পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির নেতৃত্বে চাঁদাবাজির মহা উৎসব

শেয়ার করুন...

পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির নামে পাগলা – জালকুড়ি সড়কে চলাচলরত ট্রাক- কভার ভ্যান থেকে স্টিকারের মাধ্যমে মাসোহারা ভিত্তিক চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির নেতৃত্বে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর নির্দেশে পাগলা- জালকুড়ি সড়কে চলাচলরত ট্রাক- কভার ভ্যান থেকে ষ্টিকার এর মাধ্যমে চলছে এই চাঁদাবাজির মহা উৎসব।

সরজমিনে গিয়ে দেখা যায়,বিভিন্ন ট্রাকে লাগোয়া স্টিকারে লেখা রয়েছে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশে এবং বাস্তবায়নে পাগলা বজার বহুমুখী সমবায় সমিতির নাম। এ বিষয়ে এ রাস্তায় চলাচলকারী ট্রাক- কভার ভ্যান চালকদের সাথে কথা বলে জানা যায় দিনের বেলায় ঢাকা যাত্রাবাড়ী দিয়ে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকার কারণে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য তারা দিনের বেলায় সবসময় এই রাস্তাটি ব্যাবহার করে পাগলা দিয়ে প্রবেশ করে জালকুড়ি দিয়ে বের হয়ে বিভিন্ন জেলায় চলে যায়।তবে প্রতিনিয়ত যানজটে পরতে হতো তাদেরকে।তাই যানজট নিরসনে প্রায় ৭-৮ মাস পুর্বে হঠাৎ করে পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির নেতৃত্বে রাস্তাটি বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে তাদেরকে নিয়ম বেঁধে দেওয়া হয় সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পাগলা অথবা জালকুড়ি দিয়ে কোন ট্রাক প্রবেশ করতে পারবে না।আর যদি চলাচল করতে হয় তাহেল পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির স্টিকার ব্যবহার করতে হবে।আর সেই স্টিকার ব্যবহারে তাদোরকে প্রথমে১২০০ টাকা দিয়ে তা কিনতে হবে এবং মাসে ১০০০ টাকা করে প্রদান করতে হবে।অন্যথায় এ রাস্তা দিয়ে ভারী যান চলাচল করতে পারবেনা বলে তাদেরকে জানিয়ে দেওয়া হয়। নির্ভরযোগ্য একাধিক তথ্য মতে,দুই থেকে আড়াইশত গাড়ীতে এই স্টিকার ব্যবহার করা হয়ে থাকে।চাঁদা আদায়কারী হিসেবে উঠে আসে পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির বহুল সমালোচিত বিতর্কিত সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বাচ্চুর নাম।

এ বিষয়ে জানতে চাইলে পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু, মুঠো কিছু না বলতে চাইলেন ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সাথে কথা বলতে বলেন।অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই বিষয়ে লক ডাউনের পরে আসেন আপনাদের সাথে সাক্ষাতে কথা বলবো।

অপরদিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু এ বিষয়ে বলেন, পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে কথা বলতে বলেন।স্টিকারে তার নাম লেখা রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কাউসার আহমেদ পলাশের লোকজন যাতে কোন অসুবিধা না করে এই জন্য সমিতির লোকজন তার নাম ব্যাবহার করছে।

এ বিষয়ে কাউসার আহমেদ পলাশ প্রতিবেদক কে মুঠোফোনে জানান,পাগলা বাজারের যানজটের কারণে অতিষ্ঠ জনগণ আর এই যানজটের একমাত্র কারণ হলো চাঁদাবাজি এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাহানা দিয়ে চাঁদাবাজি করে। যার ফলে পাগলায় যানজটের সৃষ্টি হয়।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির নেতৃত্বে চাঁদাবাজির মহা উৎসব

শেয়ার করুন...

পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির নামে পাগলা – জালকুড়ি সড়কে চলাচলরত ট্রাক- কভার ভ্যান থেকে স্টিকারের মাধ্যমে মাসোহারা ভিত্তিক চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির নেতৃত্বে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর নির্দেশে পাগলা- জালকুড়ি সড়কে চলাচলরত ট্রাক- কভার ভ্যান থেকে ষ্টিকার এর মাধ্যমে চলছে এই চাঁদাবাজির মহা উৎসব।

সরজমিনে গিয়ে দেখা যায়,বিভিন্ন ট্রাকে লাগোয়া স্টিকারে লেখা রয়েছে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যানের নির্দেশে এবং বাস্তবায়নে পাগলা বজার বহুমুখী সমবায় সমিতির নাম। এ বিষয়ে এ রাস্তায় চলাচলকারী ট্রাক- কভার ভ্যান চালকদের সাথে কথা বলে জানা যায় দিনের বেলায় ঢাকা যাত্রাবাড়ী দিয়ে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকার কারণে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য তারা দিনের বেলায় সবসময় এই রাস্তাটি ব্যাবহার করে পাগলা দিয়ে প্রবেশ করে জালকুড়ি দিয়ে বের হয়ে বিভিন্ন জেলায় চলে যায়।তবে প্রতিনিয়ত যানজটে পরতে হতো তাদেরকে।তাই যানজট নিরসনে প্রায় ৭-৮ মাস পুর্বে হঠাৎ করে পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির নেতৃত্বে রাস্তাটি বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে তাদেরকে নিয়ম বেঁধে দেওয়া হয় সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পাগলা অথবা জালকুড়ি দিয়ে কোন ট্রাক প্রবেশ করতে পারবে না।আর যদি চলাচল করতে হয় তাহেল পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির স্টিকার ব্যবহার করতে হবে।আর সেই স্টিকার ব্যবহারে তাদোরকে প্রথমে১২০০ টাকা দিয়ে তা কিনতে হবে এবং মাসে ১০০০ টাকা করে প্রদান করতে হবে।অন্যথায় এ রাস্তা দিয়ে ভারী যান চলাচল করতে পারবেনা বলে তাদেরকে জানিয়ে দেওয়া হয়। নির্ভরযোগ্য একাধিক তথ্য মতে,দুই থেকে আড়াইশত গাড়ীতে এই স্টিকার ব্যবহার করা হয়ে থাকে।চাঁদা আদায়কারী হিসেবে উঠে আসে পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির বহুল সমালোচিত বিতর্কিত সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বাচ্চুর নাম।

এ বিষয়ে জানতে চাইলে পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু, মুঠো কিছু না বলতে চাইলেন ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সাথে কথা বলতে বলেন।অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই বিষয়ে লক ডাউনের পরে আসেন আপনাদের সাথে সাক্ষাতে কথা বলবো।

অপরদিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু এ বিষয়ে বলেন, পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে কথা বলতে বলেন।স্টিকারে তার নাম লেখা রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কাউসার আহমেদ পলাশের লোকজন যাতে কোন অসুবিধা না করে এই জন্য সমিতির লোকজন তার নাম ব্যাবহার করছে।

এ বিষয়ে কাউসার আহমেদ পলাশ প্রতিবেদক কে মুঠোফোনে জানান,পাগলা বাজারের যানজটের কারণে অতিষ্ঠ জনগণ আর এই যানজটের একমাত্র কারণ হলো চাঁদাবাজি এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাহানা দিয়ে চাঁদাবাজি করে। যার ফলে পাগলায় যানজটের সৃষ্টি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD