মৌলভীবাজারে মনু ব্যারেজ তীরবর্তী স্থান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন

শেয়ার করুন...

মশাহিদ আহমদ, মৌলভীবাজার :-  মৌলভীবাজারে অবৈধ ভাবে মনু নদীর মনু ব্যারেজ (সুইচ গেইট) সংলগ্ন স্থান থেকে ৫-৬টি নৌকা ও ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।

এ‌তে সদর উপজেলার মনু নদীর তীরবর্তী স্থান রাষ্ট্রীয় স্থাপনা প্রধান মন্ত্রীর আশ্রয় প্রকল্প, বেড়ীবাঁধ, মনু ব্যারেজ, মসজিদ এবং হযরত শেখ শাহবুদ্দিন (র:) মাজারসহ ইসলামপুর, ধনশ্রী ও রায়শ্রী মৌজার স্থানীয় এলাকার বাসিন্দারা নদী গর্ভে বিলীন হওয়ার আশংকায় রয়েছে। দুই পাড়ের বাসিন্দাদের জান-মাল ও জীবন হুমকির সম্মুখীন।

অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করে মনু নদীকে ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য সিলেট বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার শতাধিক ভুক্তভোগী। প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য (ডকেট নং- ৪৬৪৮,তারিখ: ০৬/১০/২০২২ইং) মৌলভীবাজার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার, জেলা বালু মহাল ব্যবস্থাপনা কমিটি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ( ভূমি) ও পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার বরাবর অনুলিপি প্রেরণ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে- প্রতিবছরই মনু নদীর অংশে বালু উত্তোলন করা হয়। গত ২৫/০৯/২০২২ইং থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে ব্যাপক ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বেপরোয়া ভাবে বালু উত্তোলনের কারণে মনু ব্যারেজ (সুইচ গেইট) সংলগ্ন স্থান কংক্রিটের ব্লক দিয়ে তা আটকানো হয়েছে।

বর্তমানে তা যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ার কারণে কোন প্রশাসন অভিযোগ আমলে নিচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। এভাবে বালু উত্তোলন হতে থাকলে অচিরেই অনেকাংশ নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা করছেন তারা। হুমকির মুখে পড়েছে নদের জীব-বৈচিত্র্য, পরিবেশ ও তীরবর্তী এলাকা। ঝুঁকিতে রয়েছে একাধিক গ্রাম।

পরিবেশবাদীরা বলেন, মনু নদ ছাড়াও জেলার অন্য নদী এবং ছড়াগুলো থেকে অবৈধ ও অ-পরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় জলজপ্রাণী ও জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, আমরা এমনটিই প্রত্যাশা করি।

সর্বশেষ সংবাদ

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ