আদমজী বিহারী ক্যাম্পে মিথুন-আরমান-পিচ্চির রমরমা মাদক ব্যবসা

শেয়ার করুন...

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : মাদকবিরোধী অভিযানের মধ্যেও আদমজীর বিহারী ক্যাম্পে মিথুন আরমান ও পিচ্চির  নেতৃত্বে অবাধে চলছে রমরমা মাদক ব্যবসা।

এ ক্যাম্পে হাত বাড়ালেই মিলছে মাদক। এটি দেশে বিহারিদের অন্যতম একটি বড় ক্যাম্প।এখানকার অসংখ্য অলিগলি আর ঘুপচি ঘরে প্রায় ১৯ হাজার বিহারির বাস। এই ক্যাম্প ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী মাদক সিন্ডিকেট।নজরদারি অপেক্ষাকৃত কম থাকায় ক্যাম্পগুলো অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিটি ক্যাম্পেই আস্তানা গেড়েছে অপরাধীরা।

মেজরের ছেলে মিথুন, লোহা মনসুরের ছেলে পিচ্চি ও আরমানের নেতৃত্বে বিহারি ক্যাম্প, নতুন বাজার, চরশিমুলপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় হাত বাড়ালেই এখানে মিলে ইয়াবা, ফেনসিডিল, গাজা, বিয়ার, মদ, হেরােইন।

অভিযােগ রয়েছে, মাদক বিক্রিতে রাজি না হলে কুপিয়ে জখম করাসহ মিথ্যে মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। শীতলক্ষ্যা নদী বেষ্টিত এলাকা হওয়ায় সহজেই  মাদকের যােগান দিয়ে থাকে এমনকি মাদক সিন্ডিকেট  বাহিনীর সদস্যদের সাের্সরা এসব মাদক দ্রব্য পৌঁছে দেয় স্পটগুলােতে।

এতে ওই চক্রের নিয়ন্ত্রণে এ এলাকায় গড়ে উঠেছে ১০টির অধিক মাদক স্পট। এলাকাবাসী জানায়,এসব মাদক স্পট থেকে সহজে তা গ্রহণ করে স্কুল-কলেজে পড়ুয়া তরুণ-তরুণীরা হয়ে পড়ে মাদকাসক্ত। ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ বেড়ে গেছে নানান অপকর্ম। বেড়েছে বিভিন্ন অসামাজিক কর্মকান্ড। মাদকে বুঁদ হয়ে আছে তরুণ সমাজের ভবিষ্যৎ কর্ণধাররা।

এ এলাকায় কোনভাবেই ঠেকানাে যাচ্ছে না মাদকের আগ্রাসন। ক্যাম্পের পুরাে এলাকাটি হয়ে উঠেছে মাদকের অভয়ারণ্য। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, স্থানীয় রাজনৈতিক হােমরা -চোমরাদের মাসােয়ারা দিয়ে নব নব কৌশল অবলম্বন করে নির্বিঘ্নে তাদের মাদক‌ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব মাদক ব্যবসায়ীরা সকলেই নামেমাত্র কোন না কোন কাজ করে। আর সেই কাজের আড়ালে নিজে ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু নিয়ে চালিয়ে যাচ্ছে মাদক বাণিজ্য। ফেনসিডিল, ইয়াবা, গাজা, হেরােইন, মদ, বিয়ার হাত বাড়ালেই মিলে এখানে।

ওদিকে থানা পুলিশের কার্যকরী অভিযান না থাকায় ৬নং ওয়ার্ডে বিহারি ক্যাম্পে মাদকের ব্যাপক বিস্তার বেড়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসীর। থানা পুলিশের নামমাত্র  অভিযান দিয়ে মাদক ব্যবসা বন্ধ করা যাবে না বলেও তারা জানান। তাঁদের দাবী নাসিক ৬নং ওয়ার্ডকে মাদকের হাত থেকে রক্ষা করতে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান প্রয়োজন। এক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সর্বশেষ সংবাদ

» দেশের সবচেয়ে উঁচুতে বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে বেনাপোল বন্দরে

» ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী!!

» বকশীগঞ্জে মাদক নির্মূলে ‘স্বপ্ন ছোঁয়া’র মানবিক পদযাত্রা

» প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খাল পরিদর্শনে শার্শায় প্রতিমন্ত্রী

» ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ

» শার্শার উলাশী জিয়ার খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আদমজী বিহারী ক্যাম্পে মিথুন-আরমান-পিচ্চির রমরমা মাদক ব্যবসা

শেয়ার করুন...

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : মাদকবিরোধী অভিযানের মধ্যেও আদমজীর বিহারী ক্যাম্পে মিথুন আরমান ও পিচ্চির  নেতৃত্বে অবাধে চলছে রমরমা মাদক ব্যবসা।

এ ক্যাম্পে হাত বাড়ালেই মিলছে মাদক। এটি দেশে বিহারিদের অন্যতম একটি বড় ক্যাম্প।এখানকার অসংখ্য অলিগলি আর ঘুপচি ঘরে প্রায় ১৯ হাজার বিহারির বাস। এই ক্যাম্প ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী মাদক সিন্ডিকেট।নজরদারি অপেক্ষাকৃত কম থাকায় ক্যাম্পগুলো অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিটি ক্যাম্পেই আস্তানা গেড়েছে অপরাধীরা।

মেজরের ছেলে মিথুন, লোহা মনসুরের ছেলে পিচ্চি ও আরমানের নেতৃত্বে বিহারি ক্যাম্প, নতুন বাজার, চরশিমুলপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় হাত বাড়ালেই এখানে মিলে ইয়াবা, ফেনসিডিল, গাজা, বিয়ার, মদ, হেরােইন।

অভিযােগ রয়েছে, মাদক বিক্রিতে রাজি না হলে কুপিয়ে জখম করাসহ মিথ্যে মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। শীতলক্ষ্যা নদী বেষ্টিত এলাকা হওয়ায় সহজেই  মাদকের যােগান দিয়ে থাকে এমনকি মাদক সিন্ডিকেট  বাহিনীর সদস্যদের সাের্সরা এসব মাদক দ্রব্য পৌঁছে দেয় স্পটগুলােতে।

এতে ওই চক্রের নিয়ন্ত্রণে এ এলাকায় গড়ে উঠেছে ১০টির অধিক মাদক স্পট। এলাকাবাসী জানায়,এসব মাদক স্পট থেকে সহজে তা গ্রহণ করে স্কুল-কলেজে পড়ুয়া তরুণ-তরুণীরা হয়ে পড়ে মাদকাসক্ত। ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ বেড়ে গেছে নানান অপকর্ম। বেড়েছে বিভিন্ন অসামাজিক কর্মকান্ড। মাদকে বুঁদ হয়ে আছে তরুণ সমাজের ভবিষ্যৎ কর্ণধাররা।

এ এলাকায় কোনভাবেই ঠেকানাে যাচ্ছে না মাদকের আগ্রাসন। ক্যাম্পের পুরাে এলাকাটি হয়ে উঠেছে মাদকের অভয়ারণ্য। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, স্থানীয় রাজনৈতিক হােমরা -চোমরাদের মাসােয়ারা দিয়ে নব নব কৌশল অবলম্বন করে নির্বিঘ্নে তাদের মাদক‌ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব মাদক ব্যবসায়ীরা সকলেই নামেমাত্র কোন না কোন কাজ করে। আর সেই কাজের আড়ালে নিজে ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু নিয়ে চালিয়ে যাচ্ছে মাদক বাণিজ্য। ফেনসিডিল, ইয়াবা, গাজা, হেরােইন, মদ, বিয়ার হাত বাড়ালেই মিলে এখানে।

ওদিকে থানা পুলিশের কার্যকরী অভিযান না থাকায় ৬নং ওয়ার্ডে বিহারি ক্যাম্পে মাদকের ব্যাপক বিস্তার বেড়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসীর। থানা পুলিশের নামমাত্র  অভিযান দিয়ে মাদক ব্যবসা বন্ধ করা যাবে না বলেও তারা জানান। তাঁদের দাবী নাসিক ৬নং ওয়ার্ডকে মাদকের হাত থেকে রক্ষা করতে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান প্রয়োজন। এক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD