পটুয়াখালীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিলকিস জাহান

শেয়ার করুন...

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী ) প্রতিনিধি: পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচন ২০২২ এ জেলার সংরক্ষিত আসন তিন এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন মোসাঃ বিলকিস জাহান।

গত ২৫ সেপ্টেম্বর রবিবার পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনের প্রত্যাহারের দিনে তার সাথে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। ফলে, পটুয়াখালী জেলার কলাপাড়া, রাঙাবালী ও গলাচিপা এ তিন উপজেলা নিয়ে সংরক্ষিত তিন আসনে মোসাঃ বিলকিস জাহান একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

জানা গেছে, মোসাঃ বিলকিস জাহান এলাকার রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে একটানা ২০ বছর ধরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ১৯৯৯ ও ২০০৪ সালে কলাপাড়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন ৪, ৫ ও ৬ থেকে আওয়ামী লীগের প্রাার্থী হিসেবে নির্বাচিত হয়ে ১০ বছর তিনি দায়িত্ব পালন করেন।

এরপর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০৯ ও ২০১৪ সালে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’বার বিজয়ী হয়ে কলাপাড়াবাসীর অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব হয়ে ওঠেন বিলকিস জাহান। মোসাঃ বিলকিস জাহান ২০০৩ সালে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ২০১০ সালে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব হিসেবে আছেন।

এলাকার জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ বিশ বছর পথ চলায় সবার কাছে তিনি একজন সফল সমাজসেবক হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। সর্বদা হাস্যজ্বল, সদালাপী মোসাঃ বিলকিস জাহান সামাজিক কর্মকান্ডে অসামান্য অবদানের জন্য দুই বার জয়িতা পুরুস্কার পেয়েছেন।

মোসাঃ বিলকিস জাহান জানান, আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় আমি আমার সংরক্ষিত আসন তিন পটুয়াখালী জেলার কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের কাছে চির কৃতজ্ঞ। আমি আমার কাজের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার আস্থার প্রতিফলন দিতে চাই। যত দিন বেঁচে আছি তত দিন সৎভাবে মানুষের পাশে থেকে কাজ করতে পারি। মহান আল্লাহতালা আমাকে যেন সে তৌফিক দান করেন।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৫ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিলকিস জাহান

শেয়ার করুন...

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী ) প্রতিনিধি: পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচন ২০২২ এ জেলার সংরক্ষিত আসন তিন এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন মোসাঃ বিলকিস জাহান।

গত ২৫ সেপ্টেম্বর রবিবার পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনের প্রত্যাহারের দিনে তার সাথে প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। ফলে, পটুয়াখালী জেলার কলাপাড়া, রাঙাবালী ও গলাচিপা এ তিন উপজেলা নিয়ে সংরক্ষিত তিন আসনে মোসাঃ বিলকিস জাহান একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

জানা গেছে, মোসাঃ বিলকিস জাহান এলাকার রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে একটানা ২০ বছর ধরে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ১৯৯৯ ও ২০০৪ সালে কলাপাড়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন ৪, ৫ ও ৬ থেকে আওয়ামী লীগের প্রাার্থী হিসেবে নির্বাচিত হয়ে ১০ বছর তিনি দায়িত্ব পালন করেন।

এরপর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০৯ ও ২০১৪ সালে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’বার বিজয়ী হয়ে কলাপাড়াবাসীর অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব হয়ে ওঠেন বিলকিস জাহান। মোসাঃ বিলকিস জাহান ২০০৩ সালে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ২০১০ সালে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব হিসেবে আছেন।

এলাকার জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘ বিশ বছর পথ চলায় সবার কাছে তিনি একজন সফল সমাজসেবক হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। সর্বদা হাস্যজ্বল, সদালাপী মোসাঃ বিলকিস জাহান সামাজিক কর্মকান্ডে অসামান্য অবদানের জন্য দুই বার জয়িতা পুরুস্কার পেয়েছেন।

মোসাঃ বিলকিস জাহান জানান, আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় আমি আমার সংরক্ষিত আসন তিন পটুয়াখালী জেলার কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের কাছে চির কৃতজ্ঞ। আমি আমার কাজের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার আস্থার প্রতিফলন দিতে চাই। যত দিন বেঁচে আছি তত দিন সৎভাবে মানুষের পাশে থেকে কাজ করতে পারি। মহান আল্লাহতালা আমাকে যেন সে তৌফিক দান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD