উপজেলা চেয়ারম্যানকে পদ থেকে অব্যাহতি ও নতুন করে নির্বাচনের নির্দেশ!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের তালিকাভূক্তির তথ্য গোপন করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়া বরগুনার আমতলী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানকে অব্যহতি ও নতুন করে নির্বাচন দেওয়ার নির্দেশ দিয়েছেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। আজ (বুধবার) দুপুরে এ আদেশ প্রদান করা হয়। আপিলেও ফোরকানের পদ হারানোর আদেশ বহাল থাকলো।

জানা গেছে, ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত একজন ঋন খেলাপি থাকা সত্বেও বিষয়টি তখন তিনি নির্বাচনী হলফনামায় গোপন করেন। সে সময় তিনি রূপালী ব্যাংক পটুয়াখালী নিউ টাউন শাখায় ৩টি ঋণ খেলাপি ছিল। মনোনয়নপত্র বাছাইয়ে ব্যাংক কর্তৃপক্ষ তিনি ঋণ খেলাপি নন মর্মে প্রত্যায়ন দেয়।

এরপর গত ২১ এপ্রিল ২০১৯ তারিখে প্রতিদ্বন্দি প্রার্থী মুক্তিযোদ্ধা সামসুউদ্দিন আহম্মেদ ছজু বিজয়ী চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা ও বাতিল চেয়ে এবং তাকে চেয়ারম্যান ঘোষণার আবেদন জানিয়ে উপজেলা নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ আদালত ১ম মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের ১ বছর ১০ মাস পরে আদালত বিজয়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের মনোনয়নপত্র অবৈধ ও বাতিল ঘোষণা করে বাদী নিকটতম প্রতিদ্বন্দি সামসুদ্দিন আহম্মেদ ছজুকে চেয়ারম্যান হিসেবে রায় প্রদান করেন উপজেলা পরিষদ নির্বাচন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এবং বরগুনার যুগ্ম জেলা জজ প্রথম আব্দুলাহ আল মামুন।

ওই আদেশের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান জেলা ও দায়রা জজ আদালতের নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করলে সে সময় আদালত পূর্বের রায় স্থগিত করে আপিল শুনানির জন্য গ্রহন করেন। আজ আপিলের রায়েও ফোরকানের পদ হারানোর পূর্বের আদেশ বহাল রেখে নতুন করে নির্বাচনের নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান মুঠোফোনে বলেন, আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান নির্বাচনে বিজয়ী হওয়ার পর তার ঋণ খেলাপির বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়। এ মামলায় পূর্বের রায় বহাল রেখে আমতলী উপজেলায় নতুন করে নির্বাচনের আদেশ প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা চেয়ারম্যানকে পদ থেকে অব্যাহতি ও নতুন করে নির্বাচনের নির্দেশ!

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের তালিকাভূক্তির তথ্য গোপন করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়া বরগুনার আমতলী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানকে অব্যহতি ও নতুন করে নির্বাচন দেওয়ার নির্দেশ দিয়েছেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। আজ (বুধবার) দুপুরে এ আদেশ প্রদান করা হয়। আপিলেও ফোরকানের পদ হারানোর আদেশ বহাল থাকলো।

জানা গেছে, ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত একজন ঋন খেলাপি থাকা সত্বেও বিষয়টি তখন তিনি নির্বাচনী হলফনামায় গোপন করেন। সে সময় তিনি রূপালী ব্যাংক পটুয়াখালী নিউ টাউন শাখায় ৩টি ঋণ খেলাপি ছিল। মনোনয়নপত্র বাছাইয়ে ব্যাংক কর্তৃপক্ষ তিনি ঋণ খেলাপি নন মর্মে প্রত্যায়ন দেয়।

এরপর গত ২১ এপ্রিল ২০১৯ তারিখে প্রতিদ্বন্দি প্রার্থী মুক্তিযোদ্ধা সামসুউদ্দিন আহম্মেদ ছজু বিজয়ী চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা ও বাতিল চেয়ে এবং তাকে চেয়ারম্যান ঘোষণার আবেদন জানিয়ে উপজেলা নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ আদালত ১ম মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের ১ বছর ১০ মাস পরে আদালত বিজয়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের মনোনয়নপত্র অবৈধ ও বাতিল ঘোষণা করে বাদী নিকটতম প্রতিদ্বন্দি সামসুদ্দিন আহম্মেদ ছজুকে চেয়ারম্যান হিসেবে রায় প্রদান করেন উপজেলা পরিষদ নির্বাচন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এবং বরগুনার যুগ্ম জেলা জজ প্রথম আব্দুলাহ আল মামুন।

ওই আদেশের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান জেলা ও দায়রা জজ আদালতের নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করলে সে সময় আদালত পূর্বের রায় স্থগিত করে আপিল শুনানির জন্য গ্রহন করেন। আজ আপিলের রায়েও ফোরকানের পদ হারানোর পূর্বের আদেশ বহাল রেখে নতুন করে নির্বাচনের নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান মুঠোফোনে বলেন, আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান নির্বাচনে বিজয়ী হওয়ার পর তার ঋণ খেলাপির বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়। এ মামলায় পূর্বের রায় বহাল রেখে আমতলী উপজেলায় নতুন করে নির্বাচনের আদেশ প্রদান করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD