শার্শায় আনারস কর্মীদের ওপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ

শেয়ার করুন...

মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার:
যশোরের শার্শা উপজেলার উলাশী বাজারে নৌকা প্রার্থীর সমর্থক কর্তৃক সতন্ত্র প্রার্থীর আনারস মার্কার নির্বাচনী অফিস ভাংচুর ও কর্মী সমর্থকের উপর মারপিটের
অভিযোগ উঠেছে। একই সাথে সম্বন্ধকাঠি মোড়ের মেম্বর পদপ্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী অফিসটিও ভাংচুর করে গুড়িয়ে দেয় হামলাকারীরা। এ ঘটনায় সতন্ত্র প্রার্থী আলহাজ্ব আয়নাল হকের কর্মী নজরুল ইসলাম সহ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহত নজরুল ইসলামের অবস্থা গুরুতর।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে শার্শার উলাশী বাজারে জনসম্মুখে একদল এই হামলা চালায়।

সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, আগামী ২৮ নভেম্বর শার্শা উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরিমধ্যে দলীয় ও সতন্ত্র প্রার্থীরা নিজ নিজ প্রতিক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন।
নির্বাচনী সহিংসতা প্রতিরোধে দলীয় পক্ষ থেকে বিধিনিষেধ থাকলেও একই দলের মধ্যে নৌকা প্রতিকের সাথে বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থীরাও নির্বাচনী প্রচারণায় মাঠে অবস্থান করায় একে অপরের প্রতি ফুঁসে উঠেছে।

এঘটনায় ৯ নং উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমান সতন্ত্র প্রার্থী আলহাজ্ব আয়নাল হক উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের আবুল হোসেনর ছেলে আলিনুর, উলাশী গ্রামের মশিয়ার রহমানের ছেলে হাসান আলী, সম্বন্ধকাঠি গ্রামের মৃত সাধনের ছেলে আওয়াল, সালাম, মিঠু, রবি সহ অজ্ঞাত আরো ১০ উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করবেন বলে সাংবাদিকদের কাছে বক্তব্য তুলে ধরেন।

এসময় তিনি বলেন, নিজ দলের ভেতর নৌকা পেয়ে সতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর এবং দলীয় কর্মীদের উপর যে অমানষিক নির্যাতন করা হয়েছে আমি তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পরে বিকাল চারটার সময় আলহাজ্ব আয়নাল হক তার সমর্থকদেরকে নিয়ে উলাশী বাজারে এক প্রতিবাদ কর্মসূচী পালন করেন।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান বলেন, উলাশীর ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় আনারস কর্মীদের ওপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ

শেয়ার করুন...

মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার:
যশোরের শার্শা উপজেলার উলাশী বাজারে নৌকা প্রার্থীর সমর্থক কর্তৃক সতন্ত্র প্রার্থীর আনারস মার্কার নির্বাচনী অফিস ভাংচুর ও কর্মী সমর্থকের উপর মারপিটের
অভিযোগ উঠেছে। একই সাথে সম্বন্ধকাঠি মোড়ের মেম্বর পদপ্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী অফিসটিও ভাংচুর করে গুড়িয়ে দেয় হামলাকারীরা। এ ঘটনায় সতন্ত্র প্রার্থী আলহাজ্ব আয়নাল হকের কর্মী নজরুল ইসলাম সহ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহত নজরুল ইসলামের অবস্থা গুরুতর।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে শার্শার উলাশী বাজারে জনসম্মুখে একদল এই হামলা চালায়।

সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, আগামী ২৮ নভেম্বর শার্শা উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরিমধ্যে দলীয় ও সতন্ত্র প্রার্থীরা নিজ নিজ প্রতিক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন।
নির্বাচনী সহিংসতা প্রতিরোধে দলীয় পক্ষ থেকে বিধিনিষেধ থাকলেও একই দলের মধ্যে নৌকা প্রতিকের সাথে বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থীরাও নির্বাচনী প্রচারণায় মাঠে অবস্থান করায় একে অপরের প্রতি ফুঁসে উঠেছে।

এঘটনায় ৯ নং উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমান সতন্ত্র প্রার্থী আলহাজ্ব আয়নাল হক উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের আবুল হোসেনর ছেলে আলিনুর, উলাশী গ্রামের মশিয়ার রহমানের ছেলে হাসান আলী, সম্বন্ধকাঠি গ্রামের মৃত সাধনের ছেলে আওয়াল, সালাম, মিঠু, রবি সহ অজ্ঞাত আরো ১০ উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করবেন বলে সাংবাদিকদের কাছে বক্তব্য তুলে ধরেন।

এসময় তিনি বলেন, নিজ দলের ভেতর নৌকা পেয়ে সতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর এবং দলীয় কর্মীদের উপর যে অমানষিক নির্যাতন করা হয়েছে আমি তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পরে বিকাল চারটার সময় আলহাজ্ব আয়নাল হক তার সমর্থকদেরকে নিয়ে উলাশী বাজারে এক প্রতিবাদ কর্মসূচী পালন করেন।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান বলেন, উলাশীর ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD