সোনারগাঁয়ে লকডাউনের প্রথমদিনে কঠোরতা

শেয়ার করুন...

দেশ ব‍্যাপি লকডাউন বাস্তবায়নের মতো সোনারগাঁ উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে টহল জোরদার করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মুস্তফা মুন্নার নেতৃত্বে একদল ব‍্যাক্তি বিভিন্ন এলাকায় টহল জোড়দার করেছেন। এসময় মানুষকে প্রয়োজন ব‍্যতিত ঘর থেকে বাহিরে না যাওয়ার জন্য আহবান করা হচ্ছ। এছাড়া উপজেলার গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশী টহল জোড়দার করা হয়েছে।

মোগরাপাড়া চৌরাস্তা এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে মোগরাপাড়া চৌরাস্তার প্রবেশ পথে পুলিশ পাহারায় রয়েছে। জরুরী প্রয়োজন ও সরকারী নির্দেশনা মোতাবেক জরুরী সেবা সমুহের গাড়িগুলি প্রবেশ করতে দিচ্ছেন তারা। এছাড়া অন্যান্য ছোট পরিবহনগুলোর ক্ষেত্রেও দেখা গেছে বিধি নিষেধ। রিক্সা ছাড়া কোন অটো প্রবেশ করার সময় আটকে দিচ্ছেন। অপরদিকে, মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা শিল্পনগরী চেক পোস্ট ও কাঁচপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দোকানগুলোকেও সরকারী নির্দেশনা মোতাবেক বন্ধ করে দেয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনা (ভুমি) মোস্তফা মুন্না জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সোনারগাঁ উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে লক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর টহল জোড়দার করা হয়েছে। মানুষ যাতে অযথা ঘর থেকে বাহির না হয় সে জন্য তাদের আহবান করা হচ্ছে। যারা বিনা কারণে ঘর থেকে বের হচ্ছে তাদের বাড়িতে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আর যারা খুব জরুরী কাছে বাহিরে বের হচ্ছেন তাদের স্বাস্থ্য বিধি মানার পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়া কাঁচাবাজার সরকারের নির্দেশনা মোতাবেক নিদিষ্ট সময়ের মধ্যে বন্ধ করে দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সোনারগাঁ উপজেলার নিকটবর্তী উদ্ধবগঞ্জ বাজারে গিয়ে দেখা যায় ঔষধের দোকান ছাড়া কোন দোকান খোলা নাই। দোকানদারা জানান, আমরা সরকারের ঘোষিত লকডাউনের প্রতি সম্মান জানিয়ে দোকানপাট বন্ধ রেখেছি। সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দ‍োকান খোলা ছিল। আমরা যথা সময়েই দোকান বন্ধ করে দিয়েছি। তারা আরো জানান, দেশের নাগরিক হিসাবে আইনের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে লকডাউনের প্রথমদিনে কঠোরতা

শেয়ার করুন...

দেশ ব‍্যাপি লকডাউন বাস্তবায়নের মতো সোনারগাঁ উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে টহল জোরদার করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মুস্তফা মুন্নার নেতৃত্বে একদল ব‍্যাক্তি বিভিন্ন এলাকায় টহল জোড়দার করেছেন। এসময় মানুষকে প্রয়োজন ব‍্যতিত ঘর থেকে বাহিরে না যাওয়ার জন্য আহবান করা হচ্ছ। এছাড়া উপজেলার গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশী টহল জোড়দার করা হয়েছে।

মোগরাপাড়া চৌরাস্তা এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে মোগরাপাড়া চৌরাস্তার প্রবেশ পথে পুলিশ পাহারায় রয়েছে। জরুরী প্রয়োজন ও সরকারী নির্দেশনা মোতাবেক জরুরী সেবা সমুহের গাড়িগুলি প্রবেশ করতে দিচ্ছেন তারা। এছাড়া অন্যান্য ছোট পরিবহনগুলোর ক্ষেত্রেও দেখা গেছে বিধি নিষেধ। রিক্সা ছাড়া কোন অটো প্রবেশ করার সময় আটকে দিচ্ছেন। অপরদিকে, মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা শিল্পনগরী চেক পোস্ট ও কাঁচপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দোকানগুলোকেও সরকারী নির্দেশনা মোতাবেক বন্ধ করে দেয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনা (ভুমি) মোস্তফা মুন্না জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সোনারগাঁ উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে লক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর টহল জোড়দার করা হয়েছে। মানুষ যাতে অযথা ঘর থেকে বাহির না হয় সে জন্য তাদের আহবান করা হচ্ছে। যারা বিনা কারণে ঘর থেকে বের হচ্ছে তাদের বাড়িতে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আর যারা খুব জরুরী কাছে বাহিরে বের হচ্ছেন তাদের স্বাস্থ্য বিধি মানার পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়া কাঁচাবাজার সরকারের নির্দেশনা মোতাবেক নিদিষ্ট সময়ের মধ্যে বন্ধ করে দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সোনারগাঁ উপজেলার নিকটবর্তী উদ্ধবগঞ্জ বাজারে গিয়ে দেখা যায় ঔষধের দোকান ছাড়া কোন দোকান খোলা নাই। দোকানদারা জানান, আমরা সরকারের ঘোষিত লকডাউনের প্রতি সম্মান জানিয়ে দোকানপাট বন্ধ রেখেছি। সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দ‍োকান খোলা ছিল। আমরা যথা সময়েই দোকান বন্ধ করে দিয়েছি। তারা আরো জানান, দেশের নাগরিক হিসাবে আইনের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD