শৈলকুপায় এক সঙ্গে আপন দুই ভাইয়ের মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম!

শেয়ার করুন...

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামে এক সঙ্গে আপন দুই ভাইয়ের মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম। পাড়া প্রতিবেশি দুই ভাইকে দেখেছে কত প্রানবন্ত, অথচ আজ তারা মৃত। ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হওয়ার খবরটি গ্রামে পৌছানো মাত্রই শুরু হয় শোকের মাতম। যেন বিনা মেঘে বজ্রপাত। নিহতরা হলেন, শৈলকুপার কাঁচোরকোল ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে নাসির উদ্দীন (৪৫) ও তার ভাই ওয়াজি উল্লাহ নাফিস (২৬)। বুধবার সকালে তারা মানিকগঞ্জের বাথুলি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। গ্রামের ইউপি মেম্বর রুমান জোয়ারদার জানান, নিহত দুই ভাই তারও আত্মীয়। সম্পর্কে চাচাতো ভাই। তিনি বলেন বুধবার সকালে নাসির ও নাফিস মটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌছালে পাটুরিয়াগামী অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেল আরোহী দুই ভাইকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পারিবারিক সুত্রে জানা গেছে, বড় ভাই নাসির দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। করোনাকালীন সময়ে বাড়ি এসে ব্যবসা করতেন। তিনি আবারো সৌদিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এইজন্য ফাইজারের টিকা নিতে গিয়েছিলেন ঢাকায়। ছোট ভাই নাফিস ভারতে সবে মাত্র প্রকৌশল বিদ্যা শেষ করে এসেছেন। এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। লাশ নিয়ে যাওয়ার জন্য নিহত পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

» সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে কঠোর নজরদারি ৪৯ বিজিবির : ব্যাপক অভিযান ও টহল জোরদার

» জামালপুর আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক মারুফ

» নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

» ফতুল্লায় যৌতুক মামলায় শান্ত গ্রেপ্তার

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৩০ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকুপায় এক সঙ্গে আপন দুই ভাইয়ের মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম!

শেয়ার করুন...

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামে এক সঙ্গে আপন দুই ভাইয়ের মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম। পাড়া প্রতিবেশি দুই ভাইকে দেখেছে কত প্রানবন্ত, অথচ আজ তারা মৃত। ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর নিহত হওয়ার খবরটি গ্রামে পৌছানো মাত্রই শুরু হয় শোকের মাতম। যেন বিনা মেঘে বজ্রপাত। নিহতরা হলেন, শৈলকুপার কাঁচোরকোল ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে নাসির উদ্দীন (৪৫) ও তার ভাই ওয়াজি উল্লাহ নাফিস (২৬)। বুধবার সকালে তারা মানিকগঞ্জের বাথুলি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। গ্রামের ইউপি মেম্বর রুমান জোয়ারদার জানান, নিহত দুই ভাই তারও আত্মীয়। সম্পর্কে চাচাতো ভাই। তিনি বলেন বুধবার সকালে নাসির ও নাফিস মটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌছালে পাটুরিয়াগামী অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেল আরোহী দুই ভাইকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পারিবারিক সুত্রে জানা গেছে, বড় ভাই নাসির দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। করোনাকালীন সময়ে বাড়ি এসে ব্যবসা করতেন। তিনি আবারো সৌদিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এইজন্য ফাইজারের টিকা নিতে গিয়েছিলেন ঢাকায়। ছোট ভাই নাফিস ভারতে সবে মাত্র প্রকৌশল বিদ্যা শেষ করে এসেছেন। এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। লাশ নিয়ে যাওয়ার জন্য নিহত পরিবারকে খবর দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD