আমতলীতে আমনের চারা রোপণ করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলীতে ব্যস্ত সময় পার করছে আমন চাষিরা। আমন কৃষকের কাছে একটি নিশ্চিত ফসল বা আমানত হিসেবে পরিচিত ছিল। আবহমানকাল থেকে এই ধানেই কৃষকের গোলা ভরে, যা দিয়ে কৃষক তার পরিবারের ভরন-পোষণ, পিঠাপুলি, আতিথিয়তাসহ সংসারের অন্যান্য খরচ মিটিয়ে থাকেন। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ নিয়ে আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

আজ (শনিবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, জমি তৈরি, বীজতলা থেকে চারা সংগ্রহ ও জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বছর আষাঢ়ের শুরু থেকেই বিরামহীন বৃষ্টি ও নদ- নদীর পানি বৃদ্ধিতে বীজতলা ও জমি পানিতে তলিয়ে যায়। ফলে রোপা আমন চাষে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান অনেক কৃষকরা।

বেশ কয়েকজন চাষির সঙ্গে কথা বললে তারা জানায়, দেরি করে হলেও মাঠ জুড়ে যেন উচ্চ ফলনশীল জাতের আমন ধান রোপণের প্রতিযোগিতা চলছে। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি ও জোয়ারের পানিতে জমি ডুবে থাকায় আমন ধান রোপণে কিছুটা বিলম্ভ হয়েছে। এছাড়া চলতি মৌসুমে আমন ধান চাষের খরচ অন্য বছরের চেয়ে বেশি হওয়ায় অনেক কৃষকই তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাষ করতে পারছেন না।

উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের কৃষক মোঃ কামাল মিয়া বলেন, এবার উচ্চ ফলনশীল (হাইব্রিড) জাঁতের ধান লাগিয়েছি।

উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামের চাষি তহসিন মিয়া বলেন, টানা বর্ষণে জলাবদ্ধতার কারনে আমন রোপনে দেরি হয়ে গেছে।

আঠারোগাছিয়ার পশ্চিম গাজীপুর গ্রামের কৃষক মোঃ আলমগীর মুছুল্লী বলেন, প্রতিবছর শ্রাবণ মাসের শুরু থেকে মাঠে মাঠে আমন ধান রোপণ শুরু হয়। কিন্তু এই বছর জমিতে পানি বেশি থাকায় আমাদের ধানের চারা রোপণ করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম মুঠোফোনে বলেন, চলতি বছর ২২ হাজার ৩ শত ৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে চাষিরা প্রায় ১৫ ভাগ জমিতে আমন ধান রোপণ করেছেন।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে আমনের চারা রোপণ করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার আমতলীতে ব্যস্ত সময় পার করছে আমন চাষিরা। আমন কৃষকের কাছে একটি নিশ্চিত ফসল বা আমানত হিসেবে পরিচিত ছিল। আবহমানকাল থেকে এই ধানেই কৃষকের গোলা ভরে, যা দিয়ে কৃষক তার পরিবারের ভরন-পোষণ, পিঠাপুলি, আতিথিয়তাসহ সংসারের অন্যান্য খরচ মিটিয়ে থাকেন। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ নিয়ে আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

আজ (শনিবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, জমি তৈরি, বীজতলা থেকে চারা সংগ্রহ ও জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বছর আষাঢ়ের শুরু থেকেই বিরামহীন বৃষ্টি ও নদ- নদীর পানি বৃদ্ধিতে বীজতলা ও জমি পানিতে তলিয়ে যায়। ফলে রোপা আমন চাষে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান অনেক কৃষকরা।

বেশ কয়েকজন চাষির সঙ্গে কথা বললে তারা জানায়, দেরি করে হলেও মাঠ জুড়ে যেন উচ্চ ফলনশীল জাতের আমন ধান রোপণের প্রতিযোগিতা চলছে। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি ও জোয়ারের পানিতে জমি ডুবে থাকায় আমন ধান রোপণে কিছুটা বিলম্ভ হয়েছে। এছাড়া চলতি মৌসুমে আমন ধান চাষের খরচ অন্য বছরের চেয়ে বেশি হওয়ায় অনেক কৃষকই তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান চাষ করতে পারছেন না।

উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের কৃষক মোঃ কামাল মিয়া বলেন, এবার উচ্চ ফলনশীল (হাইব্রিড) জাঁতের ধান লাগিয়েছি।

উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামের চাষি তহসিন মিয়া বলেন, টানা বর্ষণে জলাবদ্ধতার কারনে আমন রোপনে দেরি হয়ে গেছে।

আঠারোগাছিয়ার পশ্চিম গাজীপুর গ্রামের কৃষক মোঃ আলমগীর মুছুল্লী বলেন, প্রতিবছর শ্রাবণ মাসের শুরু থেকে মাঠে মাঠে আমন ধান রোপণ শুরু হয়। কিন্তু এই বছর জমিতে পানি বেশি থাকায় আমাদের ধানের চারা রোপণ করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম মুঠোফোনে বলেন, চলতি বছর ২২ হাজার ৩ শত ৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে চাষিরা প্রায় ১৫ ভাগ জমিতে আমন ধান রোপণ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD