নটর ডেমে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৮৩০ জন

শেয়ার করুন...

রাজধানীর নটর ডেম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন ৩ হাজার ২৩৯ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৮৩০ জন।

রোববার দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফলসংক্রান্ত এসব তথ্য সাংবাদিকদের জানায় নটর ডেম কলেজ কর্তৃপক্ষ।

নটর ডেমে এবার পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ। দুজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। দুজনই মানবিক বিভাগের। প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৮৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫৬৩ জন ও মানবিক বিভাগ থেকে ১৮৩ জন।

দুপুরে নটর ডেম কলেজে গিয়ে দেখা যায়, পরীক্ষার ফল প্রকাশের দিন হিসেবে কলেজ ক্যাম্পাসে অন্যবারের চেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি কম। মাস্ক ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে ঢোকার সময় শরীরের তাপমাত্রা পরীক্ষা করা ও হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে।

ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের হই-হুল্লোড় করতে দেখা যায়। কেউ কেউ আবার এদিনের স্মৃতি ধরে রাখতে মুঠোফোনে সেলফি তুলছিলেন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মুশফিক নিবিড় তাঁদেরই একজন।

সেলফি তোলা শেষে নিবিড় বলেন, এবারের এইচএসসি পরীক্ষা হয়েছে তিনটি মূল বিষয়ের ওপর। বাকি তিনটি বিষয় বাংলা, ইংরেজি ও আইসিটি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের সঙ্গে সমন্বয় করে।
অনলাইনেই পরীক্ষার ফল জেনেছেন নিবিড়। এরপরও কলেজে বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এসেছেন। তাঁর ভাষ্য, ‘বাসা যেমন একটা পরিবার, তেমনি কলেজও আমাদের একটা পরিবার।’

ক্যাম্পাসের ভেতরে কথা হয় অভিভাবক শর্মিষ্ঠা সেনের সঙ্গে। তাঁর ছেলে অরিত্র সেন বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। কেমন লাগছে জানতে চাইলে শর্মিষ্ঠা প্রথম আলোকে বলেন, করোনা মহামারির কারণে সন্তানের শিক্ষাজীবনে কিছুটা ক্ষতি হয়েছে। তবে ছেলে ভালো ফল করায় তিনি খুশি। ছেলে উচ্চশিক্ষায় যে বিষয়ে পড়তে চায়, তা-ই পড়াবেন।

এ সময় পাশে থাকা ছেলে অরিত্র বলেন, ‘এত দিন পরীক্ষার ফল নিয়ে চিন্তা ছিল। এখন ভালো ফল হলো। সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, প্রস্তুতি নিচ্ছি।’

নটর ডেম কলেজের শিক্ষকেরা বলছেন, এবারের এইচএসসি পরীক্ষা সব বিষয়ে না হওয়ায়, এর প্রভাব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পড়বে। কারণ, যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে, শিক্ষার্থীরা কেবল সেসব বিষয়েই পড়াশোনা করেছে।

নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, ‘করোনার মধ্যে আমরা পরীক্ষা নিয়েছি। ৯ মাস শিক্ষার্থীদের পেয়েছি। বাকি সময় অনলাইনে শিক্ষার কার্যক্রম চলেছে। যদি সব বিষয়ে পরীক্ষা নেওয়া হতো, তাহলে আমার বিশ্বাস শিক্ষার্থীরা ভালোই করত।’

সর্বশেষ সংবাদ

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নটর ডেমে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৮৩০ জন

শেয়ার করুন...

রাজধানীর নটর ডেম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন ৩ হাজার ২৩৯ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৮৩০ জন।

রোববার দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফলসংক্রান্ত এসব তথ্য সাংবাদিকদের জানায় নটর ডেম কলেজ কর্তৃপক্ষ।

নটর ডেমে এবার পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ। দুজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। দুজনই মানবিক বিভাগের। প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৮৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫৬৩ জন ও মানবিক বিভাগ থেকে ১৮৩ জন।

দুপুরে নটর ডেম কলেজে গিয়ে দেখা যায়, পরীক্ষার ফল প্রকাশের দিন হিসেবে কলেজ ক্যাম্পাসে অন্যবারের চেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি কম। মাস্ক ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে ঢোকার সময় শরীরের তাপমাত্রা পরীক্ষা করা ও হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে।

ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের হই-হুল্লোড় করতে দেখা যায়। কেউ কেউ আবার এদিনের স্মৃতি ধরে রাখতে মুঠোফোনে সেলফি তুলছিলেন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মুশফিক নিবিড় তাঁদেরই একজন।

সেলফি তোলা শেষে নিবিড় বলেন, এবারের এইচএসসি পরীক্ষা হয়েছে তিনটি মূল বিষয়ের ওপর। বাকি তিনটি বিষয় বাংলা, ইংরেজি ও আইসিটি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের সঙ্গে সমন্বয় করে।
অনলাইনেই পরীক্ষার ফল জেনেছেন নিবিড়। এরপরও কলেজে বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এসেছেন। তাঁর ভাষ্য, ‘বাসা যেমন একটা পরিবার, তেমনি কলেজও আমাদের একটা পরিবার।’

ক্যাম্পাসের ভেতরে কথা হয় অভিভাবক শর্মিষ্ঠা সেনের সঙ্গে। তাঁর ছেলে অরিত্র সেন বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। কেমন লাগছে জানতে চাইলে শর্মিষ্ঠা প্রথম আলোকে বলেন, করোনা মহামারির কারণে সন্তানের শিক্ষাজীবনে কিছুটা ক্ষতি হয়েছে। তবে ছেলে ভালো ফল করায় তিনি খুশি। ছেলে উচ্চশিক্ষায় যে বিষয়ে পড়তে চায়, তা-ই পড়াবেন।

এ সময় পাশে থাকা ছেলে অরিত্র বলেন, ‘এত দিন পরীক্ষার ফল নিয়ে চিন্তা ছিল। এখন ভালো ফল হলো। সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে, প্রস্তুতি নিচ্ছি।’

নটর ডেম কলেজের শিক্ষকেরা বলছেন, এবারের এইচএসসি পরীক্ষা সব বিষয়ে না হওয়ায়, এর প্রভাব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পড়বে। কারণ, যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে, শিক্ষার্থীরা কেবল সেসব বিষয়েই পড়াশোনা করেছে।

নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, ‘করোনার মধ্যে আমরা পরীক্ষা নিয়েছি। ৯ মাস শিক্ষার্থীদের পেয়েছি। বাকি সময় অনলাইনে শিক্ষার কার্যক্রম চলেছে। যদি সব বিষয়ে পরীক্ষা নেওয়া হতো, তাহলে আমার বিশ্বাস শিক্ষার্থীরা ভালোই করত।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD