আমি ইমানের সাথে সিটি করপোরেশন চালানোর চেষ্টা করেছি : আইভী

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার সকল পরিকল্পনা চলমান আছে। মানুষের যা যা চাহিদা আমার সাধ্যে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাধ্যের মধ্যে রেখে সে কাজগুলো করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অনেক টাকা দিয়েছে বিভিন্ন দাতা সংস্থাও আমাকে টাকা দিয়েছে। সে টাকা দিয়ে আমরা প্রচুর কাজ করেছি। আমি চাই এটা অব্যাহত থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী কদমরসুল ব্রীজের যে টেন্ডার দিয়েছিলেন সেটা প্রায় সম্পন্ন হয়ে গেছে। মানুষের চাহিদা মত কাজ করবো। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের ৯ নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের একথা বলেন আইভী। তিনি বলেন, আমার সাথে জনগণের সম্পর্ক পুরানো। আমি সিটি করপোরেশনে দীর্ঘ দশ বছর যাবৎ কাজ করছি। আপনারা নিজেরাও দেখেছেন। আমি নগরবাসীর কাছে আহ্বান জানাবো আমি কোনদিনও শহরে সন্ত্রাসী করিনি, আমি চাঁদাবাজি করিনি, মানুষের ক্ষতি করিনি। আমি যা-কিছু করেছি মানুষের কল্যানে করেছি নগরবাসীর কল্যানে করেছি। আমার আহ্বান থাকবে আমি ইমানের সাথে সিটি করপোরেশন চালানোর চেষ্টা করেছি, মানুষকে সেবা দেয়ার চেষ্টা করেছি। আমি চাই মানুষ আমাকে আগামী পাঁচ বছর সেবা দেয়ার সুযোগ দেক। আমি যেন তাদের খেদমত করতে পারি।

তিনি আরো বলেন, এ এলাকায় মাঠ নেই স্কুলও নেই। এখানে মাঠের জায়গাও নেই। তারপরেও আমি বলেছি জায়গা একোয়ার করে মাঠ করে দেব। এইরকম যে চাহিদাগুলো আছে সেগুলো সবসময় পূরণ করেছি। নতুন নতুন যে দাবীগুলো সামনে আসছে সেগুলো পূরণ করার চেষ্টা করবো। এর আগে প্রচার চলার সময় আইভীকে কাছে পেয়ে অনেক নারী ছুটে আসেন। এ সময় তাকে টেনে বুকে তুলে নেন এবং জড়িয়ে ধরে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। এ সময় বাড়ির ছাদ থেকে, ঘরের জানালা দিয়ে, বারান্দায় এসে আইভীকে স্বাগত জানাতে দেখা যায় উৎসুক নারী-পুরুষ সবাইকে। এ সময় অনেক বয়স্ক ভোটাররাও তাকে এক নজর দেখতে ছুটে আসেন। গণসংযোগের সময় কোথাও কোথাও নারী ভোটারদের ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে তাদের এলাকায় স্বাগত জানাতে দেখা যায়। এ সময় অনেকেই তাকে ফুলের তৈরি নৌকা উপহার দেন। ডা. আইভীকে কাছে পেয়ে কিশোর-কিশোরীরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। শত ব্যস্ততার মাঝেও আইভী তাদের নিরাশ করেননি। সেলফি তোলার ডাকে সাড়া দিয়ে তিনি তাদের উৎসাহিত করেন। এ সময় অনেক বয়স্ক ভোটারও তাকে এক নজর দেখতে ছুটে আসেন।

এলাকা ঘুরে বেড়ানোর সময় আইভী ও নৌকা মার্কার পক্ষে নানা শ্লোগান দেওয়া হয়। শ্লোগান উঠে ‘আইভী আপার মার্কা, নৌকা, নৌকা।’

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আয়েত আলী, কমান্ডার আলী হোসেন, এহসান কবির রমজান, আব্দুল মোতালিবসহ আরো ৩০-৪০জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন চাঁনু, আমজাদ হোসেন, দ্বীন মোহাম্মদ দীনু, বায়েজিদ আহাম্মেদ, দেলোয়ার হোসেন, মোবারক হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বশির আহাম্মেদ, নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী মাসুদুর রহমান মাসুদ, নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী বিল্লাল হোসেন, মুকবুল হোসেন, কামরুল ইসলাম কামরুল, জাকির হোসেন, আসাদুজ্জামান, লিমন, ই¯্রাফিল, মুসা শিকদার, আব্দুল মালেক ও আকিবুল্লাসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১৩ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি ইমানের সাথে সিটি করপোরেশন চালানোর চেষ্টা করেছি : আইভী

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার সকল পরিকল্পনা চলমান আছে। মানুষের যা যা চাহিদা আমার সাধ্যে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাধ্যের মধ্যে রেখে সে কাজগুলো করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অনেক টাকা দিয়েছে বিভিন্ন দাতা সংস্থাও আমাকে টাকা দিয়েছে। সে টাকা দিয়ে আমরা প্রচুর কাজ করেছি। আমি চাই এটা অব্যাহত থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী কদমরসুল ব্রীজের যে টেন্ডার দিয়েছিলেন সেটা প্রায় সম্পন্ন হয়ে গেছে। মানুষের চাহিদা মত কাজ করবো। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের ৯ নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের একথা বলেন আইভী। তিনি বলেন, আমার সাথে জনগণের সম্পর্ক পুরানো। আমি সিটি করপোরেশনে দীর্ঘ দশ বছর যাবৎ কাজ করছি। আপনারা নিজেরাও দেখেছেন। আমি নগরবাসীর কাছে আহ্বান জানাবো আমি কোনদিনও শহরে সন্ত্রাসী করিনি, আমি চাঁদাবাজি করিনি, মানুষের ক্ষতি করিনি। আমি যা-কিছু করেছি মানুষের কল্যানে করেছি নগরবাসীর কল্যানে করেছি। আমার আহ্বান থাকবে আমি ইমানের সাথে সিটি করপোরেশন চালানোর চেষ্টা করেছি, মানুষকে সেবা দেয়ার চেষ্টা করেছি। আমি চাই মানুষ আমাকে আগামী পাঁচ বছর সেবা দেয়ার সুযোগ দেক। আমি যেন তাদের খেদমত করতে পারি।

তিনি আরো বলেন, এ এলাকায় মাঠ নেই স্কুলও নেই। এখানে মাঠের জায়গাও নেই। তারপরেও আমি বলেছি জায়গা একোয়ার করে মাঠ করে দেব। এইরকম যে চাহিদাগুলো আছে সেগুলো সবসময় পূরণ করেছি। নতুন নতুন যে দাবীগুলো সামনে আসছে সেগুলো পূরণ করার চেষ্টা করবো। এর আগে প্রচার চলার সময় আইভীকে কাছে পেয়ে অনেক নারী ছুটে আসেন। এ সময় তাকে টেনে বুকে তুলে নেন এবং জড়িয়ে ধরে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। এ সময় বাড়ির ছাদ থেকে, ঘরের জানালা দিয়ে, বারান্দায় এসে আইভীকে স্বাগত জানাতে দেখা যায় উৎসুক নারী-পুরুষ সবাইকে। এ সময় অনেক বয়স্ক ভোটাররাও তাকে এক নজর দেখতে ছুটে আসেন। গণসংযোগের সময় কোথাও কোথাও নারী ভোটারদের ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে তাদের এলাকায় স্বাগত জানাতে দেখা যায়। এ সময় অনেকেই তাকে ফুলের তৈরি নৌকা উপহার দেন। ডা. আইভীকে কাছে পেয়ে কিশোর-কিশোরীরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। শত ব্যস্ততার মাঝেও আইভী তাদের নিরাশ করেননি। সেলফি তোলার ডাকে সাড়া দিয়ে তিনি তাদের উৎসাহিত করেন। এ সময় অনেক বয়স্ক ভোটারও তাকে এক নজর দেখতে ছুটে আসেন।

এলাকা ঘুরে বেড়ানোর সময় আইভী ও নৌকা মার্কার পক্ষে নানা শ্লোগান দেওয়া হয়। শ্লোগান উঠে ‘আইভী আপার মার্কা, নৌকা, নৌকা।’

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আয়েত আলী, কমান্ডার আলী হোসেন, এহসান কবির রমজান, আব্দুল মোতালিবসহ আরো ৩০-৪০জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন চাঁনু, আমজাদ হোসেন, দ্বীন মোহাম্মদ দীনু, বায়েজিদ আহাম্মেদ, দেলোয়ার হোসেন, মোবারক হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, গোদনাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বশির আহাম্মেদ, নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী মাসুদুর রহমান মাসুদ, নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর পদপ্রার্থী বিল্লাল হোসেন, মুকবুল হোসেন, কামরুল ইসলাম কামরুল, জাকির হোসেন, আসাদুজ্জামান, লিমন, ই¯্রাফিল, মুসা শিকদার, আব্দুল মালেক ও আকিবুল্লাসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD