নেত্রকোনায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

শেয়ার করুন...

নেত্রকোনার কলমাকান্দায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুড়াল দিয়ে হত্যা করার দায়ে এক গৃহবধূকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম-মুন-মুজুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল হাসেম।

দণ্ডপ্রাপ্ত আসামি রুবিনা আক্তার (২৮) কলমাকান্দার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। আর নিহত রক্কু মিয়া (৩৫) পূর্বধলা উপজেলা লেটিরকান্দা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার, স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে রুক্কু মিয়ার সঙ্গে রুবিনা আক্তারের বিয়ে হয়। তাঁদের দুটি মেয়েসন্তান আছে। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। রুক্কু মিয়া ২০২০ সালের শেষে দিকে পরিবার নিয়ে গাজীপুরে চলে যান। সেখানে পোশাক কারখানায় কাজ শুরু করেন। একপর্যায়ে রুবিনা গাজীপুরের ভাড়া বাসা ছেড়ে বাবার বাড়ি কৈলাটিতে চলে আসেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০২১ সালের ১৪ মে ঈদের দিন রুকু মিয়া সন্তানদের দেখতে শ্বশুরবাড়িতে যান এবং সেখানে অবস্থান করেন। পরদিন দিবাগত রাত একটার দিকে পূর্বপরিকল্পিতভাবে রুবিনা আক্তার তাঁর স্বামী রুকু মিয়াকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আসাদ মিয়া কলমাকান্দা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ রায় ঘোষণা করা হয়।

মামলা পরিচালনায় আসামির পক্ষের আইনজীবী ছিলেন আনিসুর রহমান।

সর্বশেষ সংবাদ

» অপরাধের ফতুল্লায় শৃঙ্খলার মিশনে ওসি মাহবুব আলম

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড

শেয়ার করুন...

নেত্রকোনার কলমাকান্দায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে কুড়াল দিয়ে হত্যা করার দায়ে এক গৃহবধূকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম-মুন-মুজুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল হাসেম।

দণ্ডপ্রাপ্ত আসামি রুবিনা আক্তার (২৮) কলমাকান্দার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। আর নিহত রক্কু মিয়া (৩৫) পূর্বধলা উপজেলা লেটিরকান্দা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার, স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে রুক্কু মিয়ার সঙ্গে রুবিনা আক্তারের বিয়ে হয়। তাঁদের দুটি মেয়েসন্তান আছে। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। রুক্কু মিয়া ২০২০ সালের শেষে দিকে পরিবার নিয়ে গাজীপুরে চলে যান। সেখানে পোশাক কারখানায় কাজ শুরু করেন। একপর্যায়ে রুবিনা গাজীপুরের ভাড়া বাসা ছেড়ে বাবার বাড়ি কৈলাটিতে চলে আসেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০২১ সালের ১৪ মে ঈদের দিন রুকু মিয়া সন্তানদের দেখতে শ্বশুরবাড়িতে যান এবং সেখানে অবস্থান করেন। পরদিন দিবাগত রাত একটার দিকে পূর্বপরিকল্পিতভাবে রুবিনা আক্তার তাঁর স্বামী রুকু মিয়াকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আসাদ মিয়া কলমাকান্দা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ রায় ঘোষণা করা হয়।

মামলা পরিচালনায় আসামির পক্ষের আইনজীবী ছিলেন আনিসুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD