ঝিনাইদহে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে যখম

শেয়ার করুন...

ঝিনাইদহ সদর উপজেলার পৈলানপুর গ্রামে মাদক ব্যবসার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায় ফয়সাল হোসেন নামের এক যুবককে কুপিয়ে যখম করেছে মাদক ব্যবসায়ীরা। ফয়সাল হুসাইন সদর উপজেলার পাইকপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় তার চাচাতো ভাই তানভীর এহসান পাপন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। পাপন জানান, দীর্ঘদিন ধরে পৈলানপুর গ্রামের এস এম শাহরিয়ার শিবলু, রিমন মন্ডল, আনিচুর শেখ আনছু, পাইকপাড়া গ্রামের শামীম হোসেন, ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকার সোহাগ হোসেন পৈলানপুর এলাকায় ফেন্সিডিল, ইয়াবা বিক্রি করে আসছিল। গত ৪ আগস্ট ফেসবুকে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পোস্ট দেয় ফয়সাল হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা ফয়সালকে হত্যার হুমকি দিয়ে আসছিল। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পৈলানপুর গ্রামে ফয়সালকে ধারালো অস্ত্র গিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ওই মাদক ব্যবসায়ীরা।

এসময় তাকে উদ্ধার করতে গেলে রিন্টু ও রাকিব হোসেন নামের দুইজনকে মারধর করে পালিয়ে যায় তারা। পরে সেখান থেকে ফয়সালকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। এ ব্যাপারে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস পলাশুর রহমান জানান, আসামীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে যখম

শেয়ার করুন...

ঝিনাইদহ সদর উপজেলার পৈলানপুর গ্রামে মাদক ব্যবসার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায় ফয়সাল হোসেন নামের এক যুবককে কুপিয়ে যখম করেছে মাদক ব্যবসায়ীরা। ফয়সাল হুসাইন সদর উপজেলার পাইকপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় তার চাচাতো ভাই তানভীর এহসান পাপন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছে। পাপন জানান, দীর্ঘদিন ধরে পৈলানপুর গ্রামের এস এম শাহরিয়ার শিবলু, রিমন মন্ডল, আনিচুর শেখ আনছু, পাইকপাড়া গ্রামের শামীম হোসেন, ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকার সোহাগ হোসেন পৈলানপুর এলাকায় ফেন্সিডিল, ইয়াবা বিক্রি করে আসছিল। গত ৪ আগস্ট ফেসবুকে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পোস্ট দেয় ফয়সাল হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা ফয়সালকে হত্যার হুমকি দিয়ে আসছিল। পরবর্তীতে ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পৈলানপুর গ্রামে ফয়সালকে ধারালো অস্ত্র গিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ওই মাদক ব্যবসায়ীরা।

এসময় তাকে উদ্ধার করতে গেলে রিন্টু ও রাকিব হোসেন নামের দুইজনকে মারধর করে পালিয়ে যায় তারা। পরে সেখান থেকে ফয়সালকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। এ ব্যাপারে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস পলাশুর রহমান জানান, আসামীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD