সেই মোটর সাইকেল চালক শাহনাজের দুই মেয়েকে বৃত্তি দিচ্ছে উবার

শেয়ার করুন...

সেই আলোচিত মোটর সাইকেল চালক শাহনাজের দুই মেয়েকে এক বছরের পড়াশোনার বৃত্তির ব্যবস্থা করেছে উবার। মঙ্গলবার (২২ জানুয়ারি) উবারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উবার জানিয়েছে, দেশে দুই বছর ধরে চলছে উবার। এর মধ্যে শাহনাজের ঘটনাটি তাদের হৃদয় ছুঁয়ে গেছে। উবার মটোচালক শাহনাজের সাহসিকতা তাদের মুগ্ধ করেছে। শাহনাজ তাঁর দুই মেয়েসহ নিজ পরিবারের দেখাশোনা করেন। দুই মেয়েকে স্বাধীন ও স্বাবলম্বী করে বড় করে তোলার স্বপ্ন দেখেন শাহনাজ।

শাহনাজের মতো চালকেরা যাতে উবারের মাধ্যমে আয়ের পাশাপাশি পরিবারের সাহায্য করতে পারেন, এ লক্ষ্যে জেনারেশন নেক্সট নামের একটি উদ্যোগ নিয়েছে উবার। এই কার্যক্রমের আওতায় ড্রাইভার-পার্টনারদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আসার পাশাপাশি নির্বাচিত ড্রাইভার-পার্টনারদের পরিবারের জন্য স্কুলে বৃত্তির ব্যবস্থা করবে তারা। শাহনাজের দুই মেয়েকে বৃত্তির মাধ্যমে এ কার্যক্রম শুরু হচ্ছে। এ ব্যাপারে শাহনাজ আক্তার পুতুল বলেন, কিছুদিন আগে উবার থেকে আমাকে জানানো হয়, মেয়েদের আগামী এক বছরের পড়াশোনার দায়িত্ব নিচ্ছে উবার। এ উদ্যোগ আমাকে ভীষণভাবে সাহায্য করবে। উবার কর্তৃপক্ষ মিরপুর বাংলা উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও আরবান প্রিপারেটরি স্কুলের সঙ্গে কথা বলে বৃত্তির ব্যবস্থা করে ফেলেছে।

আয়ের একমাত্র অবলম্বন স্কুটি চুরি হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১৫ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে চুরি হওয়া বাইকটি দিবাগত রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। পরের দিন বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও ডিসি অফিসে আনুষ্ঠানিক ভাবে শাহনাজ আক্তারকে তার স্কুটিটি হস্তান্তর করা হয়। দিন কয়েক আগেই ফেসবুকের মাধ্যমে আলোচনায় আসেন লড়াকু নারী শাহনাজ। তিনি এক সাহসী নারী বাইকার। রাইড শেয়ারিংয়ে তিনি নারী-পুরুষ সবাইকেই পাশে বসাতেন। কিন্তু হঠাৎ করেই তার বাইকটি চুরি হয়ে যায়।

সর্বশেষ সংবাদ

» শান্তি ও সম্প্রীতির বকশীগঞ্জ গড়তে চাই: ঈদ শুভেচ্ছায় আশিকুর রহমান তুলন

» মেরুরচর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শহিদুল হক দুলাল

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সেই মোটর সাইকেল চালক শাহনাজের দুই মেয়েকে বৃত্তি দিচ্ছে উবার

শেয়ার করুন...

সেই আলোচিত মোটর সাইকেল চালক শাহনাজের দুই মেয়েকে এক বছরের পড়াশোনার বৃত্তির ব্যবস্থা করেছে উবার। মঙ্গলবার (২২ জানুয়ারি) উবারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উবার জানিয়েছে, দেশে দুই বছর ধরে চলছে উবার। এর মধ্যে শাহনাজের ঘটনাটি তাদের হৃদয় ছুঁয়ে গেছে। উবার মটোচালক শাহনাজের সাহসিকতা তাদের মুগ্ধ করেছে। শাহনাজ তাঁর দুই মেয়েসহ নিজ পরিবারের দেখাশোনা করেন। দুই মেয়েকে স্বাধীন ও স্বাবলম্বী করে বড় করে তোলার স্বপ্ন দেখেন শাহনাজ।

শাহনাজের মতো চালকেরা যাতে উবারের মাধ্যমে আয়ের পাশাপাশি পরিবারের সাহায্য করতে পারেন, এ লক্ষ্যে জেনারেশন নেক্সট নামের একটি উদ্যোগ নিয়েছে উবার। এই কার্যক্রমের আওতায় ড্রাইভার-পার্টনারদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আসার পাশাপাশি নির্বাচিত ড্রাইভার-পার্টনারদের পরিবারের জন্য স্কুলে বৃত্তির ব্যবস্থা করবে তারা। শাহনাজের দুই মেয়েকে বৃত্তির মাধ্যমে এ কার্যক্রম শুরু হচ্ছে। এ ব্যাপারে শাহনাজ আক্তার পুতুল বলেন, কিছুদিন আগে উবার থেকে আমাকে জানানো হয়, মেয়েদের আগামী এক বছরের পড়াশোনার দায়িত্ব নিচ্ছে উবার। এ উদ্যোগ আমাকে ভীষণভাবে সাহায্য করবে। উবার কর্তৃপক্ষ মিরপুর বাংলা উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও আরবান প্রিপারেটরি স্কুলের সঙ্গে কথা বলে বৃত্তির ব্যবস্থা করে ফেলেছে।

আয়ের একমাত্র অবলম্বন স্কুটি চুরি হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১৫ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে চুরি হওয়া বাইকটি দিবাগত রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। পরের দিন বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও ডিসি অফিসে আনুষ্ঠানিক ভাবে শাহনাজ আক্তারকে তার স্কুটিটি হস্তান্তর করা হয়। দিন কয়েক আগেই ফেসবুকের মাধ্যমে আলোচনায় আসেন লড়াকু নারী শাহনাজ। তিনি এক সাহসী নারী বাইকার। রাইড শেয়ারিংয়ে তিনি নারী-পুরুষ সবাইকেই পাশে বসাতেন। কিন্তু হঠাৎ করেই তার বাইকটি চুরি হয়ে যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD