স্ত্রীর করা যৌতুকের মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

শেয়ার করুন...

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আরেফিন আহমেদ এ নির্দেশ দেন। ওই এএসআইয়ের নাম হুমায়ূন কবির, বর্তমান কর্মস্থল লক্ষ্মীপুর জেলা পুলিশের হাজিরহাট তদন্ত কেন্দ্রে। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা।

আদালত ও মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৫ মে কুমিল্লার দেবীদ্বারের ছোট শালঘর গ্রামের তারু মিয়ার মেয়ে খাদিজা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে হুমায়ূন কবিরের বিয়ে হয়। বিয়ের পর খাদিজা একটি মেয়ে ও একটি ছেলেসন্তানের জন্ম দেন। তিন-চার মাস আগে হুমায়ূন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সাত-আট মাস আগে থেকে পদোন্নতির জন্য শ্বশুর-শাশুড়ির কাছে ১০ লাখ টাকা দাবি করেন তিনি। টাকা না দিলে আরেকটি বিয়ে করবেন বলে শ্বশুর-শ্বাশুড়িকে হুমকি দেন।

মামলা সূত্রে আরও জানা যায়, গত বছরের ২১ ডিসেম্বর মেয়ে বাবা হুমায়ূন কবিরের মুঠোফোনে গেমস খেলছিল। এ সময় মুঠোফোনে তাঁর সঙ্গে অন্য আরেকটি মেয়ের অন্তরঙ্গ ছবি দেখতে পেয়ে মাকে দেখায় মেয়ে। খাদিজা এ বিষয়ে স্বামীর কাছে জানতে চান। তখন বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা এনে না দিলে মুঠোফোনের ছবিতে থাকা মেয়েটিকে বিয়ে করবেন বলে হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যান হুমায়ূন। এরপর একাধিকবার চেষ্টা করলেও হুমায়ূন আর স্ত্রীর ফোন ধরেননি। এ ঘটনায় স্ত্রী খাদিজা ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। পরে সেখানে আলোচনা সাপেক্ষে স্বামী-স্ত্রীকে মিলিয়ে দেওয়া হয়।

বাদীর আইনজীবী বলেন, ওই ঘটনার পর খাদিজার মা আমেনা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পশ্চিম মেড্ডায় বেড়াতে আসেন। গত ৪ মার্চ হুমায়ূন মামাশ্বশুর মো.ওয়ালিউল্লাহ ও স্ত্রীর বড় ভাই কাওসার মিয়ার সামনে শাশুড়ির কাছে নিজের পদোন্নতির জন্য পুনরায় ১০ লাখ টাকা দাবি করেন। সেই টাকা দিতে অপরাগতা জানালে হুমায়ূন তাঁর স্ত্রী খাদিজার সঙ্গে সংসার করবেন না বলে বাসা থেকে বের হয়ে যান। এরপর হুমায়ূন আর স্ত্রী-সন্তানের সঙ্গে যোগাযোগ করেননি।

যৌতুক দাবির এসব ঘটনায় এএসআই হুমায়ূনকে আসামি করে খাদিজা বাদী হয়ে ১১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার আদালতে একটি মামলা করেন। পরে আদালত পুলিশের ওই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার আদালতে জামিন আবেদনে নিয়ে হাজির হন হুমায়ূন। আদালত তাঁকে জামিন না দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর করা যৌতুকের মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

শেয়ার করুন...

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আরেফিন আহমেদ এ নির্দেশ দেন। ওই এএসআইয়ের নাম হুমায়ূন কবির, বর্তমান কর্মস্থল লক্ষ্মীপুর জেলা পুলিশের হাজিরহাট তদন্ত কেন্দ্রে। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা।

আদালত ও মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৫ মে কুমিল্লার দেবীদ্বারের ছোট শালঘর গ্রামের তারু মিয়ার মেয়ে খাদিজা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে হুমায়ূন কবিরের বিয়ে হয়। বিয়ের পর খাদিজা একটি মেয়ে ও একটি ছেলেসন্তানের জন্ম দেন। তিন-চার মাস আগে হুমায়ূন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সাত-আট মাস আগে থেকে পদোন্নতির জন্য শ্বশুর-শাশুড়ির কাছে ১০ লাখ টাকা দাবি করেন তিনি। টাকা না দিলে আরেকটি বিয়ে করবেন বলে শ্বশুর-শ্বাশুড়িকে হুমকি দেন।

মামলা সূত্রে আরও জানা যায়, গত বছরের ২১ ডিসেম্বর মেয়ে বাবা হুমায়ূন কবিরের মুঠোফোনে গেমস খেলছিল। এ সময় মুঠোফোনে তাঁর সঙ্গে অন্য আরেকটি মেয়ের অন্তরঙ্গ ছবি দেখতে পেয়ে মাকে দেখায় মেয়ে। খাদিজা এ বিষয়ে স্বামীর কাছে জানতে চান। তখন বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা এনে না দিলে মুঠোফোনের ছবিতে থাকা মেয়েটিকে বিয়ে করবেন বলে হুমকি দিয়ে বাসা থেকে বের হয়ে যান হুমায়ূন। এরপর একাধিকবার চেষ্টা করলেও হুমায়ূন আর স্ত্রীর ফোন ধরেননি। এ ঘটনায় স্ত্রী খাদিজা ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। পরে সেখানে আলোচনা সাপেক্ষে স্বামী-স্ত্রীকে মিলিয়ে দেওয়া হয়।

বাদীর আইনজীবী বলেন, ওই ঘটনার পর খাদিজার মা আমেনা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পশ্চিম মেড্ডায় বেড়াতে আসেন। গত ৪ মার্চ হুমায়ূন মামাশ্বশুর মো.ওয়ালিউল্লাহ ও স্ত্রীর বড় ভাই কাওসার মিয়ার সামনে শাশুড়ির কাছে নিজের পদোন্নতির জন্য পুনরায় ১০ লাখ টাকা দাবি করেন। সেই টাকা দিতে অপরাগতা জানালে হুমায়ূন তাঁর স্ত্রী খাদিজার সঙ্গে সংসার করবেন না বলে বাসা থেকে বের হয়ে যান। এরপর হুমায়ূন আর স্ত্রী-সন্তানের সঙ্গে যোগাযোগ করেননি।

যৌতুক দাবির এসব ঘটনায় এএসআই হুমায়ূনকে আসামি করে খাদিজা বাদী হয়ে ১১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার আদালতে একটি মামলা করেন। পরে আদালত পুলিশের ওই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার আদালতে জামিন আবেদনে নিয়ে হাজির হন হুমায়ূন। আদালত তাঁকে জামিন না দিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD