ধানক্ষেতে শিশু-কিশোররা খুঁজে বেড়াচ্ছে ইঁদুরের গর্ত

শেয়ার করুন...

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কেটে নেওয়া ধানক্ষেতে শিশু-কিশোররা খুঁজে বেড়াচ্ছে ইঁদুরের গর্ত। কারও হাতে কোদাল, দা আর খোন্তা। অবার কারও হাতে ব্যাগ। আমন ক্ষেত থেকে সদ্য ফসল সাফ হওয়া ইঁদুরের জমানো ধানে ভাগ বসাচ্ছে তারা। এছাড়া ক্ষেতে পড়ে থাকা ধানের শিষের মালিকানাও ওইসব শিশু কিশোরদের। উপজেলার গ্রামের পর গ্রাম জুড়ে এ দৃশ্য। প্রতিদিনই ধান কুড়ানি শিশুরা দল বেঁধে ছুটে যায় ফসলের মাঠে। যেন তাদের দম ফেলার ফুসরত নেই। ইঁদুরের গর্ত কিংবা ঝরে পড়া ধান দেখলেই ওদের চোখে-মুখে ফুটে ওঠে সোনালি হাসি।

স্থানীয়রা জানায়, রোদ কিছুটা বাড়ার সঙ্গে সঙ্গেই ধানের ক্ষেতে ভিড় করে ছোট ছোট শিশুর দল। ধান কাটার পরে নাড়ার সাথে দুই এক গোছা ধান থাকলে সেগুলো কুড়িয়ে নেয় ওরা। এছাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের বউ-ঝিরা ধান কুড়িয়ে নিচ্ছেন। আমন ধান কাটার এ মৌসুমে অনেক শিশু কিশোর স্কুলে না গিয়ে দিন পার করছে ফসলের মাঠে ইঁদুরের গর্তের ধান সংগ্রহে।

উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে ক্ষেতে পরিত্যক্ত ধান কুড়াতে ব্যস্ত ছোট্ট শিশু রবিউল। তার সারা গায়ে লেগে আছে কাদা মাটির ছোপ ছোপ দাগ। আর এর একটু পাশেই শিশু হাসান, তহিদুল, মানসুরা ও মিতু দীর্ঘক্ষণ ইঁদুরের গর্ত থেকে ধান উদ্ধারে চেষ্টা করছে। ওদেরই একজন হাসান। তার সাথে কথা হলে জানায়, কৃষকরা মাঠ থেকে ধান কেটে নিয়ে যাওয়ার পর অনেক ধানের ছড়া এমনিতেই পড়ে থাকে। সেগুলো আমরা কুড়িয়ে নেই। এছাড়া ইঁদুরের গর্ত খুঁড়লে পাওয়া যায় ধান। এক একটি গর্ত থেকে ১০ কেজির বেশি ধান পাই। যখন ধান পরিমানে বেশী হবে তখন তা বিক্রি করা হবে।

কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, ধান কুড়াতে ক্ষেতে এসব শিশুর দল হুমড়ি খেয়ে পড়ে। তাদের মূল টার্গেট হলো ক্ষেতে ঝরে পড়া কিংবা ইঁদুরে কেটে নেওয়া ধান সংগ্রহ। সকাল থেকে সন্ধ্যার আগ মুহুর্ত পর্যন্ত এসব শিশু-কিশোররা মাটি খোঁড়াখুঁড়িতে ব্যস্ত থাকে।

তুলাতলী গ্রামের বাসিন্দা মো.মনির হোসেন বলেন, ক্ষেত থেকে ইঁদুর ধানের শিষ কেটে নিয়ে আপৎকালীন খাদ্য হিসেবে গর্তে মজুদ রাখে। আর ওইসব শিশু-কিশোর সেই গর্ত খুঁড়ে ইঁদুরের খাদ্য বের করে। তবে এতে ঝুঁকিও রয়েছে। গর্তে বিষধর সাপ থাকতে পারে। তবে এ ধান কাটার মৌসুমকে ঘিরে এ কাজের সঙ্গে অভাবী পরিবারের লোকজনও জড়িয়ে পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ বলেন, ইঁদুরের গর্ত খুঁড়ে ধান বের করা, এটা নিরাপদ নয়। গর্তে সাপ থাকতে পারে। তবে আধুনিক পদ্ধতিতে কৃষকরা ক্ষেতের ধান কাটলে মাঠে ধান পড়ে থাকবে না। এতে কৃষকরাও উপকৃত হবে। এছাড়া ইদুর নিধনের জন্য কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানক্ষেতে শিশু-কিশোররা খুঁজে বেড়াচ্ছে ইঁদুরের গর্ত

শেয়ার করুন...

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কেটে নেওয়া ধানক্ষেতে শিশু-কিশোররা খুঁজে বেড়াচ্ছে ইঁদুরের গর্ত। কারও হাতে কোদাল, দা আর খোন্তা। অবার কারও হাতে ব্যাগ। আমন ক্ষেত থেকে সদ্য ফসল সাফ হওয়া ইঁদুরের জমানো ধানে ভাগ বসাচ্ছে তারা। এছাড়া ক্ষেতে পড়ে থাকা ধানের শিষের মালিকানাও ওইসব শিশু কিশোরদের। উপজেলার গ্রামের পর গ্রাম জুড়ে এ দৃশ্য। প্রতিদিনই ধান কুড়ানি শিশুরা দল বেঁধে ছুটে যায় ফসলের মাঠে। যেন তাদের দম ফেলার ফুসরত নেই। ইঁদুরের গর্ত কিংবা ঝরে পড়া ধান দেখলেই ওদের চোখে-মুখে ফুটে ওঠে সোনালি হাসি।

স্থানীয়রা জানায়, রোদ কিছুটা বাড়ার সঙ্গে সঙ্গেই ধানের ক্ষেতে ভিড় করে ছোট ছোট শিশুর দল। ধান কাটার পরে নাড়ার সাথে দুই এক গোছা ধান থাকলে সেগুলো কুড়িয়ে নেয় ওরা। এছাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের বউ-ঝিরা ধান কুড়িয়ে নিচ্ছেন। আমন ধান কাটার এ মৌসুমে অনেক শিশু কিশোর স্কুলে না গিয়ে দিন পার করছে ফসলের মাঠে ইঁদুরের গর্তের ধান সংগ্রহে।

উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে ক্ষেতে পরিত্যক্ত ধান কুড়াতে ব্যস্ত ছোট্ট শিশু রবিউল। তার সারা গায়ে লেগে আছে কাদা মাটির ছোপ ছোপ দাগ। আর এর একটু পাশেই শিশু হাসান, তহিদুল, মানসুরা ও মিতু দীর্ঘক্ষণ ইঁদুরের গর্ত থেকে ধান উদ্ধারে চেষ্টা করছে। ওদেরই একজন হাসান। তার সাথে কথা হলে জানায়, কৃষকরা মাঠ থেকে ধান কেটে নিয়ে যাওয়ার পর অনেক ধানের ছড়া এমনিতেই পড়ে থাকে। সেগুলো আমরা কুড়িয়ে নেই। এছাড়া ইঁদুরের গর্ত খুঁড়লে পাওয়া যায় ধান। এক একটি গর্ত থেকে ১০ কেজির বেশি ধান পাই। যখন ধান পরিমানে বেশী হবে তখন তা বিক্রি করা হবে।

কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, ধান কুড়াতে ক্ষেতে এসব শিশুর দল হুমড়ি খেয়ে পড়ে। তাদের মূল টার্গেট হলো ক্ষেতে ঝরে পড়া কিংবা ইঁদুরে কেটে নেওয়া ধান সংগ্রহ। সকাল থেকে সন্ধ্যার আগ মুহুর্ত পর্যন্ত এসব শিশু-কিশোররা মাটি খোঁড়াখুঁড়িতে ব্যস্ত থাকে।

তুলাতলী গ্রামের বাসিন্দা মো.মনির হোসেন বলেন, ক্ষেত থেকে ইঁদুর ধানের শিষ কেটে নিয়ে আপৎকালীন খাদ্য হিসেবে গর্তে মজুদ রাখে। আর ওইসব শিশু-কিশোর সেই গর্ত খুঁড়ে ইঁদুরের খাদ্য বের করে। তবে এতে ঝুঁকিও রয়েছে। গর্তে বিষধর সাপ থাকতে পারে। তবে এ ধান কাটার মৌসুমকে ঘিরে এ কাজের সঙ্গে অভাবী পরিবারের লোকজনও জড়িয়ে পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ বলেন, ইঁদুরের গর্ত খুঁড়ে ধান বের করা, এটা নিরাপদ নয়। গর্তে সাপ থাকতে পারে। তবে আধুনিক পদ্ধতিতে কৃষকরা ক্ষেতের ধান কাটলে মাঠে ধান পড়ে থাকবে না। এতে কৃষকরাও উপকৃত হবে। এছাড়া ইদুর নিধনের জন্য কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD