মাছ চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন

শেয়ার করুন...

দিনাজপুরের ঘোড়াঘাটে ধানের জমিতে থাকা খোলসানী (বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার বিশেষ ফাঁদ) থেকে মাছ চুরির অভিযোগ এনে সুমন মিয়া (২৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। সম্প্রতি সেই নির্যাতনের কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে।

এর আগে, শুক্রবার (২২ এপ্রিল) ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ভাতছালা গ্রামে এই ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন।

নির্যাতনের শিকার সুমন মিয়া উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ছয়ঘট্টি-বেলওয়া গ্রামের লতিফ মিয়ার ছেলে। ঘটনার পরপরেই তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন।

শনিবার (২৩ এপ্রিল) রাতে এ ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দিয়েছে সুমনের বড় ভাই সাইফুল ইসলাম।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছে রশি দিয়ে দুই হাত বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছেন কয়েকজন ব্যক্তি। তারা হলেন, উপজেলার ভাতছালা গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহারুল ইসলাম (৪৫) ও একই গ্রামের ইজ্জত আলীর ছেলে মোস্তাফিজুর (৩২) এবং তাঁতিপাড়া-বেলওয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে ফারাজ আলী (৫৫) বুদ্ধিপ্রতিবন্ধী সুমনকে একটি গাছের সঙ্গে রশি দিয়ে দুই হাত বেঁধে লাঠি ও হাত দিয়ে পর্যায়ক্রমে নির্যাতন করছে।

নির্যাতনের স্বীকার সুমনের বড় ভাই সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট মাছ ধরার জাল নিয়ে জমিতে টাঙ্গিয়ে দিয়ে আসে আমার ছোট ভাই সুমন। শুক্রবার ভোরে আমার মোবাইলের আলো জালিয়ে সে জমিতে যায় জাল থেকে মাছ নিয়ে আসতে। তখন অভিযুক্ত ব্যক্তিরা জমি থেকে তাদের মাছ ধরার খোলসানী (বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার বিশেষ ফাঁদ) থেকে মাছ চুরি করার মিথ্যা অভিযোগ এনে আমার ভাইকে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন করে।

তিনি আরো বলেন, আমরা খুবই গরিব। দিন এনে দিন খাই। আমার ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী এবং ছোট বেলায় প্যারালাইসিস হওয়ায় বর্তমানে সে বাম পায়ে শক্তি পায় না। পরিকল্পিতভাবে আমার ভাইকে মেরে ফেলার উদ্দেশে নির্যাতন করা হয়েছে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সুমনের পুরো শরীরে লাঠি দিয়ে মারধরের অনেকগুলো ক্ষতদাগ রয়েছে। এছাড়াও বাম চোখের নিচে গুরুতর আঘাতের চিহ্ন থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, শনিবার (২৩ এপ্রিল) রাতে স্থানীয় ইউপি মেম্বারসহ সুমনের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। পালশা ইউনিয়ন বিটের বিট কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দুলু মিয়াকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৮ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন

শেয়ার করুন...

দিনাজপুরের ঘোড়াঘাটে ধানের জমিতে থাকা খোলসানী (বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার বিশেষ ফাঁদ) থেকে মাছ চুরির অভিযোগ এনে সুমন মিয়া (২৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। সম্প্রতি সেই নির্যাতনের কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে।

এর আগে, শুক্রবার (২২ এপ্রিল) ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ভাতছালা গ্রামে এই ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন।

নির্যাতনের শিকার সুমন মিয়া উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ছয়ঘট্টি-বেলওয়া গ্রামের লতিফ মিয়ার ছেলে। ঘটনার পরপরেই তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন।

শনিবার (২৩ এপ্রিল) রাতে এ ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দিয়েছে সুমনের বড় ভাই সাইফুল ইসলাম।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছে রশি দিয়ে দুই হাত বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছেন কয়েকজন ব্যক্তি। তারা হলেন, উপজেলার ভাতছালা গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহারুল ইসলাম (৪৫) ও একই গ্রামের ইজ্জত আলীর ছেলে মোস্তাফিজুর (৩২) এবং তাঁতিপাড়া-বেলওয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে ফারাজ আলী (৫৫) বুদ্ধিপ্রতিবন্ধী সুমনকে একটি গাছের সঙ্গে রশি দিয়ে দুই হাত বেঁধে লাঠি ও হাত দিয়ে পর্যায়ক্রমে নির্যাতন করছে।

নির্যাতনের স্বীকার সুমনের বড় ভাই সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট মাছ ধরার জাল নিয়ে জমিতে টাঙ্গিয়ে দিয়ে আসে আমার ছোট ভাই সুমন। শুক্রবার ভোরে আমার মোবাইলের আলো জালিয়ে সে জমিতে যায় জাল থেকে মাছ নিয়ে আসতে। তখন অভিযুক্ত ব্যক্তিরা জমি থেকে তাদের মাছ ধরার খোলসানী (বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার বিশেষ ফাঁদ) থেকে মাছ চুরি করার মিথ্যা অভিযোগ এনে আমার ভাইকে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন করে।

তিনি আরো বলেন, আমরা খুবই গরিব। দিন এনে দিন খাই। আমার ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী এবং ছোট বেলায় প্যারালাইসিস হওয়ায় বর্তমানে সে বাম পায়ে শক্তি পায় না। পরিকল্পিতভাবে আমার ভাইকে মেরে ফেলার উদ্দেশে নির্যাতন করা হয়েছে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সুমনের পুরো শরীরে লাঠি দিয়ে মারধরের অনেকগুলো ক্ষতদাগ রয়েছে। এছাড়াও বাম চোখের নিচে গুরুতর আঘাতের চিহ্ন থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, শনিবার (২৩ এপ্রিল) রাতে স্থানীয় ইউপি মেম্বারসহ সুমনের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। পালশা ইউনিয়ন বিটের বিট কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দুলু মিয়াকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD