২ বছরেও সিএনএস কর্তৃক বুকিং সহকারীরা অর্থ না পাওয়ায় ক্ষোভ

শেয়ার করুন...

প্রেস বিজ্ঞপ্তি:- ২ বছর ধরে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) কর্তৃক রেলওয়ের বুকিং সহকারীদের সম্মানির অর্থ পরিশোধ না করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২১)  সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অবিলম্বে বুকিং সহকারীদের প্রাপ্য সম্মানি দেওয়ার দাবি জানান বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।

মোঃ মনিরুজ্জামান মনির বলেন, “কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) কর্তৃক অনলাইনে বিক্রিত টিকেট প্রিন্ট করাসহ কাউন্টারে টিকিট বিক্রির জন্য রেলওয়ে বুকিং সহকারীদের প্রতি মাসে ১ হাজার টাকা করে সম্মানি দেওয়ার কথা থাকলেও গত দুই বছর যাবত সারাদেশের প্রায় ৪৫০ জন বুকিং সহকারীকে তারা কোন অর্থ দিচ্ছে না। সাধারণত সিএনএস কর্তৃক প্রতিমাসে ৩ হাজার টিকেট বিক্রির জন্য বুকিং সহকারীদের ১ হাজার টাকা প্রদান করা হয়ে থাকে। রেলওয়েতে বুকিং সহকারীরা স্বল্প বেতনে চাকুরীরত। অথচ তাদের ২ বছরে ২৪ হাজার টাকা করে ৪৫০ জন বুকিং সহকারীর ১ কোটি ৮০ লক্ষ টাকা সিএনএস কর্তৃপক্ষ আটকে রেখেছে। কিন্তু তারা ঠিকই টিকেট বিক্রি করে কোটি কোটি টাকা আয় করছে।”

তিনি আরো বলেন, “বুকিং সহকারীদের অর্থ না পাওয়ার ব্যাপারে রেল কর্তৃপক্ষের নিরবতা আমাদেরকে হতাশ করেছে। বুকিং সহকারীদের দায়িত্ব পালনকালে পান থেকে চুন খসলেই বিভাগীয় ব্যবস্থা স্বরূপ বদলী, সাময়িক বরখাস্ত করা সহ বিভিন্ন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে রেল কর্তৃপক্ষ। অন্যদিকে একটি সিন্ডিকেট কথায় কথায় তাদেরকে টিকেট-কালোবাজারী ও অসাধু চক্রের উপাধি দিয়ে থাকলেও, সারাদেশের স্টেশনের সামনে বিভিন্ন কম্পিউটারের দোকানে সাইনবোর্ড লাগিয়ে অনলাইনের টিকেট কাউন্টারে রূপান্তরিত হয়েছে। ৫০০ টাকার টিকেট ১২০০ টাকায় বিক্রি করলেও তাদেরকে কেউ টিকেট কালোবাজারী উপাধি দেওয়ার বুদ্ধিজীবী বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। রেলওয়ে কর্তৃপক্ষও ডিজিটাল কালোবাজারীদের বিরুদ্ধে কোন প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। সব দোষই যেন রেল কর্মচারীদের।”

বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি অবিলম্বে বুকিং সহকারীদের প্রাপ্য পাওনা পরিশোধে সিএনএস কর্তৃপক্ষকে আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ বছরেও সিএনএস কর্তৃক বুকিং সহকারীরা অর্থ না পাওয়ায় ক্ষোভ

শেয়ার করুন...

প্রেস বিজ্ঞপ্তি:- ২ বছর ধরে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) কর্তৃক রেলওয়ের বুকিং সহকারীদের সম্মানির অর্থ পরিশোধ না করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২১)  সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অবিলম্বে বুকিং সহকারীদের প্রাপ্য সম্মানি দেওয়ার দাবি জানান বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।

মোঃ মনিরুজ্জামান মনির বলেন, “কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) কর্তৃক অনলাইনে বিক্রিত টিকেট প্রিন্ট করাসহ কাউন্টারে টিকিট বিক্রির জন্য রেলওয়ে বুকিং সহকারীদের প্রতি মাসে ১ হাজার টাকা করে সম্মানি দেওয়ার কথা থাকলেও গত দুই বছর যাবত সারাদেশের প্রায় ৪৫০ জন বুকিং সহকারীকে তারা কোন অর্থ দিচ্ছে না। সাধারণত সিএনএস কর্তৃক প্রতিমাসে ৩ হাজার টিকেট বিক্রির জন্য বুকিং সহকারীদের ১ হাজার টাকা প্রদান করা হয়ে থাকে। রেলওয়েতে বুকিং সহকারীরা স্বল্প বেতনে চাকুরীরত। অথচ তাদের ২ বছরে ২৪ হাজার টাকা করে ৪৫০ জন বুকিং সহকারীর ১ কোটি ৮০ লক্ষ টাকা সিএনএস কর্তৃপক্ষ আটকে রেখেছে। কিন্তু তারা ঠিকই টিকেট বিক্রি করে কোটি কোটি টাকা আয় করছে।”

তিনি আরো বলেন, “বুকিং সহকারীদের অর্থ না পাওয়ার ব্যাপারে রেল কর্তৃপক্ষের নিরবতা আমাদেরকে হতাশ করেছে। বুকিং সহকারীদের দায়িত্ব পালনকালে পান থেকে চুন খসলেই বিভাগীয় ব্যবস্থা স্বরূপ বদলী, সাময়িক বরখাস্ত করা সহ বিভিন্ন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে রেল কর্তৃপক্ষ। অন্যদিকে একটি সিন্ডিকেট কথায় কথায় তাদেরকে টিকেট-কালোবাজারী ও অসাধু চক্রের উপাধি দিয়ে থাকলেও, সারাদেশের স্টেশনের সামনে বিভিন্ন কম্পিউটারের দোকানে সাইনবোর্ড লাগিয়ে অনলাইনের টিকেট কাউন্টারে রূপান্তরিত হয়েছে। ৫০০ টাকার টিকেট ১২০০ টাকায় বিক্রি করলেও তাদেরকে কেউ টিকেট কালোবাজারী উপাধি দেওয়ার বুদ্ধিজীবী বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। রেলওয়ে কর্তৃপক্ষও ডিজিটাল কালোবাজারীদের বিরুদ্ধে কোন প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। সব দোষই যেন রেল কর্মচারীদের।”

বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি অবিলম্বে বুকিং সহকারীদের প্রাপ্য পাওনা পরিশোধে সিএনএস কর্তৃপক্ষকে আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD