মামলা করে বিপাকে পরেছেন বাদী সাঈদা!

শেয়ার করুন...

ডিজিটাল নিরাপত্তা আইনে আলোচিত নাসিক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার ওরফে খোরশেদ ও আর,টি,এন ফেরদৌস রেহানা ওরফে মুসকান রেহানার বিরুদ্ধে মামলা করে বিপাকে পরেছেন মামলার বাদী সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলি।মামলা প্রত্যাহারের জন্য বাদীকে সামাজিক ভাবে চাপ প্রয়োগ সহ নিকটাত্নীয় স্বজনদের মাধ্যমে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এমন পরিস্থিতিতে অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগছে মামলার বাদী।

মামলা দায়েরর পরপর ফতুল্লা মডেল থানা পুলিশ আসামীদের গ্রেফতারে গত ৪৮ ঘন্টায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও তাদের গ্রেফতার করতে পারেনি।

মামলার আসামীরা গ্রেফতার এড়িয়ে পলাতক থাকাবস্থায় মামলা তুলে নিতে বাদী কে নানা ভাবে হুমকী দিচ্ছে।এ বিষয়ে মামলার বাদী মুঠোফোনে প্রতিবেদককে জানায়,মামলার আসামীরা এখনো গ্রেফতার হয়নি।পলাতক থেকে তারা নানা ভাবে বিভিন্ন লোক মারফত তাকে মামলা তুলে নিতে হুমকী দিচ্ছে।তিনি আরো বলেন তার পরিচিতজনদের অনেকেই তাকে বলেছেন যে,মামলা তুলে না নিলে বিবাদীরা তাকে যে কোন সময় ক্ষতি সাধন করতে পারে।শুধু তাই নয় পথে ঘাটে চলতে ফিরতে তাকে শারিরীক ভাবে লাঞ্চিতও করতে পারে।তাদেরই কেউ কেউ তাকে উপদেশ দিচ্ছেন সাবধানে চলাফেরা করার।তবে তিনি এসকল কিছুকে আমলে না নিয়ে ন্যায় বিচারের আশাবাদ ব্যক্ত করে প্রসাশনের প্রতি আসামীদে অতি দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন।

উল্লেখ্য যে,নারায়নগঞ্জের আলোচিত কাউন্সিলর করোনা যোদ্ধা খ্যাত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার ওরফে খোরশেদ সহ আর,টি,এন ফেরদৌসি আক্তার রেহানা ওরফে মুসকান রেহানা তাদের ফেইসবুক আইডি থেকে লাইভে এসে মামলার বাদী সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলির বিরুদ্ধে আপত্তিকর, বানোয়াট ও মিথ্যা তথ্য উপস্থাপন করে এমন অভিযোগ এনে রোববার(১৬মে)রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বাদী ফতুল্লা থানার ৩২১ নং উত্তর চাষাড়ার মৃত মোঃজহিরুল হকের মেয়ে।মামলায় যাদের কে আসামী করা হয়েছে তারা হলো নিহত ফতুল্লা থানার মাসদাইর শেরে বাংলা নগরের মৃত শাহালম খন্দকারের পুত্র মাকসুদুল আলম খন্দকার ওরফে খোরশেদ ও ফতুল্লা থানার সস্তাপুর এলাকার আর,টি,এন ফেরদৌস আক্তার রেহানা ওরফে রেহানা মুসকান।

মামলায় উল্লেখ্য করা হয় যে বাদী নারায়নগঞ্জ- মুন্সিগঞ্জ সি,এনজি অনার্স এসোসিয়ানের সভাপতি এবং গার্মেন্ট ব্যবসায়ী ও বিজেএমইর সদস্য।ব্যবসার কাজে প্রায় সময় তাকে দেশের বাইরে অবস্থান করতে হয়।বিবাদী খোরশেদের সাথে তার পরিচয় ছেলেবেলা থেকে।তার ইতিপূর্বে একটি বিবাহ হয়েছিলো।স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ডিভোর্স হয়।সে ঘরে সন্তান ও রয়েছে।পূর্ব পরিচয়ের সূত্র ধরে খোরশেদ এবং বাদী ফেইসবুক ম্যাসেঞ্জারে প্রতিনিয়ত যোগাযোগ করতো।এক পর্যায়ে খোরশেদ তাকে বিয়ের প্রস্তাব দেয়।২০২০ আগস্ট মাসের ২ তারিখে কাচপুরস্থ এস,এস ফিলিং স্টেশনে কাউন্সিলর খোরশেদ নিজেই কাজী নিয়ে গিয়ে পাঁচ লাখ টাকা দেন মোহরে তাকে বিয়ে করে।বিয়ের পর সে এবং খোরশেদ বিভিন্ন স্থানে একসাথে রাত্রি যাপন সহ শারিরীক সম্পর্কে লিপ্ত হয়।পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে খোরশেদ তার সাথে সম্পূর্ণ রুপে যোগাযোগ বন্ধ করে দেয়।এ অবস্থায় সে ব্যবসায়ীক কাজে দুবাই চলে গেলে চলতি বছরের এপ্রিল মাসের ২৪ তারিখে খোরশেদ তার ফেইসবুক লাইভে এসে তার বিরুদ্ধে আপত্তিকর,মানহানিমূলক তথ্য উপস্থাপন করে এবং নানা বাজে মন্তব্য করে কুৎসা রটায়।এর একদিন পর ২৫ তারিখে আট,টি,এন,ফেরদৌস আক্তার রেহানা ওরফে রেহানা মুসকান নামক এক নারী খোরশেদ খন্দকারের বাসায় বসে লাইভে এসে তার সম্পর্কে বাজে মন্তব্য করে।তাকে রাস্তার মেয়েদের সাথে তুলনা করে আপত্তিকর কথাবার্তা বলে এবং তার চুল কেটে ফেলা হবে বলেও ফেইসবুক লাইভে বলেন।এই দুটো বিষয়ই দুবাই থাকাকালীন অবস্থায় তিনি তার এক বান্ধবীর নিকট থেকে জানতে পেরে পরবর্তীতে তাদের আইডি থেকে পুরোপুরি বিষয়টি দেখেছেন।তিনি বর্তমানে বাংলাদেশে ফিরে এসেছেন এবং বর্তমানে তিনি দেশেই অবস্থান করছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।আসামীদের গ্রেফতার করার জন্য একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে।আসামীরা আত্নগোপনে আছে।তবে অতি শীঘ্রই তাদের কে গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মামলা করে বিপাকে পরেছেন বাদী সাঈদা!

শেয়ার করুন...

ডিজিটাল নিরাপত্তা আইনে আলোচিত নাসিক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার ওরফে খোরশেদ ও আর,টি,এন ফেরদৌস রেহানা ওরফে মুসকান রেহানার বিরুদ্ধে মামলা করে বিপাকে পরেছেন মামলার বাদী সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলি।মামলা প্রত্যাহারের জন্য বাদীকে সামাজিক ভাবে চাপ প্রয়োগ সহ নিকটাত্নীয় স্বজনদের মাধ্যমে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।এমন পরিস্থিতিতে অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগছে মামলার বাদী।

মামলা দায়েরর পরপর ফতুল্লা মডেল থানা পুলিশ আসামীদের গ্রেফতারে গত ৪৮ ঘন্টায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েও তাদের গ্রেফতার করতে পারেনি।

মামলার আসামীরা গ্রেফতার এড়িয়ে পলাতক থাকাবস্থায় মামলা তুলে নিতে বাদী কে নানা ভাবে হুমকী দিচ্ছে।এ বিষয়ে মামলার বাদী মুঠোফোনে প্রতিবেদককে জানায়,মামলার আসামীরা এখনো গ্রেফতার হয়নি।পলাতক থেকে তারা নানা ভাবে বিভিন্ন লোক মারফত তাকে মামলা তুলে নিতে হুমকী দিচ্ছে।তিনি আরো বলেন তার পরিচিতজনদের অনেকেই তাকে বলেছেন যে,মামলা তুলে না নিলে বিবাদীরা তাকে যে কোন সময় ক্ষতি সাধন করতে পারে।শুধু তাই নয় পথে ঘাটে চলতে ফিরতে তাকে শারিরীক ভাবে লাঞ্চিতও করতে পারে।তাদেরই কেউ কেউ তাকে উপদেশ দিচ্ছেন সাবধানে চলাফেরা করার।তবে তিনি এসকল কিছুকে আমলে না নিয়ে ন্যায় বিচারের আশাবাদ ব্যক্ত করে প্রসাশনের প্রতি আসামীদে অতি দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন।

উল্লেখ্য যে,নারায়নগঞ্জের আলোচিত কাউন্সিলর করোনা যোদ্ধা খ্যাত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার ওরফে খোরশেদ সহ আর,টি,এন ফেরদৌসি আক্তার রেহানা ওরফে মুসকান রেহানা তাদের ফেইসবুক আইডি থেকে লাইভে এসে মামলার বাদী সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলির বিরুদ্ধে আপত্তিকর, বানোয়াট ও মিথ্যা তথ্য উপস্থাপন করে এমন অভিযোগ এনে রোববার(১৬মে)রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বাদী ফতুল্লা থানার ৩২১ নং উত্তর চাষাড়ার মৃত মোঃজহিরুল হকের মেয়ে।মামলায় যাদের কে আসামী করা হয়েছে তারা হলো নিহত ফতুল্লা থানার মাসদাইর শেরে বাংলা নগরের মৃত শাহালম খন্দকারের পুত্র মাকসুদুল আলম খন্দকার ওরফে খোরশেদ ও ফতুল্লা থানার সস্তাপুর এলাকার আর,টি,এন ফেরদৌস আক্তার রেহানা ওরফে রেহানা মুসকান।

মামলায় উল্লেখ্য করা হয় যে বাদী নারায়নগঞ্জ- মুন্সিগঞ্জ সি,এনজি অনার্স এসোসিয়ানের সভাপতি এবং গার্মেন্ট ব্যবসায়ী ও বিজেএমইর সদস্য।ব্যবসার কাজে প্রায় সময় তাকে দেশের বাইরে অবস্থান করতে হয়।বিবাদী খোরশেদের সাথে তার পরিচয় ছেলেবেলা থেকে।তার ইতিপূর্বে একটি বিবাহ হয়েছিলো।স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ডিভোর্স হয়।সে ঘরে সন্তান ও রয়েছে।পূর্ব পরিচয়ের সূত্র ধরে খোরশেদ এবং বাদী ফেইসবুক ম্যাসেঞ্জারে প্রতিনিয়ত যোগাযোগ করতো।এক পর্যায়ে খোরশেদ তাকে বিয়ের প্রস্তাব দেয়।২০২০ আগস্ট মাসের ২ তারিখে কাচপুরস্থ এস,এস ফিলিং স্টেশনে কাউন্সিলর খোরশেদ নিজেই কাজী নিয়ে গিয়ে পাঁচ লাখ টাকা দেন মোহরে তাকে বিয়ে করে।বিয়ের পর সে এবং খোরশেদ বিভিন্ন স্থানে একসাথে রাত্রি যাপন সহ শারিরীক সম্পর্কে লিপ্ত হয়।পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে খোরশেদ তার সাথে সম্পূর্ণ রুপে যোগাযোগ বন্ধ করে দেয়।এ অবস্থায় সে ব্যবসায়ীক কাজে দুবাই চলে গেলে চলতি বছরের এপ্রিল মাসের ২৪ তারিখে খোরশেদ তার ফেইসবুক লাইভে এসে তার বিরুদ্ধে আপত্তিকর,মানহানিমূলক তথ্য উপস্থাপন করে এবং নানা বাজে মন্তব্য করে কুৎসা রটায়।এর একদিন পর ২৫ তারিখে আট,টি,এন,ফেরদৌস আক্তার রেহানা ওরফে রেহানা মুসকান নামক এক নারী খোরশেদ খন্দকারের বাসায় বসে লাইভে এসে তার সম্পর্কে বাজে মন্তব্য করে।তাকে রাস্তার মেয়েদের সাথে তুলনা করে আপত্তিকর কথাবার্তা বলে এবং তার চুল কেটে ফেলা হবে বলেও ফেইসবুক লাইভে বলেন।এই দুটো বিষয়ই দুবাই থাকাকালীন অবস্থায় তিনি তার এক বান্ধবীর নিকট থেকে জানতে পেরে পরবর্তীতে তাদের আইডি থেকে পুরোপুরি বিষয়টি দেখেছেন।তিনি বর্তমানে বাংলাদেশে ফিরে এসেছেন এবং বর্তমানে তিনি দেশেই অবস্থান করছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।আসামীদের গ্রেফতার করার জন্য একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে।আসামীরা আত্নগোপনে আছে।তবে অতি শীঘ্রই তাদের কে গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD