সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ’ ধাওয়া পাল্টাধাওয়া পুলিশসহ আহত ২০

শেয়ার করুন...

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের কুনতুং এ্যাপারেলস লিঃ কারখানার বকেয়া পাওনা পরিশোধের দাবিতে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে ওই কারখানার শ্রমিকদের দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকরা পাওয়া পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করে। এতে ওই সড়কটি ৪ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকলে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড শর্টগানের গুলি ও ১১ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে। শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
শ্রমিক, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৭ টায় কুনতুং এ্যাপারেলস লিঃ কারখানার শ্রমিকরা তাদের পাওনা পরিশোধের দাবিতে আদমজী ইপিজেডের প্রধান গেইটের সামনে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে অবস্থান নেয়। শ্রমিকদের অভিযোগ, এ সময় ইপিজেডে নিয়োজিত আনসার সদস্যরা নারী ও পুরুষ শ্রমিকদের উপর লাঠিচার্জ শুরু করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কের উপর আগুন জ্বালিয়ে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে প্রায় ৪ ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়ে এলাকাবাসী ও যাত্রী সাধারণ। এ সময় পুলিশ ও ইপিজেডের কর্মকর্তারা তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু শ্রমিকরা তাদের কথা মেনে তারা আরো ক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে পুলিশ ও আনসারদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্রমিকরা। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও পাল্টা টিয়ারসেল ও শর্টগানের গুলি নিক্ষেপ করে। এ সময় কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়া চলে। এতে পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। শ্রমিক রিনা, তানিয়া ও শায়লা জানান, তারা ওই কারখানায় ৬ বছর কাজ করেছেন। কিন্তু তাদের এখনোও বকেয়া পাওনা পরিশোধ করেনি। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম জানান, কুংতুং এ্যাপারেলস কারখানাটি আগ থেকেই বন্ধ রয়েছে। ওই কারখানার ৪শ’ থেকে ৫শ’ শ্রমিক তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী জানান, আদমজী ইপিজেডের কুনতুং এ্যাপারেলস লিঃ কারখানার শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড শর্টগান গুলি ও ১১ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। পরে শ্রমিকদেরকে ছঙ্গভঙ্গ করলে তারা রাস্তা থেকে সরে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরো জানান, শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে ৭-৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ বিষয়ে জানতে আদমজী ইপিজেডের জিএম আহসান কবিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ’ ধাওয়া পাল্টাধাওয়া পুলিশসহ আহত ২০

শেয়ার করুন...

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের কুনতুং এ্যাপারেলস লিঃ কারখানার বকেয়া পাওনা পরিশোধের দাবিতে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে ওই কারখানার শ্রমিকদের দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকরা পাওয়া পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করে। এতে ওই সড়কটি ৪ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকলে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড শর্টগানের গুলি ও ১১ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে। শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
শ্রমিক, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৭ টায় কুনতুং এ্যাপারেলস লিঃ কারখানার শ্রমিকরা তাদের পাওনা পরিশোধের দাবিতে আদমজী ইপিজেডের প্রধান গেইটের সামনে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে অবস্থান নেয়। শ্রমিকদের অভিযোগ, এ সময় ইপিজেডে নিয়োজিত আনসার সদস্যরা নারী ও পুরুষ শ্রমিকদের উপর লাঠিচার্জ শুরু করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কের উপর আগুন জ্বালিয়ে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে প্রায় ৪ ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়ে এলাকাবাসী ও যাত্রী সাধারণ। এ সময় পুলিশ ও ইপিজেডের কর্মকর্তারা তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু শ্রমিকরা তাদের কথা মেনে তারা আরো ক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে পুলিশ ও আনসারদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্রমিকরা। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও পাল্টা টিয়ারসেল ও শর্টগানের গুলি নিক্ষেপ করে। এ সময় কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়া চলে। এতে পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। শ্রমিক রিনা, তানিয়া ও শায়লা জানান, তারা ওই কারখানায় ৬ বছর কাজ করেছেন। কিন্তু তাদের এখনোও বকেয়া পাওনা পরিশোধ করেনি। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম জানান, কুংতুং এ্যাপারেলস কারখানাটি আগ থেকেই বন্ধ রয়েছে। ওই কারখানার ৪শ’ থেকে ৫শ’ শ্রমিক তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী জানান, আদমজী ইপিজেডের কুনতুং এ্যাপারেলস লিঃ কারখানার শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড শর্টগান গুলি ও ১১ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। পরে শ্রমিকদেরকে ছঙ্গভঙ্গ করলে তারা রাস্তা থেকে সরে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরো জানান, শ্রমিকদের ইট-পাটকেলের আঘাতে ৭-৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ বিষয়ে জানতে আদমজী ইপিজেডের জিএম আহসান কবিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD