বিতর্কে কাউন্সিলর রুহুল!

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। চাঁদাবাজী, মাদক ব্যবসা, ভূমি দস্যুতা, ঝুট সেক্টর নিয়ন্ত্রনসহ সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ১৯ জুলাই কাউন্সিলর রুহুলের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করছেন এনায়েতনগর পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদের মোতাওয়াল্লী ও সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন। ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক জগলুল হোসেন মামলাটি আমলে নিয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে তদন্তের জন্য পাঠিয়েছেন। মামলার ঠিক দুইদিন আগে ১৭ জুলাই কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সহযোগী মমিনুল আলম পুষণ ওরফে বাবা পুষণকে (৩৩) মাদক মামলায় গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এলাকাবাসী জানায়, একাধিক মামলার আসামী বাবা পুষণ কাউন্সিলর রুহুলের ছত্র ছায়ায় পশ্চিম এনায়েতনগর ও লাকী বাজার এলাকায় জমজমাট ইয়াবা ও জুয়ার আসর চলে আসছে দীর্ঘদিন যাবত। এছাড়াও এলাকায় নতুন কেউ জমি কিনলে এবং বাড়ি করতে গেলে বাবা পুষণকে চাঁদা না দিলে কাউন্সিলর রুহুলকে দিয়ে বিভিন্ন ভাবে হয়রানী করা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একধিক বাড়ির মালিক। সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে ওয়াসার পানির সংযোগ নিতে গেলেও বাবা পুষণকে খুশি করতে হয়। পুষনের মত অসংখ্য মাদক ব্যবসায়ী রুহুলের শেল্টারে রয়েছে। এরআগে কাউন্সিলর রুহুলের বিরুদ্ধে চাঁদা দাবী অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে এক ভুক্তভোগী। সূত্র জানাগেছে, প্রায় ৬/৭ মাস আগে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা’র আপন বড় ভাই খোকন মোল্লা এক ভিডিও বার্তায় দাবী করেছিলেন, কাউন্সিলর রুহুল আমিন মাদক ব্যবসা করেন। ৮নং ওয়ার্ডে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কাউন্সিলর রুহুলের পক্ষে খোকন মোল্লা হিসাব রাখতেন এবং মাদক ব্যবসার টাকা রুহুলের হাতে পৌঁছে দিতেন। খোকন মোল্লার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। পরবর্তিতে খোকন মোল্লার বিরুদ্ধে নিজের মাকে নিয়ে সংবাদ সম্মেলন করেছিল কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। স্বার্থের জন্য নিজের পরিবারের বিরুদ্ধেও অবস্থান নিতে একটু চিন্তা করেন না কাউন্সিলর রুহুল। এমনকি স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধিও রুহুলের আক্রশের শিকার হয়েছেন। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আয়শা আক্তার দিনাও লাঞ্ছিত হয়েছিল রুহুল আমিনের কাছে। সিদ্ধিরগঞ্জে অংশীদারি ব্যবসার হিসাব চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর রুহুল ও তার সহযোগীর বিরুদ্ধে চাঁদা দাবি করার অভিযোগ দায়ের করেছেন অপর অংশীদার এমরান হোসেন। সিদ্ধিরগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেছিলেন এমরান। এমন অসংখ্য অভিযোগ রয়েছে কাউন্সিলর রুহুলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে স্থানীয়রা।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্কে কাউন্সিলর রুহুল!

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। চাঁদাবাজী, মাদক ব্যবসা, ভূমি দস্যুতা, ঝুট সেক্টর নিয়ন্ত্রনসহ সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ১৯ জুলাই কাউন্সিলর রুহুলের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করছেন এনায়েতনগর পশ্চিম পাড়া বায়তুল আমান জামে মসজিদের মোতাওয়াল্লী ও সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন। ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক জগলুল হোসেন মামলাটি আমলে নিয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে তদন্তের জন্য পাঠিয়েছেন। মামলার ঠিক দুইদিন আগে ১৭ জুলাই কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সহযোগী মমিনুল আলম পুষণ ওরফে বাবা পুষণকে (৩৩) মাদক মামলায় গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এলাকাবাসী জানায়, একাধিক মামলার আসামী বাবা পুষণ কাউন্সিলর রুহুলের ছত্র ছায়ায় পশ্চিম এনায়েতনগর ও লাকী বাজার এলাকায় জমজমাট ইয়াবা ও জুয়ার আসর চলে আসছে দীর্ঘদিন যাবত। এছাড়াও এলাকায় নতুন কেউ জমি কিনলে এবং বাড়ি করতে গেলে বাবা পুষণকে চাঁদা না দিলে কাউন্সিলর রুহুলকে দিয়ে বিভিন্ন ভাবে হয়রানী করা হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একধিক বাড়ির মালিক। সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে ওয়াসার পানির সংযোগ নিতে গেলেও বাবা পুষণকে খুশি করতে হয়। পুষনের মত অসংখ্য মাদক ব্যবসায়ী রুহুলের শেল্টারে রয়েছে। এরআগে কাউন্সিলর রুহুলের বিরুদ্ধে চাঁদা দাবী অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে এক ভুক্তভোগী। সূত্র জানাগেছে, প্রায় ৬/৭ মাস আগে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা’র আপন বড় ভাই খোকন মোল্লা এক ভিডিও বার্তায় দাবী করেছিলেন, কাউন্সিলর রুহুল আমিন মাদক ব্যবসা করেন। ৮নং ওয়ার্ডে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কাউন্সিলর রুহুলের পক্ষে খোকন মোল্লা হিসাব রাখতেন এবং মাদক ব্যবসার টাকা রুহুলের হাতে পৌঁছে দিতেন। খোকন মোল্লার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। পরবর্তিতে খোকন মোল্লার বিরুদ্ধে নিজের মাকে নিয়ে সংবাদ সম্মেলন করেছিল কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। স্বার্থের জন্য নিজের পরিবারের বিরুদ্ধেও অবস্থান নিতে একটু চিন্তা করেন না কাউন্সিলর রুহুল। এমনকি স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রতিনিধিও রুহুলের আক্রশের শিকার হয়েছেন। ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আয়শা আক্তার দিনাও লাঞ্ছিত হয়েছিল রুহুল আমিনের কাছে। সিদ্ধিরগঞ্জে অংশীদারি ব্যবসার হিসাব চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর রুহুল ও তার সহযোগীর বিরুদ্ধে চাঁদা দাবি করার অভিযোগ দায়ের করেছেন অপর অংশীদার এমরান হোসেন। সিদ্ধিরগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেছিলেন এমরান। এমন অসংখ্য অভিযোগ রয়েছে কাউন্সিলর রুহুলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে স্থানীয়রা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD