ছাগল চুরির দায়ে আ.লীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন...

ছাগল চুরির অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো: রেজাউল হক রাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দুমকিতে। এ সময় তার বাসার ফ্রিজ থেকে চুরি করা ছাগলের ৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এমন ঘটনা ঘটে। পরে ছাগল চুরির ঘটনায় ভুক্তভোগী দুমকি থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. আবু গাজীর সঙ্গে একই এলাকার বাসিন্দা আ.লীগ নেতা রেজাউল হক রাজনের পূর্ব বিরোধ চলছিল। বুধবার বিকালে পূর্ব বিরোধের জের ধরে আবু গাজীর ১২ হাজার টাকা মূল্যের একটি খাসি ছাগল চুরি করে নিয়ে জবাই করে মাংস ফ্রিজে রেখে দেন বলে অভিযোগ উঠে রেজাউল হক রাজনের বিরুদ্ধে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর বলেন, যদি ঘটনা সত্যি হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, ছাগল চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়েরে করা হয়েছে এবং আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি তার বাসার ফ্রিজ থেকে চুরিকৃত ছাগলের ৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাগল চুরির দায়ে আ.লীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন...

ছাগল চুরির অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো: রেজাউল হক রাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দুমকিতে। এ সময় তার বাসার ফ্রিজ থেকে চুরি করা ছাগলের ৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এমন ঘটনা ঘটে। পরে ছাগল চুরির ঘটনায় ভুক্তভোগী দুমকি থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. আবু গাজীর সঙ্গে একই এলাকার বাসিন্দা আ.লীগ নেতা রেজাউল হক রাজনের পূর্ব বিরোধ চলছিল। বুধবার বিকালে পূর্ব বিরোধের জের ধরে আবু গাজীর ১২ হাজার টাকা মূল্যের একটি খাসি ছাগল চুরি করে নিয়ে জবাই করে মাংস ফ্রিজে রেখে দেন বলে অভিযোগ উঠে রেজাউল হক রাজনের বিরুদ্ধে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর বলেন, যদি ঘটনা সত্যি হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, ছাগল চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়েরে করা হয়েছে এবং আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি তার বাসার ফ্রিজ থেকে চুরিকৃত ছাগলের ৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD