ভোটাধিকার প্রতিষ্ঠায় যুব সমাজের ঐক্য প্রয়োজন: খন্দকার লুৎফর রহমান

শেয়ার করুন...

২০ দলীয় জোটের নেতা ও জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই সংগ্রামের বিকল্প নাই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় যুব সমাজের ঐক্যবদ্ধ সংগ্রাম এখন সময়ের দাবি।

সোমবার (৬ সেপ্টেম্বর) জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) যুব সংগঠন যুব জাগপা’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠের পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের নায়ক শফিউল আলম প্রধানের প্রদর্শিত পথেই গণতন্ত্রের জন্য সংগ্রাম ও লড়াই অব্যাহত রাখতে হবে।

মনে রাখতে, হবে লড়াই ছাড়া মেহনতি মানুষের মুক্তি নাই। তিনি বলেন, কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না।

করোনার থাবায় চাকরি হারাচ্ছে লাখ লাখ মানুষ। সরকারের এদিকে কোনো দৃষ্টি নেই।
দেশ আজ মহাসংকটে। এ সংকট কোনো ব্যক্তির নয়, গোটা জাতির। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এ দেশ ক্ষয় হতে থাকবে।

যুব জাগপার আহ্বায়ক মীর আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব জাগপার সদস্য সচিব মো. ইসহাক মীর, যুগ্ম আহ্বায়ক নুর মো. লিটন, যুগ্ম সদস্য সচিব মাউনুল হক, যুব নেতা সাগর আহমেদ, নুরনবী, আতিকুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মীর আমির হোসেন আমু বলেন, কিছু সংখ্যক সুবিধাবাদীর ভাগ্যের পরিবর্তন হলেও দুঃখী মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যুব জাগপা’র ইতিহাস, গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস। বিগত সময়েগুলোতে যুব জাগপা দেশের প্রয়োজনে আন্দোলন করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় রক্ত দিয়েছে। দেশের এই ক্রান্তিকালে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যুব জাগপা আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটাধিকার প্রতিষ্ঠায় যুব সমাজের ঐক্য প্রয়োজন: খন্দকার লুৎফর রহমান

শেয়ার করুন...

২০ দলীয় জোটের নেতা ও জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই সংগ্রামের বিকল্প নাই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় যুব সমাজের ঐক্যবদ্ধ সংগ্রাম এখন সময়ের দাবি।

সোমবার (৬ সেপ্টেম্বর) জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) যুব সংগঠন যুব জাগপা’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠের পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের নায়ক শফিউল আলম প্রধানের প্রদর্শিত পথেই গণতন্ত্রের জন্য সংগ্রাম ও লড়াই অব্যাহত রাখতে হবে।

মনে রাখতে, হবে লড়াই ছাড়া মেহনতি মানুষের মুক্তি নাই। তিনি বলেন, কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না।

করোনার থাবায় চাকরি হারাচ্ছে লাখ লাখ মানুষ। সরকারের এদিকে কোনো দৃষ্টি নেই।
দেশ আজ মহাসংকটে। এ সংকট কোনো ব্যক্তির নয়, গোটা জাতির। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এ দেশ ক্ষয় হতে থাকবে।

যুব জাগপার আহ্বায়ক মীর আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব জাগপার সদস্য সচিব মো. ইসহাক মীর, যুগ্ম আহ্বায়ক নুর মো. লিটন, যুগ্ম সদস্য সচিব মাউনুল হক, যুব নেতা সাগর আহমেদ, নুরনবী, আতিকুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে মীর আমির হোসেন আমু বলেন, কিছু সংখ্যক সুবিধাবাদীর ভাগ্যের পরিবর্তন হলেও দুঃখী মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যুব জাগপা’র ইতিহাস, গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাস। বিগত সময়েগুলোতে যুব জাগপা দেশের প্রয়োজনে আন্দোলন করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় রক্ত দিয়েছে। দেশের এই ক্রান্তিকালে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যুব জাগপা আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD