সুন্দরবনের দুই সপ্তাহের ব্যবধানে বাঘের পেটে জেলেসহ দুই মহিষ

শেয়ার করুন...

এস. এম সাইফুল ইসলাম কবির , বাগেরহাট: পূর্ব সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের বনে দুই সপ্তাহের ব্যবধানে বাঘে একজন জেলেসহ দুইটি মহিষ খেয়ে ফেলেছে। বনের মধ্যে অবাধে মানুষজনের অনুপ্রবেশ ও গবাদিপশু বিচরণ করায় বাঘের এই আক্রমণের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ধানসাগর স্টেশনের মুর্তির খাল এলাকায় বাঘের আক্রমণে একটি মহিষ মারা যায়। মহিষটির মালিক শরণখোলা উপজেলার বনসংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামের শামছু হাওলাদার বলে জানা গেছে। ঘাস খাওয়ার জন্য মহিষটি সুন্দরবনে গেলে বাঘে মহিষটিকে আক্রমণ করে অর্ধেক অংশ খেয়ে ফেলে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর সকালে ধানসাগর স্টেশনের তুলাতলা খালে অবৈধভাবে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মারা যান পশ্চিম রাজাপুর গ্রামের জেলে শিপার হাওলাদার (২২)। বাঘ শিপারকে পুরোপুরি খেয়ে ফেলায় তার মাথাটি বন থেকে উদ্ধার করা হয়। এর ২০ দিন আগে একই গ্রামের সোবাহান পহলানের একটি মহিষ বনে ঘাস খাওয়ার সময় বাঘের আক্রমণে মারা যায় বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

১নং ধানসাগর ইউপি সদস্য ও পশ্চিম রাজাপুর গ্রামের বাসিন্দা মো. কামাল হোসেন তালুকদার বলেন, বনসংলগ্ন গ্রামে বসবাসকারী কয়েকটি পরিবার তাদের গরু মহিষগুলো সকালে বনে ছেড়ে দেয়। আবার বিকালে ফিরিয়ে আনেন। বনবিভাগের নজরদারি না থাকায় সুন্দরবনের মধ্যে অবাধে মহিষ-গরু বিচরণ ও মানুষ অনুপ্র্েবশ করে বলে ঐ ইউপি সদস্য জানিয়েছেন।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বাঘের আক্রমণে নিহত জেলের মৃত্যুর ঘটনার পরে অবৈধভাবে বনে অনুপ্রবেশ এবং গবাধি পশু বনে না পাঠানোর জন্য বনসংলগ্ন বাড়ি সমূহে সতর্কবার্তা পাঠানো হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ছবি সংযুক্ত আছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

» বেনাপোলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক পুত্র গুরুতর আহত, ঢাকায় রেফার

» ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় ডিসি-এসপির থানা পরিদর্শন: তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৩০ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের দুই সপ্তাহের ব্যবধানে বাঘের পেটে জেলেসহ দুই মহিষ

শেয়ার করুন...

এস. এম সাইফুল ইসলাম কবির , বাগেরহাট: পূর্ব সুন্দরবনের ধানসাগর ষ্টেশনের বনে দুই সপ্তাহের ব্যবধানে বাঘে একজন জেলেসহ দুইটি মহিষ খেয়ে ফেলেছে। বনের মধ্যে অবাধে মানুষজনের অনুপ্রবেশ ও গবাদিপশু বিচরণ করায় বাঘের এই আক্রমণের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ধানসাগর স্টেশনের মুর্তির খাল এলাকায় বাঘের আক্রমণে একটি মহিষ মারা যায়। মহিষটির মালিক শরণখোলা উপজেলার বনসংলগ্ন পশ্চিম রাজাপুর গ্রামের শামছু হাওলাদার বলে জানা গেছে। ঘাস খাওয়ার জন্য মহিষটি সুন্দরবনে গেলে বাঘে মহিষটিকে আক্রমণ করে অর্ধেক অংশ খেয়ে ফেলে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর সকালে ধানসাগর স্টেশনের তুলাতলা খালে অবৈধভাবে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মারা যান পশ্চিম রাজাপুর গ্রামের জেলে শিপার হাওলাদার (২২)। বাঘ শিপারকে পুরোপুরি খেয়ে ফেলায় তার মাথাটি বন থেকে উদ্ধার করা হয়। এর ২০ দিন আগে একই গ্রামের সোবাহান পহলানের একটি মহিষ বনে ঘাস খাওয়ার সময় বাঘের আক্রমণে মারা যায় বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

১নং ধানসাগর ইউপি সদস্য ও পশ্চিম রাজাপুর গ্রামের বাসিন্দা মো. কামাল হোসেন তালুকদার বলেন, বনসংলগ্ন গ্রামে বসবাসকারী কয়েকটি পরিবার তাদের গরু মহিষগুলো সকালে বনে ছেড়ে দেয়। আবার বিকালে ফিরিয়ে আনেন। বনবিভাগের নজরদারি না থাকায় সুন্দরবনের মধ্যে অবাধে মহিষ-গরু বিচরণ ও মানুষ অনুপ্র্েবশ করে বলে ঐ ইউপি সদস্য জানিয়েছেন।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বাঘের আক্রমণে নিহত জেলের মৃত্যুর ঘটনার পরে অবৈধভাবে বনে অনুপ্রবেশ এবং গবাধি পশু বনে না পাঠানোর জন্য বনসংলগ্ন বাড়ি সমূহে সতর্কবার্তা পাঠানো হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ছবি সংযুক্ত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD