রাজধানীর উত্তরখানে আগুনে দগ্ধদের একজনের মৃত্যু

শেয়ার করুন...

রাজধানীর উত্তরখানে এক বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ আটজনের মধ্যে একজন মারা গেছেন। শনিবার সকাল সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া। ওই ব্যক্তির নাম আজিজুল (৩০)। তিনি ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিলেন। তার লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

এর আগে শনিবার ভোর রাতে উত্তরখানের ব্যাপারীপাড়ায় হেলাল মার্কেটের মেহেদি মাস্টারের বাড়ির নিচ তলায় গ্যাস লাইন লিকেজ হয়ে বাসায় আগুন লাগে। এ সময় একই পরিবারের ডাবলু (৩৩), আনজুম (৩৩), আবদুল্লাহ (৫), উর্মি (১৬), পূর্ণিমা (৩০), সুফিয়া (৬০), সাগর (১৪) ও আজিজুল (৩০) নামের আটজন দগ্ধ হন। তাদের মধ্যে আজিজুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

বার্ন ইউনিট সূত্র জানায়, আগুনে ডাবলুর শরীরের ৬৫ শতাংশ, আনজুমের ছয় শতাংশ, আব্দুল্লাহর ১২ শতাংশ, পূর্ণিমার ৮০ শতাংশ, সুফিয়ার ৯৯ শতাংশ এবং সাগরের শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। আহতদের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার গোবিন্দপুর এলাকায়।

সর্বশেষ সংবাদ



» ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ কামাল গ্রেফতার

» ফতুল্লায় যৌথ সাড়াশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

» ফতুল্লায় কিশোরী ধর্ষণ-পরবর্তী হত্যাকারী সেই শাকিল আবারও বেপরোয়া: নেপথ্যে খুনি পরিবারের গডফাদাররা

» গুলিশাখালীতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এডভোকেট জসিম উদদীন

» ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২৯ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ