শিশুদেরকে শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

শেয়ার করুন...

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদেরকে শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে। শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। মহান মুক্তিযুদ্ধের পরাজিতরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ রাসেলসহ বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে।

শিশু শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহিদদের হত্যাকান্ডে দন্ডপ্রাপ্ত খুনীদের মধ্যে যারা বিদেশে পলাতক রয়েছে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা আজ গণদাবিতে পরিণত হয়েছে। শেখ রাসেল আজ বিশ্বের নির্যাতিত ও নিষ্পেষিত শিশুদের প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীরা শিশু শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ
বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ ও শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে একটি আদরের নাম।

শেখ রাসেল দিবস ২০২৩ ও বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৬০তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাশেম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ সিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মেজর (অবঃ) হাবিবুর রহমান মজুমদার, সংগঠনের উপদেষ্টা সৈয়দ মোঃ বেলাল হোসাইন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আতাউল্লাহ খান, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

আলোচনা শেষে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহিদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

» আবারও গ্রে/প্তা/র দেখানো হলো সাবেক মেয়র আইভিকে

» ফতুল্লায় ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি, আহত ১

» বরগুনায় ডিবির অভিযানে ১২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

» ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, গ্রেফতার ৫

» ফতুল্লার কাশীপুরে সানির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

» ফতুল্লায় ইমন হত্যা কান্ডে ২০ জনের নাম উল্লেখ্য করে মামলা

» ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

» বকশীগঞ্জ পৌর মেয়র হিসেবে ‘তৃণমূলের আস্থা’ শাকিল তালুকদারকে চায় পৌরবাসী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিশুদেরকে শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

শেয়ার করুন...

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদেরকে শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে। শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। মহান মুক্তিযুদ্ধের পরাজিতরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ রাসেলসহ বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে।

শিশু শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহিদদের হত্যাকান্ডে দন্ডপ্রাপ্ত খুনীদের মধ্যে যারা বিদেশে পলাতক রয়েছে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা আজ গণদাবিতে পরিণত হয়েছে। শেখ রাসেল আজ বিশ্বের নির্যাতিত ও নিষ্পেষিত শিশুদের প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীরা শিশু শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ
বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ ও শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে একটি আদরের নাম।

শেখ রাসেল দিবস ২০২৩ ও বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৬০তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাশেম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ সিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মেজর (অবঃ) হাবিবুর রহমান মজুমদার, সংগঠনের উপদেষ্টা সৈয়দ মোঃ বেলাল হোসাইন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ আতাউল্লাহ খান, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।

আলোচনা শেষে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহিদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD