্গা ও মিঠাগঞ্জ গ্রামে ব্যাপক গোল গাছ রয়েছে। এ গাছের পরিচর্যা করতে হয়না। তাছাড়া রোগ বালাইও নেই। তাই চাষিদের খরচও কম। বছরের চার মাস গোলের গুড় বিক্রি করে গোল গাছ চাষিরা বাড়তি আয় করে থাকেন। এলাকার সকল গোল গাছের বাগান প্রাকৃতিকভাবে জন্মানো বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় চাষিরা জানান, সাধারণত লোনা পানির খালে কিংবা বিলে এ গাছ ভাল জন্মায়। তিন ধরনের গুড়ের মধ্যে শক্ত গুড়কে রোয়া গুড় বলে। এছাড়া পাতলা ও ঝড়া গুড়। শীত মৌসুমে এ গুড় তৈরি হয় বিধায় এলাকার মানুষ অন্য মৌসুমের জন্য মজুদ করে রাখেন। গোলের গুড়ে কোন ক্ষতি নেই এমন অভিমত স্থানীয় গোল চাষিদের।

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের গোল চাষি শান্তি রঞ্জন সরকার বলেন, প্রতি বছর অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত দিনে দু’বার মাটির হাঁড়ি পেতে রস সংগ্রহ করা হয়। সংগৃহীত রস বাড়ির আঙিনায় অধিক তাপে ফুটিয়ে গুড় তৈরি করা হয়। এর পর মাটির হাঁড়িতেই এসব সংরক্ষণ করে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে। অতি মিষ্টি এ গুঁড়ের পরিচিতি এক সময় এলাকায় থাকলেও বর্তমানে এটি বেশ বাণিজ্যিক প্রসারতা লাভ করেছে। চাহিদার তুলনায় কম হলেও বিভিন্ন হাটে-বাজারে এ গুড় পাওয়া যাচ্ছে।

একই গ্রামে গোলগাছ চাষি নিঠুর হাওলাদার বলেন, এখন বাজারে গিয়ে গুড় বিক্রি করতে হয় না। একশ্রেণির খুচরা বিক্রেতারা বাড়ি এসেই গুড় নিয়ে যায়। প্রতিকেজি গুড় ১০০ ও ১২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। গুড় ক্রেতা মো. শামিম আহম্মেদ বলেন, অন্যান্য গুড়ের চেয়ে আলাদা স্বাদযুক্ত, সাশ্রয়ী হওয়ায় এবং দীর্ঘদিন সংরক্ষিত থাকে বলে গোলের গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে।

বন বিভাগের কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুস ছালাম বলেন,পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি স্থানে গোলগাছের চারা রোপণ করা হয়েছে। এতে ব্যাপক সফলতা পেয়েছি। এ গাছগুলো উপকূলীয় এলাকার প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD