নারায়ণগঞ্জ শহীদ মিনারের অভ্যন্তরে শিক্ষার্থীদের প্রকাশ্যে ধুমপান

শেয়ার করুন...

১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে ভাষার জন্য জীবন দিয়ে রাষ্ট্রভাষা বাংলাকে বিশ্বের বুকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন যারা, তাঁদের স্মরণে নির্মিত হয়েছে শহীদ মিনার ৷তাই ফেব্রুয়ারি মাসকে বলা হয় ভাষার মাস। আর এই ফেব্রুয়ারি মাস আসলেই শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ভাষা শহীদদের এবং ফুল দিয়ে জানানো হয় গভীর শ্রদ্ধাঞ্জলি।

বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন। সারাবছর অযন্ত অবহেলায় পড়ে থাকে এই স্মৃতির মিনার। কেবল ফেব্রুয়ারি মাস এলেই এখানে চলে মৌসুমি পরিচ্ছন্নতা অভিযান। কেবল ফেব্রুয়ারি মাসে শহীদ মিনার ও ভাষা শহীদদের নিয়ে দেশের প্রতিটি মানুষ গর্ববোধ করেন, প্রতিবছর রচিত হয় অসংখ্য গান-কবিতা-সাহিত্য।

সরেজমিনে দেখা গেছে,নারায়ণগঞ্জ চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সারাবছরই দর্শনার্থী ও বিশ্রামকাঙ্ক্ষীদের দ্বারা ক্ষুণ্ণ হচ্ছে শহীদ মিনারের মর্যাদা। অনেকে শহীদ মিনারের মূল বেদিতে উঠে পড়েন, যেভাবে ইচ্ছা ঘুরে বেড়ান, সেলফি তোলেন ৷ পায়ে জুতো নিয়েও অনেককে শহীদ মিনারের বেদিতে উঠে পড়তে দেখা যায়। আবার কাউকে কাউকে পরিবার নিয়ে মিনারের পাদদেশে বসে থাকতে দেখা যায় ৷ যেন শহীদ মিনার অবসর সময় কাটানোর স্থান হয়ে উঠেছে। তবে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ,সরকারি মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের অবসর সময় ও আড্ডা দেবার প্রধান স্থান হয়ে গেছে। প্রকাশ্যে চলে শিক্ষার্থীদের ধূমপান।এক কথায় এই তিন কলেজের শিক্ষার্থীদের ধূমপানের কেন্দ্রস্থল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার। কলেজ ছুটি হলেই কলেজের শিক্ষার্থীদের আড্ডা ও ধুমপান করার স্থল হয়ে যায় মিনারটি।

অথচ ফেব্রুয়ারি মাস আসলেই ২১ শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে চলে এক সপ্তাহ পরিষ্কার অভিযান, শেষ মুহূর্তের ঘষা-মাজা। অথচ ফেব্রুয়ারি গেলেই এই শহীদ মিনার যেন পড়ে থাকে অনাদর, অবহেলায়।

এছাড়াও বছরজুড়েই মিনারের চারপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকে। বছরজুড়ে মিনারের পাদদেশে পাখির মল পড়ে সাদা হয়ে যায়। শহীদ মিনার চত্বরকে কেন্দ্র করে ভিতরে গড়ে উঠেছে অবৈধ ফুচকা,চটপটির ও সিগারেটের দোকান এবং বাহিরে চায়ের, ভ্রাম্যমাণ ফাস্টফুডের দোকান।এর ফলে মিনারের ভেতরে অনেকে প্রকাশ্যে ধূমপান করে, বাদামের খোসা,ফুচকা, চটপটি সহ নানা ধরনের খাবারের উচ্ছিষ্ট ফেলা হয়। পথচারীরা পথ সংক্ষেপের জন্য মিনারের পাদদেশকে রাস্তা হিসেবে ব্যবহার করছে। দিনে বা রাতে এই শহীদ মিনারে রাতযাপন করছে ভবঘুরেরা, কিন্তু এসব অব্যবস্থাপনা ও অবহেলা রোধে তেমন কোনও কড়াকড়ি ব্যবস্থা নেয় না এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

এদিকে সংবিধানের ১০২ নং অনুচ্ছেদ ও সুপ্রিম কোর্টের নির্দেশনায় শহীদ মিনারের আশপাশে ভবঘুরেদের অবস্থান, অসামাজিক কার্যকলাপ, মিটিং মিছিল ও পদচারণার ওপর নিষেধাজ্ঞা এবং শহীদ মিনারের একপাশে এসব নিয়ম-কানুন সম্বলিত নোটিশ বোর্ড আছে। তবে সেদিকে কারও নজর নেই।

শহীদ মিনারের সামগ্রিক বিষয়গুলো দেখভালের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নকর্মী নিয়োগ দিলেও স্থানীয়দের অভিযোগ, শহীদ মিনারে দায়িত্ব পালনের জন্য তাদের দেখা মেলে কালেভেদে। একাধিকবার সরেজমিনে গিয়েও শহীদ মিনার এলাকায় তাদের সন্ধান পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ শহীদ মিনারের অভ্যন্তরে শিক্ষার্থীদের প্রকাশ্যে ধুমপান

শেয়ার করুন...

১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে ভাষার জন্য জীবন দিয়ে রাষ্ট্রভাষা বাংলাকে বিশ্বের বুকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন যারা, তাঁদের স্মরণে নির্মিত হয়েছে শহীদ মিনার ৷তাই ফেব্রুয়ারি মাসকে বলা হয় ভাষার মাস। আর এই ফেব্রুয়ারি মাস আসলেই শ্রদ্ধাভরে স্মরণ করা হয় ভাষা শহীদদের এবং ফুল দিয়ে জানানো হয় গভীর শ্রদ্ধাঞ্জলি।

বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন। সারাবছর অযন্ত অবহেলায় পড়ে থাকে এই স্মৃতির মিনার। কেবল ফেব্রুয়ারি মাস এলেই এখানে চলে মৌসুমি পরিচ্ছন্নতা অভিযান। কেবল ফেব্রুয়ারি মাসে শহীদ মিনার ও ভাষা শহীদদের নিয়ে দেশের প্রতিটি মানুষ গর্ববোধ করেন, প্রতিবছর রচিত হয় অসংখ্য গান-কবিতা-সাহিত্য।

সরেজমিনে দেখা গেছে,নারায়ণগঞ্জ চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সারাবছরই দর্শনার্থী ও বিশ্রামকাঙ্ক্ষীদের দ্বারা ক্ষুণ্ণ হচ্ছে শহীদ মিনারের মর্যাদা। অনেকে শহীদ মিনারের মূল বেদিতে উঠে পড়েন, যেভাবে ইচ্ছা ঘুরে বেড়ান, সেলফি তোলেন ৷ পায়ে জুতো নিয়েও অনেককে শহীদ মিনারের বেদিতে উঠে পড়তে দেখা যায়। আবার কাউকে কাউকে পরিবার নিয়ে মিনারের পাদদেশে বসে থাকতে দেখা যায় ৷ যেন শহীদ মিনার অবসর সময় কাটানোর স্থান হয়ে উঠেছে। তবে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ,সরকারি মহিলা কলেজ ও নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীদের অবসর সময় ও আড্ডা দেবার প্রধান স্থান হয়ে গেছে। প্রকাশ্যে চলে শিক্ষার্থীদের ধূমপান।এক কথায় এই তিন কলেজের শিক্ষার্থীদের ধূমপানের কেন্দ্রস্থল হয়ে উঠেছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার। কলেজ ছুটি হলেই কলেজের শিক্ষার্থীদের আড্ডা ও ধুমপান করার স্থল হয়ে যায় মিনারটি।

অথচ ফেব্রুয়ারি মাস আসলেই ২১ শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে চলে এক সপ্তাহ পরিষ্কার অভিযান, শেষ মুহূর্তের ঘষা-মাজা। অথচ ফেব্রুয়ারি গেলেই এই শহীদ মিনার যেন পড়ে থাকে অনাদর, অবহেলায়।

এছাড়াও বছরজুড়েই মিনারের চারপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকে। বছরজুড়ে মিনারের পাদদেশে পাখির মল পড়ে সাদা হয়ে যায়। শহীদ মিনার চত্বরকে কেন্দ্র করে ভিতরে গড়ে উঠেছে অবৈধ ফুচকা,চটপটির ও সিগারেটের দোকান এবং বাহিরে চায়ের, ভ্রাম্যমাণ ফাস্টফুডের দোকান।এর ফলে মিনারের ভেতরে অনেকে প্রকাশ্যে ধূমপান করে, বাদামের খোসা,ফুচকা, চটপটি সহ নানা ধরনের খাবারের উচ্ছিষ্ট ফেলা হয়। পথচারীরা পথ সংক্ষেপের জন্য মিনারের পাদদেশকে রাস্তা হিসেবে ব্যবহার করছে। দিনে বা রাতে এই শহীদ মিনারে রাতযাপন করছে ভবঘুরেরা, কিন্তু এসব অব্যবস্থাপনা ও অবহেলা রোধে তেমন কোনও কড়াকড়ি ব্যবস্থা নেয় না এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

এদিকে সংবিধানের ১০২ নং অনুচ্ছেদ ও সুপ্রিম কোর্টের নির্দেশনায় শহীদ মিনারের আশপাশে ভবঘুরেদের অবস্থান, অসামাজিক কার্যকলাপ, মিটিং মিছিল ও পদচারণার ওপর নিষেধাজ্ঞা এবং শহীদ মিনারের একপাশে এসব নিয়ম-কানুন সম্বলিত নোটিশ বোর্ড আছে। তবে সেদিকে কারও নজর নেই।

শহীদ মিনারের সামগ্রিক বিষয়গুলো দেখভালের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নকর্মী নিয়োগ দিলেও স্থানীয়দের অভিযোগ, শহীদ মিনারে দায়িত্ব পালনের জন্য তাদের দেখা মেলে কালেভেদে। একাধিকবার সরেজমিনে গিয়েও শহীদ মিনার এলাকায় তাদের সন্ধান পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD