যুবকদের প্রতি সরকারের বিমাতা সুলভ আচরণে বেকারত্ব বাড়ছে : হানিফ বাংলাদেশী

শেয়ার করুন...

যুবকদের প্রতি সরকারের বিমাতা সুলভ আচরণে বেকারত্ব বাড়ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যুব শক্তির প্রধান উপদেষ্টা হানিফ বাংলাদেশী।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে করোনার মহামারিতে বিভিন্ন সেক্টরে কর্ম হারিয়ে বেকার হয়ে যাওয়া হতাশ যুবকদের জন্য কর্মসংস্থান ও বেকার ভাতার দাবিতে বাংলাদেশ যুব শক্তি আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বাংলাদেশী বলেন, “গত ১২ বছরে ক্রমাগত আমাদের জিডিপি বেড়েছে। আমদের বাজেটের আকার দিনকে দিন বড় হয়েছে কিন্তু সে অনুপাতে গত ১২ বছরে দেশে উৎপাদনমুখী বা কর্মসংস্থান সৃষ্টি করার মতো বিনিয়োগ হয়নি, যৎসামান্য বিনিয়োগ যা হয়েছে, তাও হয়েছে সেবা খাতে। প্রকৃতপক্ষে দেশের জিডিপি বৃদ্ধি কিংবা দেশের বাজেটের আকার আয়তন বাড়ার তুলনায় দেশে বিনিয়োগ বাড়েনি বরং কমেছে। তাহলে আমাদের এইসব টাকা গেলো কোথায়?”

তিনি আরও বলেন, “বাংলাদেশে বেকার সমস্যা একটা মহামারি আকার ধারন করেছে করোনার মহামারিতে সে সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। দেশে বর্তমানে শুধু শিক্ষিত বেকার ৭৪ লাখ। এছাড়াও প্রশিক্ষিত চাকুরিচ্যুত, বিদেশ ফেরত সব মিলিয়ে প্রায় ৪ কোটি যুবক বেকার জীবনযাপন করছে। আমাদের ৪ দফা দাবিপূরণ হলে দেশের যুবকদের সমস্যা অনেকটাই লাঘব হবে।

”বাংলাদেশ যুব শক্তির ৪ দফা দাবি হচ্ছে (১) শিক্ষিত-প্রশিক্ষিত করোনাকালীন চাকুরিচ্যুত ও বিদেশ ফেরত বেকার যুবকদের মধ্যে যারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চায় তাদেরকে সহজ শর্তে সহজ কিস্তিতে বিনা সুদে ঋণ প্রদান করতে হবে। (২) বিদেশে যেতে ইচ্ছুক যুবকদের সরকারি খরচে বিদেশ পাঠাতে হবে, যাওয়ার পর কিস্তিতে অর্থ পরিশোধের ব্যবস্থা রাখতে হবে। (৩) চাকুরি করতে ইচ্ছুক বেকার যুবকদের জন্য সরকারি, আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে শূন্য পদে তড়িৎ নিয়োগের ব্যবস্থা করতে হবে। করোনাকালীন চাকুরিচ্যুতদের অগ্রাধিকার দিতে হবে। (৪) চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে, আবেদন ফি মওকুফ করতে হবে ও চাকুরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা দিতে হবে।

মানবনবন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব শক্তির সভাপতি জিয়াউর রহমান বলেন, “গত ১২ বছরে শুধুমাত্র পাচার হয়েছে প্রায় ১০ লক্ষ কোটি টাকা। এই টাকাকে যদি বাংলাদেশের ৮৭ হাজার গ্রামে ভাগ করেন তাহলে গ্রাম প্রতি এর পরিমান দাড়ায় ১০ কোটি টাকারও বেশি, ৪৫৫৪ টি ইউনিয়নে ভাগ করলে প্রতি ইউনিয়নের পাচার হয়েছে প্রায় ২২০ কোটি টাকা বা ৫০৭ টি উপজেলা ভাগ করলে উপজেলা প্রতি পাচার হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। এই টাকা প্রতি উপজেলায় বিনিয়োগ করা গেলে, আমাদের যুব সমাজের কর্মসংস্থানের সংকট অনেকাংশে কমে আসতো এবং অর্থনৈতিক অগ্রগতির স্বাভাবিক নিয়মে নতুন নতুন কর্মসংস্থানের পথ সৃষ্টি করতো।”

তিনি আরও বলেন, করোনাকালে সরকার দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করলেও অসহায় বেকার যুবকদের জন্য কোন ধরণের প্রণোদনা ঘোষণা করা হয়নি। আমরা অবিলম্বে বিশেষ প্রণোদনা ঘোষণা করে হতাশাগ্রস্ত যুবকদের জন্য বেকার ভাতা ও নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করে সমাজের মূল স্রোতধারায় তাদেরকে অন্তর্ভুক্ত করা দাবি জানাচ্ছি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, ডা. আব্দুর রাজ্জাক, আলম চৌধুরী, মীর মোজাম্মেল হোসেন মিলন, নাহিদ রহমান পুতুল, মোঃ সৌরভ, এন ইউ আহমেদ, মোঃ শিহাব উদ্দিন, আব্দুল মোমিন, মোঃ কাউছার, মোঃ আজিম উদ্দিন, মোছাঃ রেশমা, সানু আক্তার প্রমুখ।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

যুবকদের প্রতি সরকারের বিমাতা সুলভ আচরণে বেকারত্ব বাড়ছে : হানিফ বাংলাদেশী

শেয়ার করুন...

যুবকদের প্রতি সরকারের বিমাতা সুলভ আচরণে বেকারত্ব বাড়ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যুব শক্তির প্রধান উপদেষ্টা হানিফ বাংলাদেশী।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে করোনার মহামারিতে বিভিন্ন সেক্টরে কর্ম হারিয়ে বেকার হয়ে যাওয়া হতাশ যুবকদের জন্য কর্মসংস্থান ও বেকার ভাতার দাবিতে বাংলাদেশ যুব শক্তি আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বাংলাদেশী বলেন, “গত ১২ বছরে ক্রমাগত আমাদের জিডিপি বেড়েছে। আমদের বাজেটের আকার দিনকে দিন বড় হয়েছে কিন্তু সে অনুপাতে গত ১২ বছরে দেশে উৎপাদনমুখী বা কর্মসংস্থান সৃষ্টি করার মতো বিনিয়োগ হয়নি, যৎসামান্য বিনিয়োগ যা হয়েছে, তাও হয়েছে সেবা খাতে। প্রকৃতপক্ষে দেশের জিডিপি বৃদ্ধি কিংবা দেশের বাজেটের আকার আয়তন বাড়ার তুলনায় দেশে বিনিয়োগ বাড়েনি বরং কমেছে। তাহলে আমাদের এইসব টাকা গেলো কোথায়?”

তিনি আরও বলেন, “বাংলাদেশে বেকার সমস্যা একটা মহামারি আকার ধারন করেছে করোনার মহামারিতে সে সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। দেশে বর্তমানে শুধু শিক্ষিত বেকার ৭৪ লাখ। এছাড়াও প্রশিক্ষিত চাকুরিচ্যুত, বিদেশ ফেরত সব মিলিয়ে প্রায় ৪ কোটি যুবক বেকার জীবনযাপন করছে। আমাদের ৪ দফা দাবিপূরণ হলে দেশের যুবকদের সমস্যা অনেকটাই লাঘব হবে।

”বাংলাদেশ যুব শক্তির ৪ দফা দাবি হচ্ছে (১) শিক্ষিত-প্রশিক্ষিত করোনাকালীন চাকুরিচ্যুত ও বিদেশ ফেরত বেকার যুবকদের মধ্যে যারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চায় তাদেরকে সহজ শর্তে সহজ কিস্তিতে বিনা সুদে ঋণ প্রদান করতে হবে। (২) বিদেশে যেতে ইচ্ছুক যুবকদের সরকারি খরচে বিদেশ পাঠাতে হবে, যাওয়ার পর কিস্তিতে অর্থ পরিশোধের ব্যবস্থা রাখতে হবে। (৩) চাকুরি করতে ইচ্ছুক বেকার যুবকদের জন্য সরকারি, আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে শূন্য পদে তড়িৎ নিয়োগের ব্যবস্থা করতে হবে। করোনাকালীন চাকুরিচ্যুতদের অগ্রাধিকার দিতে হবে। (৪) চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে, আবেদন ফি মওকুফ করতে হবে ও চাকুরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা দিতে হবে।

মানবনবন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব শক্তির সভাপতি জিয়াউর রহমান বলেন, “গত ১২ বছরে শুধুমাত্র পাচার হয়েছে প্রায় ১০ লক্ষ কোটি টাকা। এই টাকাকে যদি বাংলাদেশের ৮৭ হাজার গ্রামে ভাগ করেন তাহলে গ্রাম প্রতি এর পরিমান দাড়ায় ১০ কোটি টাকারও বেশি, ৪৫৫৪ টি ইউনিয়নে ভাগ করলে প্রতি ইউনিয়নের পাচার হয়েছে প্রায় ২২০ কোটি টাকা বা ৫০৭ টি উপজেলা ভাগ করলে উপজেলা প্রতি পাচার হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। এই টাকা প্রতি উপজেলায় বিনিয়োগ করা গেলে, আমাদের যুব সমাজের কর্মসংস্থানের সংকট অনেকাংশে কমে আসতো এবং অর্থনৈতিক অগ্রগতির স্বাভাবিক নিয়মে নতুন নতুন কর্মসংস্থানের পথ সৃষ্টি করতো।”

তিনি আরও বলেন, করোনাকালে সরকার দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করলেও অসহায় বেকার যুবকদের জন্য কোন ধরণের প্রণোদনা ঘোষণা করা হয়নি। আমরা অবিলম্বে বিশেষ প্রণোদনা ঘোষণা করে হতাশাগ্রস্ত যুবকদের জন্য বেকার ভাতা ও নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করে সমাজের মূল স্রোতধারায় তাদেরকে অন্তর্ভুক্ত করা দাবি জানাচ্ছি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, ডা. আব্দুর রাজ্জাক, আলম চৌধুরী, মীর মোজাম্মেল হোসেন মিলন, নাহিদ রহমান পুতুল, মোঃ সৌরভ, এন ইউ আহমেদ, মোঃ শিহাব উদ্দিন, আব্দুল মোমিন, মোঃ কাউছার, মোঃ আজিম উদ্দিন, মোছাঃ রেশমা, সানু আক্তার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD