আমতলীতে চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর আহত – ৫

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলীতে চাঁদার দাবীতে উপজেলার কল্যাপুর (কলংক) বাস স্ট্যান্ডের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মারধোর, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে ৫ জন আহত হয়েছে। আহতদের আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার ছোট নিলগঞ্জ গ্রামের মোঃ জাকির হোসেন কাজী কল্যানপুর (কলংক) বাস স্ট্যান্ডে ডেকোরেটরের ব্যবসা করেন। একই এলাকার একাধিক মামলার আসামী আজিজ সরদার ও রহিম সরদার জাকির হোসেন কাজীর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। ব্যবসায়ী জাকির কাজী ওই দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গতকাল (বৃহস্পতিবার) রাতে রহিম সরদার ও তার লোকজন জাকির কাজীর ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতরা হলেন জাকির কাজী (৪৫), খাদিজা (৪০), হাসান (২৫), নজরুল কাজী (৫০) ও মাহতাব (২০)।

স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডেকোরেটর ব্যবসায়ী আহত জাকির হোসেন কাজী বলেন, রহিম সরদার আমার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। আমি দাবীকৃত ওই চাঁদা দিতে অস্বীকার করায় রহিম সরদার, আজিজ সরদার, মোতালেব, মাহাতাব, নুরকামাল, পারভেজ, হেলাল ও নুরজামাল আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। আমি ও আমাদের লোকজন এতে বাঁধা দিলে তারা আমাকে ও আমাদের লোকজনকে মারধোর করেছে। আমি ঘটনার বিচার দাবী করছি।

অভিযুক্ত রহিম সরদার মারধোরের কথা স্বীকার করলেও লুটপাটের কথা অস্বীকার করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে চাঁদার দাবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর আহত – ৫

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলীতে চাঁদার দাবীতে উপজেলার কল্যাপুর (কলংক) বাস স্ট্যান্ডের একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মারধোর, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে ৫ জন আহত হয়েছে। আহতদের আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার ছোট নিলগঞ্জ গ্রামের মোঃ জাকির হোসেন কাজী কল্যানপুর (কলংক) বাস স্ট্যান্ডে ডেকোরেটরের ব্যবসা করেন। একই এলাকার একাধিক মামলার আসামী আজিজ সরদার ও রহিম সরদার জাকির হোসেন কাজীর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। ব্যবসায়ী জাকির কাজী ওই দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় গতকাল (বৃহস্পতিবার) রাতে রহিম সরদার ও তার লোকজন জাকির কাজীর ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। আহতরা হলেন জাকির কাজী (৪৫), খাদিজা (৪০), হাসান (২৫), নজরুল কাজী (৫০) ও মাহতাব (২০)।

স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডেকোরেটর ব্যবসায়ী আহত জাকির হোসেন কাজী বলেন, রহিম সরদার আমার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। আমি দাবীকৃত ওই চাঁদা দিতে অস্বীকার করায় রহিম সরদার, আজিজ সরদার, মোতালেব, মাহাতাব, নুরকামাল, পারভেজ, হেলাল ও নুরজামাল আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। আমি ও আমাদের লোকজন এতে বাঁধা দিলে তারা আমাকে ও আমাদের লোকজনকে মারধোর করেছে। আমি ঘটনার বিচার দাবী করছি।

অভিযুক্ত রহিম সরদার মারধোরের কথা স্বীকার করলেও লুটপাটের কথা অস্বীকার করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD