ফেনীতে অটোরিকশার ধাক্কায় মেছো বাঘের মৃত্যু

শেয়ার করুন...

ফেনীর পরশুরামে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একটি মেছো বাঘ মারা গেছে। আজ মঙ্গলবার দুপুরে ফেনী-পরশুরাম সড়কের সলিয়া ব্র্যাক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, মেছো বাঘটি সীমান্তের পাহাড়ি এলাকা থেকে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। আজ বিকেল পর্যন্ত বন বিভাগের কেউ সেখানে উপস্থিত না হওয়ায় স্থানীয় লোকজন মাটিতে গর্ত করে মৃত মেছো বাঘটিকে পুঁতে ফেলেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ দুপুরের দিকে মেছো বাঘটিকে হঠাৎ লোকালয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। লোকজনকে চলাফেরা করতে দেখে মেছো বাঘটি কিছুটা ভয় পায়। একপর্যায়ে ফেনী-পরশুরাম সড়কের সলিয়া ব্র্যাক কার্যালয়ের সামনে দৌড়ে সড়ক পারপারের চেষ্টা করে এটি। এ সময় পরশুরামের দিক থেকে ফেনীগামী দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মেছো বাঘটি ঘটনাস্থলেই মারা যায়।

পরশুরাম উপজেলা বন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একটি মেছো বাঘ মারা যাওয়ার খবর তিনি শুনেছেন। জীবিত অবস্থায় উদ্ধার সম্ভব হলে সেটি তুলে নিয়ে বনাঞ্চলে ছেড়ে দেওয়া যেত।

জিয়াউর রহমান বলেন, সীমান্ত এলাকায় খাবারসংকটে মেছো বাঘটি হয়তো লোকালয়ে ঢুকে থাকতে পারে। তাদের প্রিয় খাবার মাছ। মৃত মেছো বাঘটিকে মাটিতে পুঁতে স্থানীয় লোকজন ভালো কাজ করেছেন।

সর্বশেষ সংবাদ

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে অটোরিকশার ধাক্কায় মেছো বাঘের মৃত্যু

শেয়ার করুন...

ফেনীর পরশুরামে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একটি মেছো বাঘ মারা গেছে। আজ মঙ্গলবার দুপুরে ফেনী-পরশুরাম সড়কের সলিয়া ব্র্যাক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, মেছো বাঘটি সীমান্তের পাহাড়ি এলাকা থেকে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে। আজ বিকেল পর্যন্ত বন বিভাগের কেউ সেখানে উপস্থিত না হওয়ায় স্থানীয় লোকজন মাটিতে গর্ত করে মৃত মেছো বাঘটিকে পুঁতে ফেলেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ দুপুরের দিকে মেছো বাঘটিকে হঠাৎ লোকালয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। লোকজনকে চলাফেরা করতে দেখে মেছো বাঘটি কিছুটা ভয় পায়। একপর্যায়ে ফেনী-পরশুরাম সড়কের সলিয়া ব্র্যাক কার্যালয়ের সামনে দৌড়ে সড়ক পারপারের চেষ্টা করে এটি। এ সময় পরশুরামের দিক থেকে ফেনীগামী দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে মেছো বাঘটি ঘটনাস্থলেই মারা যায়।

পরশুরাম উপজেলা বন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একটি মেছো বাঘ মারা যাওয়ার খবর তিনি শুনেছেন। জীবিত অবস্থায় উদ্ধার সম্ভব হলে সেটি তুলে নিয়ে বনাঞ্চলে ছেড়ে দেওয়া যেত।

জিয়াউর রহমান বলেন, সীমান্ত এলাকায় খাবারসংকটে মেছো বাঘটি হয়তো লোকালয়ে ঢুকে থাকতে পারে। তাদের প্রিয় খাবার মাছ। মৃত মেছো বাঘটিকে মাটিতে পুঁতে স্থানীয় লোকজন ভালো কাজ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD