খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে মাদক সেবনের নানা উপকরণ উদ্ধার

শেয়ার করুন...

খুলনা প্রতিনিধি: বিতর্ক যেন পিছু ছাড়ছে না খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রকাশ্যে ছাত্রীদের ধূমপান নিয়ে কয়েকদিন আগে ভাঙ্গচুর এবং এর জেরে ৯ ছাত্র ছাত্রীকে শো কজ এর রেশ কাটতে না কাটতেই এবার মদের বোতল, গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার হয়েছে ছাত্র হলের দুটি কক্ষ হতে। খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহ‌ছানউল্লাহ হলের নিচতলা এবং চতুর্থ তলার দুটি কক্ষ হতে এসব উদ্ধারের পর ইউআরপি এবং এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটি শুরু হওয়ার কারণে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে পারেনি। বৃহষ্পতিবার এ ঘটনা ঘটার পর ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী মাদকের সেবনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট ও ছাত্র কল্যাণ পরিচালকসহ কয়েকজন অভিযান চালান। এ সময় তারা হলের নিচতলার ১০২ নম্বর কক্ষ এবং চতুর্থ তলার ৪১২ নম্বর কক্ষ থেকে বেশ কিছু মদের বোতল, পাইপ, গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেন। এ ঘটনায় এগ্রো টেকনোলজি ও ইউআরপি ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীর সম্পৃক্ততা প্রাথমিকভাবে পাওয়া গেছে।

খান বাহাদুর আহ‌ছানউল্লাহ হলের প্রভোস্ট ড. মো. ইকবাল আহমেদ বলেন, রুটিন ওয়ার্কের পাশাপাশি কিছু তথ্যের ভিত্তিতেও আমরা বিভিন্ন কক্ষ তল্লাশি করি। মাদকসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পূজার ছুটি শেষ হলে আমরা তদন্ত কমিটি গঠন করবো। প্রাথমিকভাবে সিট বাতিলের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে নেয়া হয়নি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন বলেন, হলের দুটি কক্ষ থেকে এগুলো উদ্ধার হয়েছে। দুই শিক্ষার্থীর কোনো সম্পৃক্ততা আছে কিনা আমরা যাচাই করবো। তদন্ত পূর্বক হল প্রভোস্ট শিক্ষার্থীদের সিট বাতিল করার নিয়ম রয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অভিভাবককে অবহিত, জরিমানাসহ যে ব্যবস্থা আছে সেগুলো নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে মাদক সেবনের নানা উপকরণ উদ্ধার

শেয়ার করুন...

খুলনা প্রতিনিধি: বিতর্ক যেন পিছু ছাড়ছে না খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রকাশ্যে ছাত্রীদের ধূমপান নিয়ে কয়েকদিন আগে ভাঙ্গচুর এবং এর জেরে ৯ ছাত্র ছাত্রীকে শো কজ এর রেশ কাটতে না কাটতেই এবার মদের বোতল, গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার হয়েছে ছাত্র হলের দুটি কক্ষ হতে। খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহ‌ছানউল্লাহ হলের নিচতলা এবং চতুর্থ তলার দুটি কক্ষ হতে এসব উদ্ধারের পর ইউআরপি এবং এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটি শুরু হওয়ার কারণে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে পারেনি। বৃহষ্পতিবার এ ঘটনা ঘটার পর ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী মাদকের সেবনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট ও ছাত্র কল্যাণ পরিচালকসহ কয়েকজন অভিযান চালান। এ সময় তারা হলের নিচতলার ১০২ নম্বর কক্ষ এবং চতুর্থ তলার ৪১২ নম্বর কক্ষ থেকে বেশ কিছু মদের বোতল, পাইপ, গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেন। এ ঘটনায় এগ্রো টেকনোলজি ও ইউআরপি ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীর সম্পৃক্ততা প্রাথমিকভাবে পাওয়া গেছে।

খান বাহাদুর আহ‌ছানউল্লাহ হলের প্রভোস্ট ড. মো. ইকবাল আহমেদ বলেন, রুটিন ওয়ার্কের পাশাপাশি কিছু তথ্যের ভিত্তিতেও আমরা বিভিন্ন কক্ষ তল্লাশি করি। মাদকসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পূজার ছুটি শেষ হলে আমরা তদন্ত কমিটি গঠন করবো। প্রাথমিকভাবে সিট বাতিলের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে নেয়া হয়নি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন বলেন, হলের দুটি কক্ষ থেকে এগুলো উদ্ধার হয়েছে। দুই শিক্ষার্থীর কোনো সম্পৃক্ততা আছে কিনা আমরা যাচাই করবো। তদন্ত পূর্বক হল প্রভোস্ট শিক্ষার্থীদের সিট বাতিল করার নিয়ম রয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অভিভাবককে অবহিত, জরিমানাসহ যে ব্যবস্থা আছে সেগুলো নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD