আমতলীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা ছেলে নিহত, আহত ২০

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:  বরগুনার আমতলীতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল মা ও ছেলের। আহত হয়েছেন প্রায় ২০ জন। আজ শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে রহমান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমতলী উপজেলার খাকদান গ্রামের এমরান মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৩৫) ও তার ৪ মাসের শিশু পুত্র আয়ানের ঘটনা স্থলেই মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ তামিম হাওলাদার। দূর্ঘটনায় স্বামী এমরান (৪৫) ও তার মেয়ে খাদিজা (১০) গুরুত্বর আহত হয়। এছাড়া জুলেখা (৩০), শাহিন (৩৬), বায়েজিদ (৩৫), হাফিজ (৪০) লিটন (৪০), মরিয়ম (২৫), শাহিন (২৫), গোল্ডেন লাইন চালকসহ ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং পটুয়াখালী মেডিকেল কলেজ ও বরিশাল শেবাচিম হাসাপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বিকাল অনুমান সাড়ে ৩টার দিকে আমতলী থেকে কুড়িগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো- ব ১৪৭৮৩৫) এবং চট্টগ্রাম থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা সেন্টমার্টিন সেবা পরিবহন (ঢাকা মেট্রো- ব ১৪৭২২৯) নামের অপর দ্রæত গতির পরিবহন বাসটি পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে রহমান পেট্রোল পাম্পের সামনে পৌছলে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহন বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে সেবা পরিবহন থেকে এক মহিলা যাত্রীর মরদেহ উদ্ধার করে। গুরুত্বর অবস্থার তার কোলে থাকা চার মাসের শিশুটিকে আমতলী উপজেলাা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। গুরুত্বর আহত গোল্ডেন লাইন পরিবহন বাসের চালক চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সুমন খন্দকার বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। গুরুত্বর আহতদের পটুয়াখালী ও বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, দুর্ঘটনায় মা ও তার শিশু পুত্র নিহত হয়েছে। যাত্রীবাহি বাস দুটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে আমতলী থানায় আনা হয়েছে। আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

» জামালপুর আদালত চত্বরে হামলা ও হেনস্তার শিকার সাংবাদিক মারুফ

» নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা: চালক গ্রেফতার, ট্রাক বেনাপোল থেকে জব্দ

» ফতুল্লায় যৌতুক মামলায় শান্ত গ্রেপ্তার

» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৩০ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা ছেলে নিহত, আহত ২০

শেয়ার করুন...

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:  বরগুনার আমতলীতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল মা ও ছেলের। আহত হয়েছেন প্রায় ২০ জন। আজ শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে রহমান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমতলী উপজেলার খাকদান গ্রামের এমরান মিয়ার স্ত্রী আয়েশা বেগম (৩৫) ও তার ৪ মাসের শিশু পুত্র আয়ানের ঘটনা স্থলেই মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ তামিম হাওলাদার। দূর্ঘটনায় স্বামী এমরান (৪৫) ও তার মেয়ে খাদিজা (১০) গুরুত্বর আহত হয়। এছাড়া জুলেখা (৩০), শাহিন (৩৬), বায়েজিদ (৩৫), হাফিজ (৪০) লিটন (৪০), মরিয়ম (২৫), শাহিন (২৫), গোল্ডেন লাইন চালকসহ ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং পটুয়াখালী মেডিকেল কলেজ ও বরিশাল শেবাচিম হাসাপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বিকাল অনুমান সাড়ে ৩টার দিকে আমতলী থেকে কুড়িগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো- ব ১৪৭৮৩৫) এবং চট্টগ্রাম থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা সেন্টমার্টিন সেবা পরিবহন (ঢাকা মেট্রো- ব ১৪৭২২৯) নামের অপর দ্রæত গতির পরিবহন বাসটি পটুয়াখালী- আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে রহমান পেট্রোল পাম্পের সামনে পৌছলে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দুটি পরিবহন বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে সেবা পরিবহন থেকে এক মহিলা যাত্রীর মরদেহ উদ্ধার করে। গুরুত্বর অবস্থার তার কোলে থাকা চার মাসের শিশুটিকে আমতলী উপজেলাা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। গুরুত্বর আহত গোল্ডেন লাইন পরিবহন বাসের চালক চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সুমন খন্দকার বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। গুরুত্বর আহতদের পটুয়াখালী ও বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, দুর্ঘটনায় মা ও তার শিশু পুত্র নিহত হয়েছে। যাত্রীবাহি বাস দুটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে আমতলী থানায় আনা হয়েছে। আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD