স্বাস্থ্যবিধি না মেনেই চলছে পাগলা বাজার শপিংমল” মাস্ক ছাড়া শিশুরা!

শেয়ার করুন...

স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে দোকান, শপিংমল, ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলেও পাগলা বাজারে  তা মানা হচ্ছে না। মহামারি করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার কথা ভেবে সরকার শপিংমলগুলো খুলে দেয়ায় ক্রেতারা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ বিক্রেতা তা মানছেন না। তবে শপিংমলের দায়িত্বরত ব্যক্তিরা দাবি করছেন সবকিছু স্বাস্থ্যবিধি মেনেই চলছে।

রোববার ( ২৫ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা বাজারের  জসিম সুপার মার্কেট, ইউনুছ সুপার মার্কেট, বাদশা প্লাজা, হাজী গনি সুপার মার্কেট, ময়মন প্লাজা,এস এম সুপার মার্কেটসহ আরো কয়েকটি মার্কেট  ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ঈদের কেনাকাটা। এতে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে বলে মনে করছে সচেতন মহল। স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় না রেখেই কেনাকাটা করছেন ক্রেতারা। মাস্ক ছাড়াই অভিভাবকদের সঙ্গে শপিংমলে ঘুরছে শিশুরা।

এছাড়া মলে ঢুকার আগে কাউকে হ্যান্ড স্যানিটাইজার দেয়া হচ্ছে না। সেখানকার বেশকিছু দোকান ঘুরে দেখা গেছে, কারো কারো মুখে মাস্ক আছে, কারো কারো নেই। কারো আবার থুতনিতে আটকানো। জিজ্ঞেস করলেই গরমের কথা বলছেন তারা। কারো আবার উত্তর দিতেও অনীহা।  কোনো দোকানেই হ্যান্ড স্যানিটাইজার দেখা যায়নি। এই মার্কেট গুলোতে কনো নিরাপত্তারক্ষী দেখা যায়নি।

এ ব্যাপারে কয়েক জন ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, পাগলা বাজার কমিটির এ ব্যাপারে নেই কোন পদক্ষেপ তারা কোন নিরাপত্তারক্ষী  রাখে নাই। আরেক ব্যবসায়ী পাশ থেকে বলছে ভাই আমাদের অবস্থা অনেক খারাপ আমরা মনে হচ্ছে দোকান দারি করতে পারুমনা হেগো ল্যাইগা প্রতিমাসে লাখ লাখ টাকা চাঁদা তুলবো আর বাড়ীঘর বানাইবো বরিশাল থেইক্কা নদী হাতরাই আইসা এখন কোটি টাকার মালিক হইছে। হেরা কেমতে চাঁদাবাজি করবো সে চিন্তায় থাকে। হেগো দরকার আছিলো কিছু লোক লওয়া লইয়া মার্কেটর সামনে থাইক্কা সবাইরে সচেতন করা। কিন্তু হেরা বাসায় গিয়া ঘুমাইতাছে।

এ বিষয়ে পাগলা বাজার সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ভাই আমরা চেষ্টা করবো মাইক দিয়া বলার জন্য যেনো সবাই সচেতন হয়। আর মার্কেটের সবাইকে নিয়ে এ বিষয়ে বসবো।

এ বিষয়ে পাগলা বাজার সমিতির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বাচ্চু বলেন, আমি আসতেছি আইসা দেখতেছি কারন আমিতো আর দেখিনি এ অবস্থা, আর মার্কেটের সাবাইতো মাস্ক পরে দোকান চালাচ্ছে। তার পরও আমি আসতেছি এসে আপনাকে জানাবো। এদিকে বার বার বাচ্চু বলতেছে তাদের মার্কেটের কোন দোকানদার মাস্ক ছাড়া নেই কিন্তু বাচ্চুর নিজের দোকানের কর্মচারীর মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই চলছে পাগলা বাজার শপিংমল গুলো।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি না মেনেই চলছে পাগলা বাজার শপিংমল” মাস্ক ছাড়া শিশুরা!

শেয়ার করুন...

স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে দোকান, শপিংমল, ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলেও পাগলা বাজারে  তা মানা হচ্ছে না। মহামারি করোনাভাইরাস সংক্রমণের মধ্যে ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার কথা ভেবে সরকার শপিংমলগুলো খুলে দেয়ায় ক্রেতারা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ বিক্রেতা তা মানছেন না। তবে শপিংমলের দায়িত্বরত ব্যক্তিরা দাবি করছেন সবকিছু স্বাস্থ্যবিধি মেনেই চলছে।

রোববার ( ২৫ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা বাজারের  জসিম সুপার মার্কেট, ইউনুছ সুপার মার্কেট, বাদশা প্লাজা, হাজী গনি সুপার মার্কেট, ময়মন প্লাজা,এস এম সুপার মার্কেটসহ আরো কয়েকটি মার্কেট  ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ঈদের কেনাকাটা। এতে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে বলে মনে করছে সচেতন মহল। স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় না রেখেই কেনাকাটা করছেন ক্রেতারা। মাস্ক ছাড়াই অভিভাবকদের সঙ্গে শপিংমলে ঘুরছে শিশুরা।

এছাড়া মলে ঢুকার আগে কাউকে হ্যান্ড স্যানিটাইজার দেয়া হচ্ছে না। সেখানকার বেশকিছু দোকান ঘুরে দেখা গেছে, কারো কারো মুখে মাস্ক আছে, কারো কারো নেই। কারো আবার থুতনিতে আটকানো। জিজ্ঞেস করলেই গরমের কথা বলছেন তারা। কারো আবার উত্তর দিতেও অনীহা।  কোনো দোকানেই হ্যান্ড স্যানিটাইজার দেখা যায়নি। এই মার্কেট গুলোতে কনো নিরাপত্তারক্ষী দেখা যায়নি।

এ ব্যাপারে কয়েক জন ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, পাগলা বাজার কমিটির এ ব্যাপারে নেই কোন পদক্ষেপ তারা কোন নিরাপত্তারক্ষী  রাখে নাই। আরেক ব্যবসায়ী পাশ থেকে বলছে ভাই আমাদের অবস্থা অনেক খারাপ আমরা মনে হচ্ছে দোকান দারি করতে পারুমনা হেগো ল্যাইগা প্রতিমাসে লাখ লাখ টাকা চাঁদা তুলবো আর বাড়ীঘর বানাইবো বরিশাল থেইক্কা নদী হাতরাই আইসা এখন কোটি টাকার মালিক হইছে। হেরা কেমতে চাঁদাবাজি করবো সে চিন্তায় থাকে। হেগো দরকার আছিলো কিছু লোক লওয়া লইয়া মার্কেটর সামনে থাইক্কা সবাইরে সচেতন করা। কিন্তু হেরা বাসায় গিয়া ঘুমাইতাছে।

এ বিষয়ে পাগলা বাজার সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ভাই আমরা চেষ্টা করবো মাইক দিয়া বলার জন্য যেনো সবাই সচেতন হয়। আর মার্কেটের সবাইকে নিয়ে এ বিষয়ে বসবো।

এ বিষয়ে পাগলা বাজার সমিতির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বাচ্চু বলেন, আমি আসতেছি আইসা দেখতেছি কারন আমিতো আর দেখিনি এ অবস্থা, আর মার্কেটের সাবাইতো মাস্ক পরে দোকান চালাচ্ছে। তার পরও আমি আসতেছি এসে আপনাকে জানাবো। এদিকে বার বার বাচ্চু বলতেছে তাদের মার্কেটের কোন দোকানদার মাস্ক ছাড়া নেই কিন্তু বাচ্চুর নিজের দোকানের কর্মচারীর মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই চলছে পাগলা বাজার শপিংমল গুলো।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD