সিডনির বন্যায় বাড়ি ছেড়েছে ৪০হাজার মানুষ, নিরাপদে বাংলাদেশিরা

শেয়ার করুন...

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রায় অচল হয়ে পড়েছে দেশটির অন্যতম প্রধান শহর সিডনি। সপ্তাহব্যাপী ভারী বৃষ্টির কারণে এ বন্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত বন্যার কবলে ২১ জন মারা গেছেন। এর মধ্যে সিডনির প্রায় ৪০ হাজার মানুষ নিজেদের বাড়ি ছেড়েছে। যেকোনো সময় বাড়ি ছাড়ার সতর্কসীমায় রয়েছেন আরও ২০ হাজার মানুষ। এদিকে গত ৬৬ বছরের মধ্য রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে সিডনিতে। আজ মঙ্গলবার সিডনিতে প্রায় ৮২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে ১৯৫৬ সালে এক দিনে প্রায় ৭৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

এদিকে বন্যায় সিডনির অনেক প্রধান সড়ক অচল হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে এম–৫ মহাসড়ক, রোজভিল ব্রিজ, নর্থ রিচমন্ড ব্রিজ, ইয়ারামুন্ডি ব্রিজ, উইন্ডসর ব্রিজসহ আরও অনেক সড়ক। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বহু স্কুল-কলেজ। জানমালের ক্ষয়ক্ষতি কমাতে রাজ্যজুড়ে ৭৬টি জরুরি অপসারণ আদেশ জারি রয়েছে, ২ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হবে। আর ১৮টি আদেশে সতর্ক করা হয়েছে আরও ৩ লাখ বাসিন্দাকে। অতিমাত্রার এ বৃষ্টিতে দেশটির প্রায় সব রাজ্য আক্রান্ত হলেও অতি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস রাজ্য।

অস্ট্রেলিয়াজুড়ে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত বন্যায় কারও সরাসরি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বন্যা পরিস্থিতি নিয়ে এ প্রতিবেদক কথা বলেন স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে। সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের বারডিয়া এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আবু তারিক বলেন, প্রায় ২ দশক ধরে অস্ট্রেলিয়ায় আছি। কিন্তু কখনো এত বৃষ্টি দেখিনি। আষাঢ় মাসের মতো টানা বৃষ্টি আর বৃষ্টি। যাঁরা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যাবেন, তাঁরা সাবধানে গাড়ি চালাবেন, বৃষ্টির কারণে রাস্তায় গাড়ির চাকার নিয়ন্ত্রণ ধরে রাখা মুশকিল।

বাংলাদেশি–অধ্যুষিত ল্যাকেম্বায় বসবাসরত সিডনির স্থানীয় পত্রিকা মুক্তমঞ্চের সম্পাদক ও সমাজকর্মী নোমান শামীম জানান, ‘আমাদের বাংলাদেশিদের মধ্যে এখনো কেউ বন্যার কবলে পড়েছেন বলে শোনা যায়নি। তবে অনেকেই জানিয়েছেন অতিবৃষ্টির কারণে বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে। এ সময় যাঁরাই সমস্যায় পড়বেন, তাঁরাই দ্রুত নিউ সাউথ ওয়েলস এসইএস সার্ভিসে যোগাযোগ করবেন।’

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিডনির বন্যায় বাড়ি ছেড়েছে ৪০হাজার মানুষ, নিরাপদে বাংলাদেশিরা

শেয়ার করুন...

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রায় অচল হয়ে পড়েছে দেশটির অন্যতম প্রধান শহর সিডনি। সপ্তাহব্যাপী ভারী বৃষ্টির কারণে এ বন্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত বন্যার কবলে ২১ জন মারা গেছেন। এর মধ্যে সিডনির প্রায় ৪০ হাজার মানুষ নিজেদের বাড়ি ছেড়েছে। যেকোনো সময় বাড়ি ছাড়ার সতর্কসীমায় রয়েছেন আরও ২০ হাজার মানুষ। এদিকে গত ৬৬ বছরের মধ্য রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে সিডনিতে। আজ মঙ্গলবার সিডনিতে প্রায় ৮২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে ১৯৫৬ সালে এক দিনে প্রায় ৭৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

এদিকে বন্যায় সিডনির অনেক প্রধান সড়ক অচল হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে এম–৫ মহাসড়ক, রোজভিল ব্রিজ, নর্থ রিচমন্ড ব্রিজ, ইয়ারামুন্ডি ব্রিজ, উইন্ডসর ব্রিজসহ আরও অনেক সড়ক। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বহু স্কুল-কলেজ। জানমালের ক্ষয়ক্ষতি কমাতে রাজ্যজুড়ে ৭৬টি জরুরি অপসারণ আদেশ জারি রয়েছে, ২ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হবে। আর ১৮টি আদেশে সতর্ক করা হয়েছে আরও ৩ লাখ বাসিন্দাকে। অতিমাত্রার এ বৃষ্টিতে দেশটির প্রায় সব রাজ্য আক্রান্ত হলেও অতি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস রাজ্য।

অস্ট্রেলিয়াজুড়ে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত বন্যায় কারও সরাসরি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বন্যা পরিস্থিতি নিয়ে এ প্রতিবেদক কথা বলেন স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে। সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের বারডিয়া এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আবু তারিক বলেন, প্রায় ২ দশক ধরে অস্ট্রেলিয়ায় আছি। কিন্তু কখনো এত বৃষ্টি দেখিনি। আষাঢ় মাসের মতো টানা বৃষ্টি আর বৃষ্টি। যাঁরা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যাবেন, তাঁরা সাবধানে গাড়ি চালাবেন, বৃষ্টির কারণে রাস্তায় গাড়ির চাকার নিয়ন্ত্রণ ধরে রাখা মুশকিল।

বাংলাদেশি–অধ্যুষিত ল্যাকেম্বায় বসবাসরত সিডনির স্থানীয় পত্রিকা মুক্তমঞ্চের সম্পাদক ও সমাজকর্মী নোমান শামীম জানান, ‘আমাদের বাংলাদেশিদের মধ্যে এখনো কেউ বন্যার কবলে পড়েছেন বলে শোনা যায়নি। তবে অনেকেই জানিয়েছেন অতিবৃষ্টির কারণে বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে। এ সময় যাঁরাই সমস্যায় পড়বেন, তাঁরাই দ্রুত নিউ সাউথ ওয়েলস এসইএস সার্ভিসে যোগাযোগ করবেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD