কোন মাদক বিক্রেতার স্থান নারায়ণগঞ্জে থাকবে না : এসপি হারুন

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার : কোন মাদক বিক্রেতার স্থান নারায়ণগঞ্জে থাকবে না উল্লেখ করে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, ‘মাদক ব্যবসায়ী, ঝুট সন্ত্রাসী, ভূমি দস্যুদের কোন ছাড় দেয়া হবে না। আমাদের এ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে। আমরা বাল্যবিবাহের বিরুদ্ধেও অবস্থান নিয়েছি।’

সোমবার (২৮ জানুয়ারি) সকালে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশের বর্ণাঢ্য র‌্যালি শেষে চাষাড়া শহীদ মিনারে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘মানুষের কোন কষ্ট যাতে না হয় সেজন্য আমরা জনগণের কষ্টের উৎসগুলো খুজে বের করে লাঘব করবো। আমরা মানুষের কষ্ট যদি কিছুটাও লাঘব করতে পারি তাহলে এটাই আমাদের স্বার্থকতা।’
এ সময় পুলিশ সুপার বলেন, ‘বাংলাদেশ পুলিশ এখন বিভিন্ন ভাবে তাদের কাজ সম্পন্ন করছে। সাধারণ মানুষ আমাদের সার্ভিস পাচ্ছে কিনা সেটাও জানা উচিত। সেই হিসেবেই এই পুলিশ সপ্তাহ। আমরা এখন পুলিশ ফোর্স নয়, পুলিশ সার্ভিস।’

তিনি বলেন, আমরা জনগণকে সেবা দিতে চাই। আমরা সেজন্য হকারদের রাস্তা থেকে তুলে দিয়েছি। হকার ভাইদেরও ধন্যবাদ জানাই, তারা আমাদের কথা রেখেছেন। রাস্তার মধ্যে দোকানদারি করবে, রাস্তায় গাড়ি থামিয়ে লোক তুলবে, অবৈধ স্ট্যান্ড থাকবে; এসব অনিয়ম কোন মতে চলবে না। এর বিরুদ্ধ পুলিশের কঠোর অবস্থান থাকবে।

লিংক রোডে যান-জটের প্রসঙ্গে এসপি হারুন বলেন, ‘চাষাড়া মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়কে শত শত ডিভাইট কাটা রয়েছে। সবাই মনের মতো রাস্তা কেটে ইউটার্ন করা শুরু করেছে। অথচ এই রাস্তায় মাত্র দুই থেকে তিনটা কাটা থাকার কথা। এই কাটাও যানজটের অন্যতম কারণ। আমরা এই কাটা বন্ধ করবো।’

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম, ডিআইও-২ মো. সাজ্জাদ রোমন সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

» ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

» ফতুল্লায় চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

» বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অপ প্রচার শুরু

» ফতুল্লায় গাঁজাসহ মাদক কারবারি জাহাঙ্গীর আটক

» ফতুল্লা মডেল থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

» বকশীগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী ও ছাত্রনেতা সরকার রাসেল

» ইনসাফ কায়েমের নতুন স্বপ্নে বকশীগঞ্জবাসীকে মাওলানা আব্দুল মতিনের ঈদ শুভেচ্ছা

» বক্শীগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ রমজান আলী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কোন মাদক বিক্রেতার স্থান নারায়ণগঞ্জে থাকবে না : এসপি হারুন

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার : কোন মাদক বিক্রেতার স্থান নারায়ণগঞ্জে থাকবে না উল্লেখ করে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, ‘মাদক ব্যবসায়ী, ঝুট সন্ত্রাসী, ভূমি দস্যুদের কোন ছাড় দেয়া হবে না। আমাদের এ্যাকশন অলরেডি শুরু হয়ে গেছে। আমরা বাল্যবিবাহের বিরুদ্ধেও অবস্থান নিয়েছি।’

সোমবার (২৮ জানুয়ারি) সকালে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশের বর্ণাঢ্য র‌্যালি শেষে চাষাড়া শহীদ মিনারে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘মানুষের কোন কষ্ট যাতে না হয় সেজন্য আমরা জনগণের কষ্টের উৎসগুলো খুজে বের করে লাঘব করবো। আমরা মানুষের কষ্ট যদি কিছুটাও লাঘব করতে পারি তাহলে এটাই আমাদের স্বার্থকতা।’
এ সময় পুলিশ সুপার বলেন, ‘বাংলাদেশ পুলিশ এখন বিভিন্ন ভাবে তাদের কাজ সম্পন্ন করছে। সাধারণ মানুষ আমাদের সার্ভিস পাচ্ছে কিনা সেটাও জানা উচিত। সেই হিসেবেই এই পুলিশ সপ্তাহ। আমরা এখন পুলিশ ফোর্স নয়, পুলিশ সার্ভিস।’

তিনি বলেন, আমরা জনগণকে সেবা দিতে চাই। আমরা সেজন্য হকারদের রাস্তা থেকে তুলে দিয়েছি। হকার ভাইদেরও ধন্যবাদ জানাই, তারা আমাদের কথা রেখেছেন। রাস্তার মধ্যে দোকানদারি করবে, রাস্তায় গাড়ি থামিয়ে লোক তুলবে, অবৈধ স্ট্যান্ড থাকবে; এসব অনিয়ম কোন মতে চলবে না। এর বিরুদ্ধ পুলিশের কঠোর অবস্থান থাকবে।

লিংক রোডে যান-জটের প্রসঙ্গে এসপি হারুন বলেন, ‘চাষাড়া মোড় থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়কে শত শত ডিভাইট কাটা রয়েছে। সবাই মনের মতো রাস্তা কেটে ইউটার্ন করা শুরু করেছে। অথচ এই রাস্তায় মাত্র দুই থেকে তিনটা কাটা থাকার কথা। এই কাটাও যানজটের অন্যতম কারণ। আমরা এই কাটা বন্ধ করবো।’

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম, ডিআইও-২ মো. সাজ্জাদ রোমন সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD