সোনারগাঁয়ে ভালো নেই জেলেরা!

শেয়ার করুন...

‘ঘোষণা দিয়া ছয় দিন পার কইরা দিল, এহনও সরকারি চাল পাই নাই। যেইহানে মাসে চাল লাগে ৬৬ কেজি, সঙ্গে লাগে তেল, ডাল, সবজিসহ আরও কত কিছু। তার মধ্যে চাল তো দেয়ই নাই, হের মধ্যে নদীতে অন্য মাছও ধরতে দিতাছে না। নদীতে কি ইলিশ ছাড়া আর কোনো মাছ নাই’- কথাগুলো বলছিলেন মেঘনা নদীতে মাছ ধরার সঙ্গে যুক্ত জেলে রামদাস (৬৫)।

তিনি জানান, প্রশাসন ও পুলিশ অন্য মাছও ধরতে না দেওয়ায় রোজগার বন্ধ হয়ে গেছে। সংসারে স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। মা ইলিশ ধরার নিষেধাজ্ঞার ছয় দিন পার হলেও সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে নিবন্বিত সাড়ে তেরশ জেলে পরিবার ভিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দের ২৫ কেজি করে চাল পায়নি। এতে বিপদে রয়েছে পরিবারগুলো। আয় বন্ধ থাকায় সহায়তা হিসেবে তাদের চাল দেওয়া হয়। নদীতে অন্য মাছও ধরতে না পারায় কষ্টে দিন কাটছে জেলার অন্তত তিন হাজার মৎস্যজীবী পরিবারের।

উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, দু’এক দিনের মধ্যে স্থাণীয় মেম্বার ও চেয়ারম্যানদের মাধ্যমে অতি দ্রারিদ্র জেলেদের নামের তালিকা সংগ্রহ করে সে নাম অনুযায়ী ৫ শত জন জেলেকে দু একদিনের মধ্যে চাল বিতরণ শুরু করা হবে।

যারা নিবন্ধিত নন, তাঁদের পর্যায়ক্রমে এর আওতায় আনা হবে। এদিকে বরাদ্দের চাল না পেয়ে জীবিকার তাগিদে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ উঠেছে জেলেদের বিরুদ্ধে। মা ইলিশ ধরতে নদীতে জাল ফেলছেন বলে জেলেরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে ত্রাণ মন্ত্রণালয় থেকে সরকারিভাবে চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে সোনারগাঁ উপজেলার। উপজেলার মৎস্য অঞ্চল হিসেবে পরিচিত মেঘনা নদীর তীরবর্তি শম্ভুপুরা, বারদী, বৈদ্যেরবাজার ইউনিয়নে ৩ হাজার ৬৯ জন মৎস্যজীবীর মধ্যে প্রায় ২৭শত ৮৬জন জেলে ইলিশ ধরে জীবিকা নির্বাহ করেন। অন্যরা সহায়তা না পাওয়ায় বিপদে আছেন।

মেঘনা নদীতে মাছ ধরার সঙ্গে যুক্ত ফুল মিয়া জানান, ইলিশ ধরার নিষেধাজ্ঞা জারির পর যা সঞ্চয় ছিল তা শেষ হয়ে গেছে। এখন সুদে ঋণ নিয়ে সংসার চালাতে হচ্ছে। ইলিশ মাছ বাঁচানোর জন্য অন্য মাছও ধরতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে বৈদ্যেরবাজার ঘাটের মাছ ব্যবসায়ী গাজী হালিম বলেন, মেঘনার পাড়ে জেলেদের নৌকাগুলো নোঙরে রয়েছে। তাঁরা সংসার চালাতে গিয়ে আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবন যাপন করছেন।

উপজেলা জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, সোনারগাঁয়ে জেলেদের জন্য চাল বরাদ্দ দিয়েছে সরকার। তবে চুড়ান্ত তালিকা তৈরিতে প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে। এ কারণে এখনও চাল বিতরণ করা যায়নি। তবে আগামী দু’এক দিনের মধ্যে চেয়ারম্যানদের মাধ্যমে চাল বিতরণ শুরু হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে ভালো নেই জেলেরা!

শেয়ার করুন...

‘ঘোষণা দিয়া ছয় দিন পার কইরা দিল, এহনও সরকারি চাল পাই নাই। যেইহানে মাসে চাল লাগে ৬৬ কেজি, সঙ্গে লাগে তেল, ডাল, সবজিসহ আরও কত কিছু। তার মধ্যে চাল তো দেয়ই নাই, হের মধ্যে নদীতে অন্য মাছও ধরতে দিতাছে না। নদীতে কি ইলিশ ছাড়া আর কোনো মাছ নাই’- কথাগুলো বলছিলেন মেঘনা নদীতে মাছ ধরার সঙ্গে যুক্ত জেলে রামদাস (৬৫)।

তিনি জানান, প্রশাসন ও পুলিশ অন্য মাছও ধরতে না দেওয়ায় রোজগার বন্ধ হয়ে গেছে। সংসারে স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। মা ইলিশ ধরার নিষেধাজ্ঞার ছয় দিন পার হলেও সোনারগাঁ উপজেলার মেঘনা নদীতে নিবন্বিত সাড়ে তেরশ জেলে পরিবার ভিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দের ২৫ কেজি করে চাল পায়নি। এতে বিপদে রয়েছে পরিবারগুলো। আয় বন্ধ থাকায় সহায়তা হিসেবে তাদের চাল দেওয়া হয়। নদীতে অন্য মাছও ধরতে না পারায় কষ্টে দিন কাটছে জেলার অন্তত তিন হাজার মৎস্যজীবী পরিবারের।

উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, দু’এক দিনের মধ্যে স্থাণীয় মেম্বার ও চেয়ারম্যানদের মাধ্যমে অতি দ্রারিদ্র জেলেদের নামের তালিকা সংগ্রহ করে সে নাম অনুযায়ী ৫ শত জন জেলেকে দু একদিনের মধ্যে চাল বিতরণ শুরু করা হবে।

যারা নিবন্ধিত নন, তাঁদের পর্যায়ক্রমে এর আওতায় আনা হবে। এদিকে বরাদ্দের চাল না পেয়ে জীবিকার তাগিদে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ উঠেছে জেলেদের বিরুদ্ধে। মা ইলিশ ধরতে নদীতে জাল ফেলছেন বলে জেলেরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে ত্রাণ মন্ত্রণালয় থেকে সরকারিভাবে চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে সোনারগাঁ উপজেলার। উপজেলার মৎস্য অঞ্চল হিসেবে পরিচিত মেঘনা নদীর তীরবর্তি শম্ভুপুরা, বারদী, বৈদ্যেরবাজার ইউনিয়নে ৩ হাজার ৬৯ জন মৎস্যজীবীর মধ্যে প্রায় ২৭শত ৮৬জন জেলে ইলিশ ধরে জীবিকা নির্বাহ করেন। অন্যরা সহায়তা না পাওয়ায় বিপদে আছেন।

মেঘনা নদীতে মাছ ধরার সঙ্গে যুক্ত ফুল মিয়া জানান, ইলিশ ধরার নিষেধাজ্ঞা জারির পর যা সঞ্চয় ছিল তা শেষ হয়ে গেছে। এখন সুদে ঋণ নিয়ে সংসার চালাতে হচ্ছে। ইলিশ মাছ বাঁচানোর জন্য অন্য মাছও ধরতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে বৈদ্যেরবাজার ঘাটের মাছ ব্যবসায়ী গাজী হালিম বলেন, মেঘনার পাড়ে জেলেদের নৌকাগুলো নোঙরে রয়েছে। তাঁরা সংসার চালাতে গিয়ে আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবন যাপন করছেন।

উপজেলা জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, সোনারগাঁয়ে জেলেদের জন্য চাল বরাদ্দ দিয়েছে সরকার। তবে চুড়ান্ত তালিকা তৈরিতে প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে। এ কারণে এখনও চাল বিতরণ করা যায়নি। তবে আগামী দু’এক দিনের মধ্যে চেয়ারম্যানদের মাধ্যমে চাল বিতরণ শুরু হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD