আমতলীতে বিরোধীয় জমির দখল নিতে সংঘর্ষ, আহত- ২৫

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলা গ্রামে শুক্রবার সকালে বিরোধীয় জমির দখল নিতে সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

জানা গেছে, আজ শুক্রবার সকালে সদর ইউনিয়নের পুজাখোলা গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে অলাউদ্দিন হাওলাদার ও তার চাচাত ভাই জলিল হাওলাদারের ছেলে হারুন হাওলাদারের সাথে ৭ একর ৭৩ শতাংশ পৈত্রিক এবং কবলা সূত্রে পাওয়া জমির মালিকানা নিয়ে ১১ বছর ধরে দ্বন্দ চলে আসছে। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার শালিস বৈঠকেও বসেছেন। তাতে দ্বন্দ নিরশন হয়নি। পরে এনিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

হারুন হাওলাদার দাবী করেন তার দখলীয় জমি শুক্রবার সকালে আলাউদ্দিন হাওলাদারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলে নেওয়ার জন্য চাষ শুরু করে। তারা বাঁধা দিলে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষ ধারালো দা রামদা এবং লাঠি সোঠা নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পরে এসময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

আহতরা হলো বশির হাওলাদার, ইউনুছ হাওলাদার, নিজাম হাওলাদার, মিরাজ হাওলাদার, হারুন হাওলদার, মিজানুর হাওলাদার, শাকিব হাওলাদার, মনির হাওলাদার, সিদ্দিক হাওলাদার, ফারুক হাওলাদার, সজীব হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, দুলাল হাওলাদার, হেলাল হাওলাদার, বেল্লাল হাওলাদার, নাসির হাওলাদার, শান্টু হাওলাদার, রাকিব হাওলাদার, হালিম হাওলাদার, বশার হাওলাদার, আলম হাওলাদার, সেলিনা বেগম, শাহানারা বেগম, ডালিয়া বেগম। আহতদের মধ্যে প্রথম ১১ জনকে আমতলী হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বশির, ইউসুব, নিজাম, মিরাজ ও সিদ্দিক হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বাকি ১৪ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হারুন হাওলাদার বলেন, পৈত্রিক এবং কবলা সুত্রে ৭ একর ৭৩ শতাংশ জমির মালিক আমি। জমি আমার দখলে। শুক্রবার সকালে আলাউদ্দিন হাওলাদার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের জন্য চাষ শুরু করে। আমরা এতে বাঁধা দিলে আমাদের উপর দেশীয় দাঁড়ালো অস্ত্র দা রামদা লাঠি নিয়ে হামলা করে। হামলায় আমাদের ১১ জন আহত হয়েছে। তিনি আরো বলেন, স্থাণীয় সালিশ বৈঠকে জমি আমরা পাওয়ার পরেও প্রতিপক্ষ আলাউদ্দিন হাওলাদার তা মানছেন না।

আলাউদ্দিন হাওলাদার জমি তাদের দাবি করে বলেন, হারুন হাওলাদার জোর করে আমাদের জমি ভোগ দখল করছে।

আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, আলাউদ্দিন হাওলাদার ইউনিয়ন পরিষদসহ কারো সালিশ বৈঠকের রায়ও মানছে না। তারা জবর দখল করে হারুন হাওলাদারের জমি ভোগ দখল করতে চায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে বিরোধীয় জমির দখল নিতে সংঘর্ষ, আহত- ২৫

শেয়ার করুন...

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলা গ্রামে শুক্রবার সকালে বিরোধীয় জমির দখল নিতে সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

জানা গেছে, আজ শুক্রবার সকালে সদর ইউনিয়নের পুজাখোলা গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে অলাউদ্দিন হাওলাদার ও তার চাচাত ভাই জলিল হাওলাদারের ছেলে হারুন হাওলাদারের সাথে ৭ একর ৭৩ শতাংশ পৈত্রিক এবং কবলা সূত্রে পাওয়া জমির মালিকানা নিয়ে ১১ বছর ধরে দ্বন্দ চলে আসছে। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার শালিস বৈঠকেও বসেছেন। তাতে দ্বন্দ নিরশন হয়নি। পরে এনিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

হারুন হাওলাদার দাবী করেন তার দখলীয় জমি শুক্রবার সকালে আলাউদ্দিন হাওলাদারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলে নেওয়ার জন্য চাষ শুরু করে। তারা বাঁধা দিলে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষ ধারালো দা রামদা এবং লাঠি সোঠা নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পরে এসময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

আহতরা হলো বশির হাওলাদার, ইউনুছ হাওলাদার, নিজাম হাওলাদার, মিরাজ হাওলাদার, হারুন হাওলদার, মিজানুর হাওলাদার, শাকিব হাওলাদার, মনির হাওলাদার, সিদ্দিক হাওলাদার, ফারুক হাওলাদার, সজীব হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, দুলাল হাওলাদার, হেলাল হাওলাদার, বেল্লাল হাওলাদার, নাসির হাওলাদার, শান্টু হাওলাদার, রাকিব হাওলাদার, হালিম হাওলাদার, বশার হাওলাদার, আলম হাওলাদার, সেলিনা বেগম, শাহানারা বেগম, ডালিয়া বেগম। আহতদের মধ্যে প্রথম ১১ জনকে আমতলী হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বশির, ইউসুব, নিজাম, মিরাজ ও সিদ্দিক হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বাকি ১৪ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হারুন হাওলাদার বলেন, পৈত্রিক এবং কবলা সুত্রে ৭ একর ৭৩ শতাংশ জমির মালিক আমি। জমি আমার দখলে। শুক্রবার সকালে আলাউদ্দিন হাওলাদার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের জন্য চাষ শুরু করে। আমরা এতে বাঁধা দিলে আমাদের উপর দেশীয় দাঁড়ালো অস্ত্র দা রামদা লাঠি নিয়ে হামলা করে। হামলায় আমাদের ১১ জন আহত হয়েছে। তিনি আরো বলেন, স্থাণীয় সালিশ বৈঠকে জমি আমরা পাওয়ার পরেও প্রতিপক্ষ আলাউদ্দিন হাওলাদার তা মানছেন না।

আলাউদ্দিন হাওলাদার জমি তাদের দাবি করে বলেন, হারুন হাওলাদার জোর করে আমাদের জমি ভোগ দখল করছে।

আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, আলাউদ্দিন হাওলাদার ইউনিয়ন পরিষদসহ কারো সালিশ বৈঠকের রায়ও মানছে না। তারা জবর দখল করে হারুন হাওলাদারের জমি ভোগ দখল করতে চায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD