ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার লুৎফর রহমান স্বপনই হচ্ছেন নৌকার মাঝি।

শেয়ার করুন...

অবশেষে সম্ভাব্য সবাইকে পেছনে ফেলে আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক তথা আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম যাচ্ছে অত্র পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফর রহমান স্বপনের নাম।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

তিনি বলেন, থানা আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনের নামই এসেছে। এই একজনের নামই কেন্দ্রে পাঠানো হবে।

উল্লেখ্য, ১৫ নভেম্বর চাঁদমারী এলাকায় ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তৃণমূলের নেতা-কর্মীদের প্রস্তাবে ৮ জনের নাম উঠে আসে। পরদিন ১৬ নভেম্বর বিকেলে পঞ্চবটিতে ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংসদ শামীম ওসমানের সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য নৌকার প্রার্থীদের তালিকা পাঠাবে ফতুল্লা থানা আওয়ামী লীগ।

ওই সভায় সভাপতির বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল বলেছেন, আপনাদের আমার সবার প্রিয় নেতা শামীম ওসমান। শামীম ওসমান যে সিদ্ধান্ত নিবে সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা তার কাছে সাদা প্যাড দিয়ে দিবো, এমপি সাহেব যেটা ভালো মনে করবে ওইটাই হবে। যদি উনি একজন দেয় একজনের পক্ষে আপনাদের সবার থাকতে হবে। আর যদি তিনজন দেয় তাহলে আমরা তিন জনের জন্যেই রাজি। এই বিষয়ে বর্ধিত সভায় সবার মতামত চাইলে মনোনয়ন প্রত্যাশীসহ উপস্থিত সবাই সম্মতি পোষণ করে।

এর আগে গত ১০ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য ৮ জন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে তাদের কর্মী সমর্থকরা নানাভাবে প্রচারনা চালাতে থাকে। অপরদিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন বাগাতে যে যার মত চেষ্টা তদবির করতে থাকেন। যার মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, একই থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম, থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন ও থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরিফুল হক।

তফসিল অনুযায়ী আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ নম্বর মনোনয়পত্র যাচাই-বাছাই, ৩-৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার লুৎফর রহমান স্বপনই হচ্ছেন নৌকার মাঝি।

শেয়ার করুন...

অবশেষে সম্ভাব্য সবাইকে পেছনে ফেলে আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক তথা আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম যাচ্ছে অত্র পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফর রহমান স্বপনের নাম।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

তিনি বলেন, থানা আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনের নামই এসেছে। এই একজনের নামই কেন্দ্রে পাঠানো হবে।

উল্লেখ্য, ১৫ নভেম্বর চাঁদমারী এলাকায় ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তৃণমূলের নেতা-কর্মীদের প্রস্তাবে ৮ জনের নাম উঠে আসে। পরদিন ১৬ নভেম্বর বিকেলে পঞ্চবটিতে ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংসদ শামীম ওসমানের সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য নৌকার প্রার্থীদের তালিকা পাঠাবে ফতুল্লা থানা আওয়ামী লীগ।

ওই সভায় সভাপতির বক্তব্যে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল বলেছেন, আপনাদের আমার সবার প্রিয় নেতা শামীম ওসমান। শামীম ওসমান যে সিদ্ধান্ত নিবে সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা তার কাছে সাদা প্যাড দিয়ে দিবো, এমপি সাহেব যেটা ভালো মনে করবে ওইটাই হবে। যদি উনি একজন দেয় একজনের পক্ষে আপনাদের সবার থাকতে হবে। আর যদি তিনজন দেয় তাহলে আমরা তিন জনের জন্যেই রাজি। এই বিষয়ে বর্ধিত সভায় সবার মতামত চাইলে মনোনয়ন প্রত্যাশীসহ উপস্থিত সবাই সম্মতি পোষণ করে।

এর আগে গত ১০ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য ৮ জন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে তাদের কর্মী সমর্থকরা নানাভাবে প্রচারনা চালাতে থাকে। অপরদিকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন বাগাতে যে যার মত চেষ্টা তদবির করতে থাকেন। যার মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, একই থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম, থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন ও থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরিফুল হক।

তফসিল অনুযায়ী আগামী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৯ নম্বর মনোনয়পত্র যাচাই-বাছাই, ৩-৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD