বিক্ষোভের শততম দিনে সড়ক অবরোধ ভারতীয় কৃষকদের

শেয়ার করুন...

নয়া কৃষি আইন বাতিলের দাবিতে চলমান বিক্ষোভের শততম দিন উদযাপনে রাজধানী নয়াদিল্লির বাইরে ছয় লেনের এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন ভারতের কৃষকরা। শনিবার তরুণ ও বয়স্ক কৃষকরা গাড়ি, ট্রাক ও ট্রাক্টর নিয়ে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধে অংশ নেয়। খবর: আলজাজিরা। কৃষকরা গত বছরের সেপ্টেম্বরে পাস হওয়া তিনটি কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে আসছেন।

বিক্ষোভকারীদের আশঙ্কা, এসব আইনের ফলে কৃষিখাত বড় বড় বেসরকারি কোম্পানির জন্য উন্মুক্ত হয়ে পড়বে এবং এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের বিশাল এবং পুরোনো কৃষিখাতের অতি দরকারি সংস্কার আনতেই এই আইন করা হয়েছে। আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিহিত করেন তিনি।

পাঞ্জাব থেকে আসা ৬৮ বছর বয়সী কৃষক অমরজিৎ সিং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মোদি সরকার এই আন্দোলনকে ভাবমূর্তির ইস্যু হিসেবে নিয়েছে এবং তারা কৃষকদের কষ্ট বুঝতে পারছে না। তিনি বলেন, ‘আন্দোলন করা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।

কৃষি আইন নিয়ে সরকারের সঙ্গে কৃষকদের কয়েক দফা বৈঠক হলেও তা ব্যর্থ হয়। আন্দোলনের মুখে সরকার এই আইন কিছু সময়ের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিলেও আইন বাতিলে অনড় অবস্থানে থাকেন কৃষকরা।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

» সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিক্ষোভের শততম দিনে সড়ক অবরোধ ভারতীয় কৃষকদের

শেয়ার করুন...

নয়া কৃষি আইন বাতিলের দাবিতে চলমান বিক্ষোভের শততম দিন উদযাপনে রাজধানী নয়াদিল্লির বাইরে ছয় লেনের এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন ভারতের কৃষকরা। শনিবার তরুণ ও বয়স্ক কৃষকরা গাড়ি, ট্রাক ও ট্রাক্টর নিয়ে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধে অংশ নেয়। খবর: আলজাজিরা। কৃষকরা গত বছরের সেপ্টেম্বরে পাস হওয়া তিনটি কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে আসছেন।

বিক্ষোভকারীদের আশঙ্কা, এসব আইনের ফলে কৃষিখাত বড় বড় বেসরকারি কোম্পানির জন্য উন্মুক্ত হয়ে পড়বে এবং এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের বিশাল এবং পুরোনো কৃষিখাতের অতি দরকারি সংস্কার আনতেই এই আইন করা হয়েছে। আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিহিত করেন তিনি।

পাঞ্জাব থেকে আসা ৬৮ বছর বয়সী কৃষক অমরজিৎ সিং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মোদি সরকার এই আন্দোলনকে ভাবমূর্তির ইস্যু হিসেবে নিয়েছে এবং তারা কৃষকদের কষ্ট বুঝতে পারছে না। তিনি বলেন, ‘আন্দোলন করা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।

কৃষি আইন নিয়ে সরকারের সঙ্গে কৃষকদের কয়েক দফা বৈঠক হলেও তা ব্যর্থ হয়। আন্দোলনের মুখে সরকার এই আইন কিছু সময়ের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিলেও আইন বাতিলে অনড় অবস্থানে থাকেন কৃষকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD