ছেলে হত্যার দায়ে থানায় মামলা’ নরসিংদী থেকে অভিযুক্ত মা নাসরীনের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় নাজমুস সাকিব নাবিল (২০) নামের এক মাদরাসাছাত্রকে হত্যার অভিযোগে তার মা নাসরীন আক্তারের (৪৫) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) দুপুরে বাদী হয়ে নিহতের পিতা ছগির হোসেন মামলা দায়ের করেন। মামলায় নাসরীন আক্তার ছাড়াও অজ্ঞাতনামা আসামি রয়েছে।

মামলার এজাহারে ছগীর হোসেন উল্লেখ করেন, নাজমুস সাকিব নাবিলের পিতা রোববার রাত ৮ টায় বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পান। তার নিকট থাকা চাবি দিয়ে তালা খুলে রুমে প্রবেশ করে সন্তানকে জখমপ্রাপ্ত অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখেন। তার শরীরে ধারালো অস্ত্রের ২০- ২৫ টি দাগ রয়েছে। পরে আশপাশের লোকজনকে ডেকে তাদের সহযোগিতায় সাকিবকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ধানমন্ডি হেলথ্ কেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়ার সময় সাকিব মারা যায়। ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক ছিলেন।

এজাহারে তিনি আরো উল্লেখ করেন,তার স্ত্রীর দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যা ছিল।তার সন্দেহ স্ত্রী নাসরিন ও অজ্ঞাতনামা আসামির সহায়তায় সন্তান সাকিবকে হত্যা করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

এদিকে ছেলে হত্যাকান্ডের পর পলাতক মা নাসরীন আক্তারের ঝুলন্ত লাশ নরসিংদীর একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ মে) বিকেলে নরসিংদী শহরের বাজিড়মোড়ের নিরালা নামক আবাসিক হোটেল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। তবে ওই নারীর নাম নাসরীন আক্তার হলেও হোটেলের রেজিস্টারে তার নাম রেহানা আক্তার লেখা ছিলো। বাবার নাম লিখেছিলেন আবু তাহের এবং মায়ের নাম ফাতেমা জোহরা। ঠিকানা উল্লেখ করেছেন নরসিংদীর মাধবদীর ডৌকাদি গ্রাম।

হোটেল কর্তৃপক্ষ বলছে, রোববার (৩০মে) সন্ধ্যা সাতটার দিকে ওই নারী একাই হোটেলে রাত্রিযাপন করতে আসেন। ওই সময় তিনি জানিয়েছিলেন, গাজীপুর থেকে তিনি এসেছেন। রাত হয়ে যাওয়ায় হোটেলে থাকতে চান। রেজিস্টারে নাম-ঠিকানা লেখার পর ওই নারীকে হোটেলটির নিচতলার ৬ নম্বর কক্ষ দেওয়া হয়। ওই সময় তিনি একটি পলিথিনের ব্যাগে করে রাতে খাওয়ার জন্য নাশতা সঙ্গে এনেছিলেন। এরপর তিনি আর ওই কক্ষ থেকে বের হননি। সোমবার সকালে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে অনেকক্ষণ ডাকাডাকি করেন হোটেলটির কর্মচারীরা। পরে নরসিংদী মডেল থানায় ঘটনা জানানো হলে দুপুরের দিকে পুলিশ এসে ওই কক্ষের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, নরসিংদীতে উদ্ধার হওয়া নারীর লাশের বাবার নাম ও চেহারায় মিল পেয়েছি আমরা।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলে হত্যার দায়ে থানায় মামলা’ নরসিংদী থেকে অভিযুক্ত মা নাসরীনের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় নাজমুস সাকিব নাবিল (২০) নামের এক মাদরাসাছাত্রকে হত্যার অভিযোগে তার মা নাসরীন আক্তারের (৪৫) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) দুপুরে বাদী হয়ে নিহতের পিতা ছগির হোসেন মামলা দায়ের করেন। মামলায় নাসরীন আক্তার ছাড়াও অজ্ঞাতনামা আসামি রয়েছে।

মামলার এজাহারে ছগীর হোসেন উল্লেখ করেন, নাজমুস সাকিব নাবিলের পিতা রোববার রাত ৮ টায় বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পান। তার নিকট থাকা চাবি দিয়ে তালা খুলে রুমে প্রবেশ করে সন্তানকে জখমপ্রাপ্ত অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখেন। তার শরীরে ধারালো অস্ত্রের ২০- ২৫ টি দাগ রয়েছে। পরে আশপাশের লোকজনকে ডেকে তাদের সহযোগিতায় সাকিবকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ধানমন্ডি হেলথ্ কেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়ার সময় সাকিব মারা যায়। ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক ছিলেন।

এজাহারে তিনি আরো উল্লেখ করেন,তার স্ত্রীর দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যা ছিল।তার সন্দেহ স্ত্রী নাসরিন ও অজ্ঞাতনামা আসামির সহায়তায় সন্তান সাকিবকে হত্যা করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

এদিকে ছেলে হত্যাকান্ডের পর পলাতক মা নাসরীন আক্তারের ঝুলন্ত লাশ নরসিংদীর একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ মে) বিকেলে নরসিংদী শহরের বাজিড়মোড়ের নিরালা নামক আবাসিক হোটেল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। তবে ওই নারীর নাম নাসরীন আক্তার হলেও হোটেলের রেজিস্টারে তার নাম রেহানা আক্তার লেখা ছিলো। বাবার নাম লিখেছিলেন আবু তাহের এবং মায়ের নাম ফাতেমা জোহরা। ঠিকানা উল্লেখ করেছেন নরসিংদীর মাধবদীর ডৌকাদি গ্রাম।

হোটেল কর্তৃপক্ষ বলছে, রোববার (৩০মে) সন্ধ্যা সাতটার দিকে ওই নারী একাই হোটেলে রাত্রিযাপন করতে আসেন। ওই সময় তিনি জানিয়েছিলেন, গাজীপুর থেকে তিনি এসেছেন। রাত হয়ে যাওয়ায় হোটেলে থাকতে চান। রেজিস্টারে নাম-ঠিকানা লেখার পর ওই নারীকে হোটেলটির নিচতলার ৬ নম্বর কক্ষ দেওয়া হয়। ওই সময় তিনি একটি পলিথিনের ব্যাগে করে রাতে খাওয়ার জন্য নাশতা সঙ্গে এনেছিলেন। এরপর তিনি আর ওই কক্ষ থেকে বের হননি। সোমবার সকালে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে অনেকক্ষণ ডাকাডাকি করেন হোটেলটির কর্মচারীরা। পরে নরসিংদী মডেল থানায় ঘটনা জানানো হলে দুপুরের দিকে পুলিশ এসে ওই কক্ষের দরজা ভেঙে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, নরসিংদীতে উদ্ধার হওয়া নারীর লাশের বাবার নাম ও চেহারায় মিল পেয়েছি আমরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD