দু’ইউনিয়নের সংযোগ সেতুর বেহাল দশা, ২০ হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলী উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের সংযোগ চাওড়া নদীর উপড় নির্মিত আয়রন ব্রীজটি বেহাল দশায় পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ এ সেতুটি পার হতে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দু’ইউনিয়নের ২০ হাজার ভূক্তভোগী মানুষকে।

 

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানাগেছে, ২০০৮ সালে ৯০ লাখ টাকা ব্যয়ে ৮৫ মিটার দৈর্ঘ্য চাওড়া নদীর উপড় এ আয়রন ব্রীজটি নির্মাণ করা হয়। ২০১৯ সালের শেষের দিকে ব্রীজটির ¯িøপার ভেঙ্গে ও ডেবে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অদ্যবদি আর কোন সংস্কার কাজ না করায় বর্তমানে ব্রীজটি বেহাল দশায় পরিণত হয়েছে। ব্রীজটির দক্ষিন পাড়ে হলদিয়া ইউনিয়নের হলদিয়া বাজার, তুজির ঘোঝা, ইউনিয়ন ভূমি অফিস কাম বাজার, হলদিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, তক্তাবুনিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসা, গুরুদল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর পাড়ে চাওড়া ইউনিয়নের কাপালী গ্রাম, চন্দ্রার হাট, চন্দ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাউনিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান রয়েছে। এ ব্রীজটি দিয়ে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ২০ হাজার পথচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা পারাপার হন। প্রতিদিন এ ব্রিজটি পার হয়ে ভাড়ায় চালিত মোটর সাইকেল, ব্যাটারী চালিত অটোরিক্স্রা ও ভ্যানসহ ছোট ছোট যানবাহন উপজেলা সদরে চলাচল করে।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, ওই ব্রীজটির বেশ কয়েকটি জায়গায় উপরের অংশের ঢালাই করা সিøপার ভেঙ্গে রড বের হয়ে গেছে এবং ব্রিজের রেলিং ভেঙ্গে নদীতে পড়ে রয়েছে। ভূক্তভোগী স্থাণীয়রা পথচারী পারাপার ও যান চলাচলে যেন দূর্ঘটনা না ঘটে সেজন্য জন্য ব্রিজের উপরের ভাঙ্গা অংশে কাঠ দিয়ে মেরামত করেছে। দ্রæত ব্রিজটির মেরামত না করা হলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা।

 

স্থাণীয় ভূক্তভোগীরা জানায়, বর্তমানে এ ব্রিজটির এমন অবস্থা হয়েছে যে পুরুষেরা কোনোমতে পার হতে পারলেও বৃদ্ধ, নারী ও শিশুরা পারাপার হতে ভয় পায়। দীর্ঘদিন সেতুটির সংস্কার না হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

 

হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মৃধা মুঠোফোনে বলেন, ব্রিজটি সংস্কার করা জরুরী হয়ে পড়েছে। এ ব্রিজ দিয়ে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের হাজার হাজার মানুষ উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে চলাচল করে। ব্রিজটি দ্রæত সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আমতলীকে জানানো হয়েছে।

 

উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, সরেজমিন পরিদর্শন করে দ্রæত ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে জরুরী ভিত্তিত্বে ব্রিজটি সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ



» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ