বন্দরে চালককে জবাই করে মিশুক ছিনতাই

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের বন্দর থেকে ফেরদৌস (২২) নামে ব্যাটারিচালিত মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকায় রাস্তার পাশে ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মো. ফেরদৌস (২২) একই ইউনিয়নের শুভকরদি জাহাঙ্গীরনগর এলাকার নজরুল ইসলাম ছেলে।

নিহতের চাচা মাসুদ বলেন, রোববার সন্ধ্যার পর মিশুক নিয়ে বের হয় ফেরদৌস। রাত নয়টায় পরিবারের লোকজনের সাথে মুঠোফোনে সর্বশেষ কথা হয়। এরপর আর বাড়ি ফেরেনি। রাত ১২ টার পর থেকে মুঠোফোনের নম্বরে কল করে সেটি বন্ধ পাওয়া যায়। কোথায়ও খোঁজ না পেয়ে রাতেই থানায় যায় পরিবারের লোকজন। সকালে লাশের খবর পান তারা।

পরিবারের লোকজন জানান, তিন ভাইবোনের মধ্যে ফেরদৌস বড় ছিল। বাবা একসময় বন্দরের সেন্ট্রাল খেয়াঘাটে নৌকা চালালেও গত দুই বছর যাবৎ কলাগাছিয়া বাজারে পিঠা বিক্রি করেন। পরিবারের আর্থিক পরিস্থিতিতে সৌদি যাওয়ার পরিকল্পনা ছিল ফেরদৌসের।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় ফেরদৌসের মা রুনা বেগম। পুলিশ ও স্থানীয় লোকজন ঘিরে থাকার কারণে ছেলের লাশ দেখতে পাচ্ছিলেন না তিনি। বুক চাপড়ে কাঁদতে কাঁদতে রুনা বলেন, আমি চউখ্যে কিছু দেখতাছি না। আমার কালা মানিকেরে দেখতে পারতেছি না। আমার কালা মানিকরে দেখতে দেও। আল্লাহ আমার কালামানিকেরে ফিরাইয়া দেও।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের গলা বাজেভাবে কাটা অবস্থায় পাওয়া গেছে। সন্ধ্যায় মিশুক নিয়ে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি বলে জানিয়েছে পরিবারের লোকজন। ব্যাটারিচালিত রিকশাটি (মিশুক) ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই খুন হয়েছে বলে ধারণা করছি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে চালককে জবাই করে মিশুক ছিনতাই

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের বন্দর থেকে ফেরদৌস (২২) নামে ব্যাটারিচালিত মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকায় রাস্তার পাশে ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মো. ফেরদৌস (২২) একই ইউনিয়নের শুভকরদি জাহাঙ্গীরনগর এলাকার নজরুল ইসলাম ছেলে।

নিহতের চাচা মাসুদ বলেন, রোববার সন্ধ্যার পর মিশুক নিয়ে বের হয় ফেরদৌস। রাত নয়টায় পরিবারের লোকজনের সাথে মুঠোফোনে সর্বশেষ কথা হয়। এরপর আর বাড়ি ফেরেনি। রাত ১২ টার পর থেকে মুঠোফোনের নম্বরে কল করে সেটি বন্ধ পাওয়া যায়। কোথায়ও খোঁজ না পেয়ে রাতেই থানায় যায় পরিবারের লোকজন। সকালে লাশের খবর পান তারা।

পরিবারের লোকজন জানান, তিন ভাইবোনের মধ্যে ফেরদৌস বড় ছিল। বাবা একসময় বন্দরের সেন্ট্রাল খেয়াঘাটে নৌকা চালালেও গত দুই বছর যাবৎ কলাগাছিয়া বাজারে পিঠা বিক্রি করেন। পরিবারের আর্থিক পরিস্থিতিতে সৌদি যাওয়ার পরিকল্পনা ছিল ফেরদৌসের।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় ফেরদৌসের মা রুনা বেগম। পুলিশ ও স্থানীয় লোকজন ঘিরে থাকার কারণে ছেলের লাশ দেখতে পাচ্ছিলেন না তিনি। বুক চাপড়ে কাঁদতে কাঁদতে রুনা বলেন, আমি চউখ্যে কিছু দেখতাছি না। আমার কালা মানিকেরে দেখতে পারতেছি না। আমার কালা মানিকরে দেখতে দেও। আল্লাহ আমার কালামানিকেরে ফিরাইয়া দেও।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের গলা বাজেভাবে কাটা অবস্থায় পাওয়া গেছে। সন্ধ্যায় মিশুক নিয়ে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি বলে জানিয়েছে পরিবারের লোকজন। ব্যাটারিচালিত রিকশাটি (মিশুক) ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই খুন হয়েছে বলে ধারণা করছি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD