গোগনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’গ্রুপের সংঘর্ষে আহত-৫

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের পুরাতন সৈয়দপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গোগনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭.৮.৯ নং ওয়ার্ড মেম্বার নিলুফা ইয়াছমিন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্বজনরা নিলুফাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক নিলুফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেন।

উভয় পক্ষের আহতরা হলেন নিলুফা ইয়াসমিন, হাজ্বী আব্দুল জলিল,নুর হোসেন সওদাগর ও কাউসার সওদাগর প্রমুখ।

এলাকাবাসী সুত্রে জানা যায়,গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগরের সাথে পাশ্ববর্তী বাড়ির মালিক রানাদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার সকালে রানাগংরা তাদের জমিতে বালু ফেলতে গেলে নুর হোসেন সওদাগরের লোকজন বাঁধা দেয়।এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে অবস্থা বেগতিক হলে এলাকার লোকজন উভয় পক্ষ কে শান্ত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোহেল রানা সাংবাদিকদের জানান,নুর হোসেন সওদাগরদের নিকট জমি পাওনা হই। এনিয়ে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিচার শালিশ করে দেয়। নুর হোসেনের সকল ভাইয়েরা বিচার মেনে স্বাক্ষর করে।

আজ সকালে আমাদের জমিতে বালু ফেলতে গেলে নুর হোসেন সওদাগর সহ তার ভাইয়েরা দেশীয় অস্ত্র বগি,রামদা,পিস্তল নিয়ে আমাদের উপর অর্তকিত হামলা চালালে ইউপি মেম্বার নিলুফা গুলিবিদ্ধ হয়। আমার বাবা ও কাশেম হৃদয় গুরুতর আহত হয়।

অপর দিকে নুর হোসেন সওদাগর মুঠোফোনে জানান, রানার নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের উপর পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ওদের বন্দুকের গুলিতে ইউপি মেম্বার নিলুফা গুলিবিদ্ধ হয়। আমি গুরুতর রক্তাক্ত জখম হই। আমার সিসি ক্যামেরা ভাংচুর করা হয়।

এলাকার মাতব্বর খলিল ও রোস্তম আলী সাংবাদিকদের জানান,জমিজমা নিয়ে রানা ও নুর হোসেন সওদাগরের মধ্যে সমস্যা ছিল। আমরা বলেছি বসে এর সমস্যার সমাধান করবো। এর জন্য মারামারি কেন করতে হবে। রানা ও নুর হোসেন সওদাগর আপন চাচাতো- জেঠাতো ভাই। উভয় পক্ষ কে শান্ত থাকতে বলেছি।

এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৫ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গোগনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’গ্রুপের সংঘর্ষে আহত-৫

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের পুরাতন সৈয়দপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গোগনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭.৮.৯ নং ওয়ার্ড মেম্বার নিলুফা ইয়াছমিন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্বজনরা নিলুফাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক নিলুফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেন।

উভয় পক্ষের আহতরা হলেন নিলুফা ইয়াসমিন, হাজ্বী আব্দুল জলিল,নুর হোসেন সওদাগর ও কাউসার সওদাগর প্রমুখ।

এলাকাবাসী সুত্রে জানা যায়,গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগরের সাথে পাশ্ববর্তী বাড়ির মালিক রানাদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার সকালে রানাগংরা তাদের জমিতে বালু ফেলতে গেলে নুর হোসেন সওদাগরের লোকজন বাঁধা দেয়।এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে অবস্থা বেগতিক হলে এলাকার লোকজন উভয় পক্ষ কে শান্ত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোহেল রানা সাংবাদিকদের জানান,নুর হোসেন সওদাগরদের নিকট জমি পাওনা হই। এনিয়ে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিচার শালিশ করে দেয়। নুর হোসেনের সকল ভাইয়েরা বিচার মেনে স্বাক্ষর করে।

আজ সকালে আমাদের জমিতে বালু ফেলতে গেলে নুর হোসেন সওদাগর সহ তার ভাইয়েরা দেশীয় অস্ত্র বগি,রামদা,পিস্তল নিয়ে আমাদের উপর অর্তকিত হামলা চালালে ইউপি মেম্বার নিলুফা গুলিবিদ্ধ হয়। আমার বাবা ও কাশেম হৃদয় গুরুতর আহত হয়।

অপর দিকে নুর হোসেন সওদাগর মুঠোফোনে জানান, রানার নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের উপর পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ওদের বন্দুকের গুলিতে ইউপি মেম্বার নিলুফা গুলিবিদ্ধ হয়। আমি গুরুতর রক্তাক্ত জখম হই। আমার সিসি ক্যামেরা ভাংচুর করা হয়।

এলাকার মাতব্বর খলিল ও রোস্তম আলী সাংবাদিকদের জানান,জমিজমা নিয়ে রানা ও নুর হোসেন সওদাগরের মধ্যে সমস্যা ছিল। আমরা বলেছি বসে এর সমস্যার সমাধান করবো। এর জন্য মারামারি কেন করতে হবে। রানা ও নুর হোসেন সওদাগর আপন চাচাতো- জেঠাতো ভাই। উভয় পক্ষ কে শান্ত থাকতে বলেছি।

এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD