রাস্তা ও ড্রেণ বন্ধের প্রতিবাদ করায় হামলা-ভাঙচুর : আহত ৬, থানায় অভিযোগ

শেয়ার করুন...

সিদ্ধিরগঞ্জে চলাচলের রাস্তা ও পয়ঃনিষ্কাশনের ড্রেণ বন্ধের প্রতিবাদ করায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ভুক্তভোগীদের ৬ জন আহত হয়ে খাঁনপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বুধবার সকাল ৯ টায় মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঐ এলাকার মোঃ রাসেল ইসলামের বাড়ী সংলগ্ন লোকজনদের চলাচল করার জন্য একটি ড্রেন সহ পায়ে চলার কাচা রাস্তা আছে। বিবাদী মোঃ দেলোয়ার হোসেন (৫০), তার দুই ছেলে মোঃ টিটন (৩২) ও মোঃ মিঠুন (৩০) এবং স্ত্রী আকলিমা বেগম (৪২) ড্রেণে বালু ফেলে পয়ঃনিস্কাসন ব্যবস্থা বন্ধ করে দেয়। ভুক্তভোগীরা ড্রেণের বালু তুলে পয়ঃনিস্কাসনের ব্যাবস্থা করার জন্য অনুরোধ করলে বিবাদীরা রাস্তা বিক্রয় বাবদ ভুক্তভোগীদের নিকট ১৫,০০,০০০ (পনের লক্ষ) টাকা দাবী করে। এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে বিবাদীদের পুনরায় পয়ঃনিস্কাসনের ড্রেণ খুলে দেওয়ার জন্য অনুরোধ করলে বিবাদীরা তাদের পুর্বের দাবীকৃত টাকা প্রদান করতে অস্বীকার করলে বিবাদীরা ভুক্তভোগীদের উপর হামলা করে। এসময় তারা মিয়া (৪৫), আবু তাহের (৫৫) ও রাসেল ইসলাম ৩২) গুরুতর জখম হয়। এছাড়া রুবেল (২৫), পাবেল (১৮) ও হাসান (৫০) নামে আরো ৩ জন আহত হয় এবং ভুক্তভোগীদের ঘরের জানালার কাঁচ ভাঙচুর করে। পরে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বিবাদীরা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খুলে দেয়। এদিকে রাস্তা দিয়ে চলাচল করতে না পেরে বাড়ীর পেছনে অবস্থিত রিক্সার গ্যারেজের ভেতর দিয়ে চলাচল করছে ভুক্তভোগীরা। এছাড়া ড্রেণ বন্ধ করার পর পয়ঃনিষ্কাশনের পানি উপচে চলাচলের রাস্তায় জমে আছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, উভয়পক্ষ সামাজিকভাবে বসে ইয়াছিন মিয়ার দায়িত্বে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য সমাধান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

» মনির কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

» বহিস্কারই বিএনপির সর্বনাশের আভাস!

» যশোর- ১ শার্শা আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা, বিপুল ভোটে জয়ের প্রত্যাশা

» নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তা ও ড্রেণ বন্ধের প্রতিবাদ করায় হামলা-ভাঙচুর : আহত ৬, থানায় অভিযোগ

শেয়ার করুন...

সিদ্ধিরগঞ্জে চলাচলের রাস্তা ও পয়ঃনিষ্কাশনের ড্রেণ বন্ধের প্রতিবাদ করায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ভুক্তভোগীদের ৬ জন আহত হয়ে খাঁনপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বুধবার সকাল ৯ টায় মিজমিজি আব্দুল আলী পুল এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঐ এলাকার মোঃ রাসেল ইসলামের বাড়ী সংলগ্ন লোকজনদের চলাচল করার জন্য একটি ড্রেন সহ পায়ে চলার কাচা রাস্তা আছে। বিবাদী মোঃ দেলোয়ার হোসেন (৫০), তার দুই ছেলে মোঃ টিটন (৩২) ও মোঃ মিঠুন (৩০) এবং স্ত্রী আকলিমা বেগম (৪২) ড্রেণে বালু ফেলে পয়ঃনিস্কাসন ব্যবস্থা বন্ধ করে দেয়। ভুক্তভোগীরা ড্রেণের বালু তুলে পয়ঃনিস্কাসনের ব্যাবস্থা করার জন্য অনুরোধ করলে বিবাদীরা রাস্তা বিক্রয় বাবদ ভুক্তভোগীদের নিকট ১৫,০০,০০০ (পনের লক্ষ) টাকা দাবী করে। এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে বিবাদীদের পুনরায় পয়ঃনিস্কাসনের ড্রেণ খুলে দেওয়ার জন্য অনুরোধ করলে বিবাদীরা তাদের পুর্বের দাবীকৃত টাকা প্রদান করতে অস্বীকার করলে বিবাদীরা ভুক্তভোগীদের উপর হামলা করে। এসময় তারা মিয়া (৪৫), আবু তাহের (৫৫) ও রাসেল ইসলাম ৩২) গুরুতর জখম হয়। এছাড়া রুবেল (২৫), পাবেল (১৮) ও হাসান (৫০) নামে আরো ৩ জন আহত হয় এবং ভুক্তভোগীদের ঘরের জানালার কাঁচ ভাঙচুর করে। পরে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বিবাদীরা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খুলে দেয়। এদিকে রাস্তা দিয়ে চলাচল করতে না পেরে বাড়ীর পেছনে অবস্থিত রিক্সার গ্যারেজের ভেতর দিয়ে চলাচল করছে ভুক্তভোগীরা। এছাড়া ড্রেণ বন্ধ করার পর পয়ঃনিষ্কাশনের পানি উপচে চলাচলের রাস্তায় জমে আছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, উভয়পক্ষ সামাজিকভাবে বসে ইয়াছিন মিয়ার দায়িত্বে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য সমাধান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD