নীলফামারীর ডোমারে আখের বাম্পার ফলন

শেয়ার করুন...

বিকাশ রায় বাবুল :-  আখ বাংলাদেশের একটি অন্যতম প্রধান অর্থকারী ফসল। চিনি ও গুড় তৈরীর অন্যতম ফসল আখ। আখের বাম্পার ফলনে ভাগ্য পরিবর্তন হয়েছে নীলফামারীর ডোমার উপজেলার আখ চাষিদের।

অল্প খরচে বেশী লাভবান হওয়ায় দিন দিন বাড়ছে আখের চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় ও ঠিকমত পরিচর্যার ফলে এবছর আখের উৎপাদন কয়েকগুন । ভালো ফলন হওয়ায় খুশি চাষীরা। একর প্রতি আখ বিক্রি করেন প্রায় আড়াই লক্ষাধীক টাকা। তাদের একর প্রতি ব্যয় হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা। একরে তাদের লাভ হয় প্রায় ২ লক্ষাধীক টাকা। আখ চাষের সাথে অন্যান্য সবজী জাতীয় ফসল চাষ করার সুযোগ থাকায় চাষীদের মাঝে আখের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে।

বিগত বছরের চেয়ে এ বছর আখের চাষ বেড়েছে কয়েকগুন। ব্যবসায়ীরা চাষীদের কাছ থেকে পাইকারী ভাবে আখ ক্রয় করে বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন। এছাড়াও আখ স্থানীয় মানুষের চাহিদা পুরন করে দেশের বিভিন্ন জেলায় যায়। এটি একবছরি ফসল। অক্টোবর হতে ডিসেম্বরের( কার্তিক—অগ্রহায়ণ) মাসের মধ্যে আখের চারা রোপন করা হয়। অঙ্গজ পদ্ধতিতে আখের বংশবিস্তার হয়ে থাকে।

পশ্চিম বোড়াগাড়ী দোলাপাড়া গ্রামের আখচাষী নুর ইসলাম বলেন, আমাদের এদিকে কয়েক জাতের আখ চাষ করা হয়। যেমন, গেন্ডারী, হাইব্রীড, ইশ্বরদি,দেশী আখ ইত্যাদি। চিবিয়ে খাওয়ার আখের চাহিদা বেশী। তাই এদিকে চিবিয়ে খাওয়া আখ বেশী চাষাবাদ করা হয়। আখ চাষে তেমন খরচ হয় না তবে পরিচর্যার কমতি করা যাবে না। আখ লাগানোর ২থেকে ৪ মাসের মধ্যে নিড়ানী দিতে হয়। নিড়ানি শেষে সেচ ও সার দিতে হয়।

আখচাষী লিটন মিয়া জানান, গেন্ডারী ও ইশ্বরদী আখ খুব সহজে চাষ করা যায়। এ জাতীয় আখে রোগ—বালাই কম হয়। কিন্তু হাইব্রীড(লাল জাতীয়) আখের রোগের আক্রমন বেশী হওয়ায় এ জাতীয় আখ কম চাষ করে চাষী। তবে এখন বিভিন্ন কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করে ভালো ফলাফল পাওয়ায় এ জাতীয় আখের চাষ দিনদিন বাড়ছে।

পেয়ারুল ইসলাম জানান, হাইব্রিড জাতীয় আখ প্রতিপিচ ৮ থেকে ১০ টাকা বিক্রি করা হয়। একশ আখের দাম পাইকারি বিক্রি করা হয় ৮শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। এ জাতের আখ আগাম চাষ হয়, তাই বেশী দামে বিক্রি হয়।

আখচাষী নজরুল ইসলাম বলেন, গত বছর আমি ১ বিঘা জমিতে আখ চাষ করেছি। ফলন ভালো হওয়ায় এবার আমি ৩বিঘা জমিতে আখ চাষ করেছি। এবারও লাভের আশা করছি। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসছে ভালো দামে আখ বিক্রি হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার বেশী লাভের আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান জানান, এবার উপজেলায় ১৩ হেক্টর জমিতে ইশ্বরদী ৩৭,৩৮,৪০ জাতের আখ চাষ করা হয়েছে। অন্যান্য জাতের আখ আরো ২থেকে ৩ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবার আখের ফলন ভালো হয়েছে। তবে আখ চাষীদের কৃষি দপ্তর থেকে শুধু পরামর্শ দেয়া হয়। আখ চাষীদের দেখা শুনা করেন আখ গবেষণা কেন্দ্র ইশ্বরদী থেকে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

» ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

» ফতুল্লায় চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

» বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অপ প্রচার শুরু

» ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি জাহাঙ্গীর আটক

» ফতুল্লা মডেল থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

» বকশীগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ও ছাত্রনেতা সরকার রাসেল

» ইনসাফ কায়েমের নতুন স্বপ্নে বকশীগঞ্জবাসীকে মাওলানা আব্দুল মতিনের ঈদ শুভেচ্ছা

» বক্শীগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ রমজান আলী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীর ডোমারে আখের বাম্পার ফলন

শেয়ার করুন...

বিকাশ রায় বাবুল :-  আখ বাংলাদেশের একটি অন্যতম প্রধান অর্থকারী ফসল। চিনি ও গুড় তৈরীর অন্যতম ফসল আখ। আখের বাম্পার ফলনে ভাগ্য পরিবর্তন হয়েছে নীলফামারীর ডোমার উপজেলার আখ চাষিদের।

অল্প খরচে বেশী লাভবান হওয়ায় দিন দিন বাড়ছে আখের চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় ও ঠিকমত পরিচর্যার ফলে এবছর আখের উৎপাদন কয়েকগুন । ভালো ফলন হওয়ায় খুশি চাষীরা। একর প্রতি আখ বিক্রি করেন প্রায় আড়াই লক্ষাধীক টাকা। তাদের একর প্রতি ব্যয় হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা। একরে তাদের লাভ হয় প্রায় ২ লক্ষাধীক টাকা। আখ চাষের সাথে অন্যান্য সবজী জাতীয় ফসল চাষ করার সুযোগ থাকায় চাষীদের মাঝে আখের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে।

বিগত বছরের চেয়ে এ বছর আখের চাষ বেড়েছে কয়েকগুন। ব্যবসায়ীরা চাষীদের কাছ থেকে পাইকারী ভাবে আখ ক্রয় করে বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন। এছাড়াও আখ স্থানীয় মানুষের চাহিদা পুরন করে দেশের বিভিন্ন জেলায় যায়। এটি একবছরি ফসল। অক্টোবর হতে ডিসেম্বরের( কার্তিক—অগ্রহায়ণ) মাসের মধ্যে আখের চারা রোপন করা হয়। অঙ্গজ পদ্ধতিতে আখের বংশবিস্তার হয়ে থাকে।

পশ্চিম বোড়াগাড়ী দোলাপাড়া গ্রামের আখচাষী নুর ইসলাম বলেন, আমাদের এদিকে কয়েক জাতের আখ চাষ করা হয়। যেমন, গেন্ডারী, হাইব্রীড, ইশ্বরদি,দেশী আখ ইত্যাদি। চিবিয়ে খাওয়ার আখের চাহিদা বেশী। তাই এদিকে চিবিয়ে খাওয়া আখ বেশী চাষাবাদ করা হয়। আখ চাষে তেমন খরচ হয় না তবে পরিচর্যার কমতি করা যাবে না। আখ লাগানোর ২থেকে ৪ মাসের মধ্যে নিড়ানী দিতে হয়। নিড়ানি শেষে সেচ ও সার দিতে হয়।

আখচাষী লিটন মিয়া জানান, গেন্ডারী ও ইশ্বরদী আখ খুব সহজে চাষ করা যায়। এ জাতীয় আখে রোগ—বালাই কম হয়। কিন্তু হাইব্রীড(লাল জাতীয়) আখের রোগের আক্রমন বেশী হওয়ায় এ জাতীয় আখ কম চাষ করে চাষী। তবে এখন বিভিন্ন কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করে ভালো ফলাফল পাওয়ায় এ জাতীয় আখের চাষ দিনদিন বাড়ছে।

পেয়ারুল ইসলাম জানান, হাইব্রিড জাতীয় আখ প্রতিপিচ ৮ থেকে ১০ টাকা বিক্রি করা হয়। একশ আখের দাম পাইকারি বিক্রি করা হয় ৮শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। এ জাতের আখ আগাম চাষ হয়, তাই বেশী দামে বিক্রি হয়।

আখচাষী নজরুল ইসলাম বলেন, গত বছর আমি ১ বিঘা জমিতে আখ চাষ করেছি। ফলন ভালো হওয়ায় এবার আমি ৩বিঘা জমিতে আখ চাষ করেছি। এবারও লাভের আশা করছি। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসছে ভালো দামে আখ বিক্রি হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার বেশী লাভের আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান জানান, এবার উপজেলায় ১৩ হেক্টর জমিতে ইশ্বরদী ৩৭,৩৮,৪০ জাতের আখ চাষ করা হয়েছে। অন্যান্য জাতের আখ আরো ২থেকে ৩ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবার আখের ফলন ভালো হয়েছে। তবে আখ চাষীদের কৃষি দপ্তর থেকে শুধু পরামর্শ দেয়া হয়। আখ চাষীদের দেখা শুনা করেন আখ গবেষণা কেন্দ্র ইশ্বরদী থেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD