বরগুনায় পিকআপের চাপায় প্রাণ গেল মা-ছেলের

শেয়ার করুন...

বরগুনার আমতলীতে পিকআপের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর পশ্চিম চুনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপের চালককে আটক করেছে পুলিশ।

নিহত দুজন হলেন উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪০) ও তাঁর ছেলে মো. রাকির (১৬)। আটক পিকআপের চালকের নাম মো. নুর আলম (৩৩)। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার মাউশচারা গ্রামের মো. নুর আহম্মেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুন্নাহার তাঁর ছেলেকে নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ দরবার শরিফে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। নুরুন্নাহার গাড়িতে ওঠার আগে তাঁর ভাই সিদ্দিক পাহলানের সঙ্গে দেখা করার জন্য হেঁটে তাঁর বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় একটি পিকআপ নুরুন্নাহার ও তাঁর ছেলেকে চাপা দেয়।

খবর পেয়ে আমতলী থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলেকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তন্ময় রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মা ও ছেলের মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। চালক নুর আলমকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত পিকআপটি পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় আমতলী থানায় সড়ক নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ মা ও ছেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সর্বশেষ সংবাদ

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় পিকআপের চাপায় প্রাণ গেল মা-ছেলের

শেয়ার করুন...

বরগুনার আমতলীতে পিকআপের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর পশ্চিম চুনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপের চালককে আটক করেছে পুলিশ।

নিহত দুজন হলেন উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪০) ও তাঁর ছেলে মো. রাকির (১৬)। আটক পিকআপের চালকের নাম মো. নুর আলম (৩৩)। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার মাউশচারা গ্রামের মো. নুর আহম্মেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুন্নাহার তাঁর ছেলেকে নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ দরবার শরিফে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। নুরুন্নাহার গাড়িতে ওঠার আগে তাঁর ভাই সিদ্দিক পাহলানের সঙ্গে দেখা করার জন্য হেঁটে তাঁর বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় একটি পিকআপ নুরুন্নাহার ও তাঁর ছেলেকে চাপা দেয়।

খবর পেয়ে আমতলী থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলেকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তন্ময় রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মা ও ছেলের মৃত্যু হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। চালক নুর আলমকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত পিকআপটি পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় আমতলী থানায় সড়ক নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ মা ও ছেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD